রাজ্যের মানুষের মধ্যে সাকারত্ব ফুটে উঠেছে : অজয় মিশ্র

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কেন্দ্রীয় সরকারের বরাদ্দকৃত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের রূপায়ণ কাজ সরজমিনে পরিদর্শনে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অজয় মিশ্র। রাজ্যে এসেই কেন্দ্রীয় মন্ত্রী উত্তর ত্রিপুরা জেলার বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন। পাশাপাশি পর্যালোচনা বৈঠক করেন উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক সহ সরকারি বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে। উত্তর ত্রিপুরা জেলার পর্যালোচনা বৈঠক শেষে কেন্দ্রীয় মন্ত্রী পুজো দিতে যান উদয়পুরের মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে। মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অজয় মিশ্র জানান, কেন্দ্র ও রাজ্য সরকার যে উন্নয়ন প্রকল্প বরাদ্দ করছে তার সঠিক রূপায়ণ হচ্ছে ত্রিপুরা রাজ্যে। এখানকার মানুষ তার আর্থসামাজিক উন্নয়নে বিশেষ মনোনিবেশ করেছে। সাকারত্ব ফিরে এসেছে মানুষের মধ্যে। কেন্দ্রীয় মন্ত্রী এদিন রাজ্য সরকারের কাজের উচ্চ প্রশংসা করেন। বিশেষ করে মাতাবাড়ির উন্নয়ন প্রকল্প দেখে বলেন, ভবিষ্যতে এই প্রকল্পে আরও অর্থ বরাদ্দ করা হবে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...