রাজ্যে চলছে অল ইন্ডিয়া সিভিল সার্ভিস মিউজিক ,ডান্স ও সংক্ষিপ্ত নাটক প্রতিযোগিতা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে চলছে অল ইন্ডিয়া সিভিল সার্ভিস মিউজিক ,ডান্স ও সংক্ষিপ্ত নাটক প্রতিযোগিতা। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ত্রিপুরা আন্ত অফিস ক্রীড়া ও বিনোদন সংস্থার উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের মোট ১৯ টি রাজ্য অংশ নেয়। প্রতিযোগিতার তৃতীয় দিন শনিবার। এদিন সকাল থেকে শুরু হল সংক্ষিপ্ত নাটক প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় ১৪ টি রাজ্যের নাট্যকর্মীরা তাদের নাটক পরিবেশন করেন। যা চলবে আগামী কাল পর্যন্ত। সোমবার পাঁচদিন ব্যাপী এই প্রতিযোগিতার সমাপ্তি। সেদিন নৃত্য প্রতিযোগিতার মধ্য দিয়ে শেষ হবে প্রতিযোগিতামূলক কর্মসূচি। বিকেলে সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। থাকবেন সাংস্কৃতিক কমিটির চেয়ারম্যান কমল দে সহ আরো বিশিষ্ট জনেরা। এমনটাই জানালেন ত্রিপুরা আন্ত অফিস ক্রীড়া ও বিনোদন সংস্থার সম্পাদক রাজিব চ্যাটার্জী।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...