পরিত্যক্ত কংগ্রেস ভবন নেশার আঁতুড় ঘর

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পরিত্যক্ত কংগ্রেস ভবনে ব্রাউন সুগারের কন্টেনার সহ জনতার হাতে আটক ২ যুবক । শুক্রবার সকালে বিশালগড় নিচের বাজারে অবস্থিত পরিত্যক্ত কংগ্রেস ভবনে ব্রাউন সুগারের কন্টেনার সহ দুই যুবককে আটক করেছে স্থানীয় মানুষ। জানা যায় অফিসটিলা এলাকার বাপ্পি কর্মকার নামে এক যুবক বিশালগড় নিচের বাজারে পরিত্যক্ত কংগ্রেস ভবনে বসে ব্রাউন সুগারের কন্টেনার বিক্রি করে যাচ্ছে । স্থানীয় মানুষ ধৃত দুই যুবককে জিজ্ঞাসাবাদ চালিয়ে বাপ্পি কর্মকারের নাম জানতে পেরেছে । সাধারণ্যে তীব্র গুঞ্জন চলছে পুলিশের চোখে ধুলো দিয়ে কি করে ব্যস্ততম বাজারের মধ্যে দীর্ঘদিন ধরে মারন ড্রাগসের ব্যবসা চালিয়ে যাচ্ছে কতিপয় যুবক । স্থানীয়দের মধ্যে তীব্র গুঞ্জন চলছে পুলিশকে মেনেজ করেই নাকি এই ব্যবসা চালিয়ে যাচ্ছে অফিস টিলার বাপ্পি কর্মকার । এদিন স্থানীয় মানুষ নেশাখোর দুই যুবককে আটক করে রীতিমতো পুলিশকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল কিভাবে প্রকাশ্যে চলছে রমরমিয়ে নেশার ব্যবসা । এখন দেখার বিষয় বিশালগড় থানার পুলিশ আগামী দিনের নেশা বিরোধী অভিযানে কি ভূমিকা গ্রহণ করে ।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...