বিজেপির এখন একটাই লক্ষ্য আগামী নির্বাচনে বিজেপি সরকার পুনঃপ্রতিষ্ঠিত করা : রাজিব

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই সব কয়টি রাজনৈতিক দল নেমে পড়েছে ভোট প্রস্তুতিতে। শাসক দল বিজেপি রাজ্যের ৬০টি বিধানসভা কেন্দ্র এলাকাতেই এখন সংঘটিত করছে বুথ বিজয় অভিযান। প্রতিদিন দলের নেতারা এই অভিযানে সামিল হয়ে ভোটারদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করছেন। অভিযানকালে নেতারা ভোটারদের সামনে তুলে ধরছেন সরকারের উন্নয়নমূলক কর্মসূচি গুলির কথা। শনিবার প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের ৩২ নম্বর বুথে বুথ অভিযান করলেন বিজেপির প্রদেশ সভাপতি রাজিব ভট্টাচার্য। স্থানীয় নেতৃত্বদের সাথে নিয়ে সভাপতি শ্রী ভট্টাচার্য এদিন বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কথা শুনলেন। একই সাথে ভোটারদের মত বিনিময় করে রাজ্যে পুনরায় বিজেপি সরকার প্রতিষ্ঠা করার আহ্বান রাখেন। বুথ অভিযান কালে এদিন তিনি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন, সভাপতি হিসেবে মনোনীত হবার পর ইতিমধ্যেই তিনি রাজ্যের সব কটি জেলা পরিদর্শন করেছেন। এবার চলছে মন্ডলস্তরে অভিযান। বিজেপির এখন একটাই লক্ষ্য আগামী নির্বাচনে বিজেপি সরকার পুনঃপ্রতিষ্ঠিত করা। আর সেই লক্ষেই এখন কাজ করে চলেছে দলের নেতা কর্মীরা।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...