ফলাফল ঘোষণা করে নিয়োগের দাবিতে দপ্তরের অধিকর্তার নিকট STGT পরীক্ষার্থীরা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পরীক্ষা নেওয়ার এক বছর অতিক্রান্ত হয়ে গেলেও এখনো পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়নি এস টি জি টি পরীক্ষার্থীদের, ফলাফল ঘোষণার দাবি নিয়ে বারংবার দফতরের অধিকত্তাদের সাথে সাক্ষাৎ করার পরেও ফলাফল প্রকাশ এখনো করা হয়নি তাই একপ্রকার বাধ্য হয়ে শুক্রবার আবারও ফলাফল ঘোষণা করে নিয়োগের দাবিতে দপ্তরের অধিকর্তার সাথে সাক্ষাৎ করেন এস টি জি টি পরীক্ষার্থীরা। এদিন সংবাদ মাধ্যমকে এক পরীক্ষার্থী জানান যোগ্যতা থাকার পরেও কেন বঞ্চিত করে রাখা হয়েছে তাদেরকে তাছাড়া এখানে উপস্থিত অনেক ছেলেমেয়েরা গরীব পরিবার থেকে এসেছে তাদের ও তাদের পিতা-মাতার স্বপ্ন তাদের ছেলেমেয়েরা সরকারি চাকরি করবে সেই স্বপ্ন পূরণে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে ছেলেমেয়েদের সেরকম ভাবেই তৈরি করেছেন, তাই দপ্তর যেন অতিসত্বর ফলাফল ঘোষণা করে তাদেরকে নিয়োগ করে নেয় তার দাবি রাখেন।

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...