বিশাখাপত্তনম স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- বিশাখাপত্তনমে কোরবা এক্সপ্রেসে লাগল আগুন। রবিবার সকালে বিশাখাপত্তম স্টেশনে দাঁড়িয়ে থাকা কোরবা এক্সপ্রেসে আগুন লেগে যায়। জানা গিয়েছে, তিনটি কামরায় আগুন লেগেছে। কীভাবে আগুন লেগেছে, তা জানা যায়নি। সাদা ধোঁয়ায় ঢেকে গিয়েছে স্টেশন। ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল। আগুন নিভিয়ে ফেলেন রেলকর্মীরা।

এএনআই সূত্রের খবর, বিশাখাপত্তনমের পুলিশ কমিশনার শঙ্খব্রত বাগচি জানিয়েছেন, সকাল সাড়ে সাতটা নাগাদ বিশাখাপত্তনম রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা তিরুমালা এক্সপ্রেসের কামরায় আগুন লাগে। সেই সময় ট্রেনের কামরায় কেউ ছিলেন না। সেই কারণেই হতাহতের সংখ্যা নেই বলে জানিয়েছেন তিনি।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় FIR দায়ের করা হয়েছে। গোটা ঘটনার তদন্তে ফরেন্সিক বিশেষজ্ঞদের ডাকা হয়েছে। ফরেন্সিক পরীক্ষার পরেই আগুন লাগার কারণ সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...