জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভোটের বাজারে ঘর বদল একটা নৈমত্তিক ঘটনা। শুক্রবার এমনটাই দেখা গেল রাজধানী আগরতলায়। কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে জোড়া ফুলের নতুন ঘরে ভিড়লেন বনমালীপুরের কংগ্রেস নেতা চন্ডী ভট্টাচার্য। এদিন তার হাতে দলের পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন রাজ্য তৃনমূলের দায়িত্বপ্রাপ্ত নেত্রী সাংসদ সুস্মিতা দেব, বঙ্গ তৃনমূলের নেতা রাজীব বন্দোপাধ্যায়। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে চন্ডী ভট্টাচার্য জানান, পুরোনো ঘরে ফিরে এসেছি। দলের আদর্শে অনুপ্রাণিত হয়েই পুরোনো ঘরে ফিরে আসা।
কংগ্রেস ছেড়ে তৃণমূলে কং নেতা চন্ডী ভট্টাচার্য
Date:
