বাংলাদেশে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন

Date:

 

জনতার কলম ওয়েবডেস্ক :- কোটা আন্দোলনকারীদের ‘কমপ্লিট শাটডাউনে’ নজিরবিহীন সহিংসতা, কারফিউ এবং সাধারণ ছুটির কারণে এক সপ্তাহের অচলাবস্থার পর সচল হতে শুরু করেছে বাংলাদেশ।

বুধবার খুলেছে সরকারি ও বেসরকারি অফিস। আর সকাল থেকেই রাজধানীর ফার্মগেট, মিরপুর, সায়েদাবাদ, মতিঝিল, কল্যাণপুর, বনানী, তেজগাঁও, মহাখালীসহ বিভিন্ন রাস্তায় প্রচণ্ড যানজট চলছে। যানজটে ঢাকার রাস্তায় একরকম স্থবির অবস্থা দেখা দিয়েছে।

গত শুক্রবার রাত ১২টা থেকে কার্যকর হয় কারফিউ। এরপর প্রতিদিনই কয়েকঘণ্টা করে কারিফিউ শিথিল করা হচ্ছে। বুধবার ও বৃহস্পতিবার ঢাকায় ৭ ঘণ্টা কারফিউ শিথিলের কথা জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আর সরকারি অফিস আদালত খোলা থাকছে ১১টা থেকে ৩টা পর্যন্ত।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...