খেলাধূলার জন্য পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে : টিঙ্কু

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বন্ধুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচ ঘিরে ভালো সাড়া পড়লো রাজধানীর ভোলাগিরি মাঠে। এদিন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর এবং ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের মধ্যে। ফিট ইন্ডিয়া কার্যক্রমের অঙ্গ হিসাবে এক বন্ধুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচ হয় ভোলাগিরি মাঠে।

ম্যাচ শুরুর আগে ক্রিকেটারদের সঙ্গে পরিচিত হন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের সচিব পি কে চক্রবর্তী, স্কুল স্পোর্টস বোর্ডের জয়েন্ট সেক্রেটারি অপু রায়, ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সভাপতি সরযূ চক্রবর্তী সহ অন্যান্যরা।

এদিকে ম্যাচ শেষে হয় মাঠেই পুরষ্কার বিতরণ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন যুব বিষয় ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়,সচিব প্রদীপ কুমার চক্রবর্তী, অধিকর্তা সত্যব্রত নাথ, বরিষ্ঠ সাংবাদিক প্রণব সরকার, সাংবাদিক সেবক ভট্টাচার্য সহ অন্যরা।বন্ধুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচে জয়ী হয়েছে ত্রিপুরা স্পোর্টস জানালিস্ট ক্লাব।

ম্যাচ শেষে চ্যাম্পিয়ন , রানার্স দল ছাড়াও খেলোয়াড়দের হাতে পুরষ্কার তুলে দেন মন্ত্রী ছাড়া অন্যরা। অনুষ্ঠানে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, খেলাধূলার জন্য পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে। আর্থিক ভাবেও সাহায্য করা হচ্ছে খেলোয়াড়দের। তিনি আরও বলেন, এই ধরনের প্রীতি আসরগুলো শুধুমাত্র শারীরিক কার্যকলাপকে উৎসাহিত করে না বরং, পারস্পরিক সম্মান, চেতনা এবং আত্মিক বন্ধন গড়ে তুলতেও ইতিবাচক ভূমিকা পালন করে।

 

 

 

 

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...