৪ যাত্রী সহ জলে পড়লো টমটম, আহত এক শিশু 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-চার যাত্রী সহ রাস্তার পাশের পুকুরে পড়লো ই-রিক্সা। ঘটনা কৈলাসহর মহকুমার ধলিয়াকান্দি এলাকায়। ঘটনায় চালক‌ সহ আহত পাঁচ।‌ এদের মধ্যে দুজনের অবস্থা‌ সঙ্কট জনক। আহতরা বর্তমানে ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন। পুকুরের জল থেকে যাত্রী সহ ই-রিক্সা উদ্ধার করে স্থানীয় গ্রামবাসীরা। উপযুক্ত প্রশিক্ষণ ছাড়া ব্যস্ততম রাস্তায় ই-রিক্সা চালাতে গিয়ে নিয়ন্ত্রন রাখতে পারে নি চালক।

সোমবার গৌরনগর ব্লকের ধলিয়া কান্দী গ্রাম পঞ্চায়েতের ২নং ওয়ার্ডের পূর্ব ধলিয়াকান্দি এলাকা থেকে TR02E R1277 নম্বরের ইরিক্সা করে চালক সহ অপর চার যাত্রী শহরের উদ্দেশ্যে আসছিল। তখনই হঠাৎ করে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে থাকা গভীর জলাশয়ে পড়ে যায়। স্থানীয়রা বিষয়টি প্রতক্ষ্য করায় বড় ধরনের কোন অঘটন ঘটেনি। পরবর্তী সময়ে সকলের সম্মিলিত চেষ্টায় জল থেকে রিক্সা সহ চালক ও আহতদের উদ্ধার করা হয়। উদ্ধার করা হয় ক্ষতিগ্রস্ত ই রিক্সাটিও। বর্তমানে রিক্সা চালক ও দশ বছরের একটি শিশু ঊনকোটি জেলা হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছুটি দেওয়া হয়েছে। প্রতিদিন শহর প্রোগ্রামিং এলাকা গুলিতে রাস্তায় নামছে নতুন ই-রিক্স, নতুন ও পুরাতন ই রিক্সার অধিকাংশের কাছেই প্রয়োজনীয় কাগজপত্র নেই, নেই চালকের সঠিক প্রশিক্ষন। এককথায় যাত্রীদের জীবন নিয়ে ছিনি মিনি খেলছে ইরিক্সা চালক ও মালিকরা। মুখে কুলুপ একে বসে আছেন পরিবহন দপ্তরও।

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...