১৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে এবার গোটা রাজ্যজুড়ে আন্দোলন সংঘটিত করে চলেছে বামপন্থী সংগঠন ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রতিশ্রুতি মোতাবেক রেগা ও টুয়েপে শ্রমদিবস ও মজুরি বৃদ্ধি, তপশিলি জাতি ছাত্র-ছাত্রীদের জন্য তৈরি ছাত্রাবাসগুলি সংস্কার করে বাসযোগ্য করে তোলা, বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করাসহ মোট ১৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে এবার গোটা রাজ্যজুড়ে আন্দোলন সংঘটিত করে চলেছে বামপন্থী সংগঠন ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি। রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে সংগঠনের উদ্যোগে দাবি গুলি নিয়ে নানা আন্দোলন কর্মসূচি। বৃহস্পতিবার আগরতলা শহরতলী প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের বনকুমারি এলাকায় সমিতির ডুকলী মহকুমা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় গণ মিছিল। এদিনের মিছিলের নেতৃত্ব দেন সমিতির রাজ্য সভাপতি বিধায়ক রতন ভৌমিক, আগরতলা পুর নিগমের প্রাক্তন ডেপুটি মেয়র সমর চক্রবর্তী, প্রাক্তন কাউন্সিলর বিপদ বন্ধু ঋষি দাস সহ আরো অনেকে। মিছিলটি বনকুমারি সিপিআইএম পার্টি অফিস প্রাঙ্গন থেকে বের হয়ে এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। বামফ্রন্ট সরকার ক্ষমতাচুত্য হবার পর বনকুমারি এলাকায় সমিতির উদ্যোগে এই প্রথম কোন রাজনৈতিক আন্দোলন কর্মসূচি। ফলে স্বাভাবিকভাবেই এদিনের এই গণ মিছিলকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা দেখা দেয়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...