দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা রাজধানী আগরতলা শহরের বুকে

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আবারো অগ্নিকাণ্ডের ঘটনা রাজধানী আগরতলা শহরের বুকে। বৃহস্পতিবার হারাধর সংঘ এলাকার একটি মুদির দোকানের গোডাউন কালো ধোয়া বের হতে দেখেন প্রত্যক্ষদর্শীরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বাহিনীর কর্মীদের। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আসায় বড়সড়ো ক্ষতির হাত থেকে এদিন রক্ষা পেল হারাধন সংঘ এলাকার নাগরিকরা। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে অনেকটা অনেকটা নাজেহাল হতে হয় দমকল বাহিনীর কর্মীদের। দোকানের পেছনে সিঁড়ি দিয়ে ওঠা রাস্তায় বিভিন্ন সামগ্রী মজুত থাকায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের কাজ করতে গিয়ে অসুবিধার সম্মুখীন হতে হয়। এর পরেও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে তারা। জানা গেছে আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...