চুরাইবাড়ি নাকা পয়েন্টে আট লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসাম পুলিশের তৎপরতায় ফের গাঁজা বোঝাই লরি আটক অসম চুড়াইবাড়ি নাকা পয়েন্টে । শুক্রবার দুপুর ১টা নাগাদ ত্রিপুরা সীমান্ত পেরিয়ে অসম চুরাইবাড়ি পুলিশের নাকা পয়েন্টে প্রবেশ করতেই লরিটি সন্দেহজনক ভাবে আটক করে ইনচার্জ নিরঞ্জন দাস তল্লাশি করেন। গাড়ির কেবিনে থাকা ছোট বড় মোট ৬৯ প্যাকেট গাঁজা উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে উদ্ধারকৃত গাজার ওজন 404 কেজি, যার বাজার মূল্য আনুমানিক আট লক্ষাধিক টাকা হবে । একই সঙ্গে আটক করা হয়েছে গাড়ির চালক ও সহ চালক সুজন মিয়া এবং ইমদাদুর হককে। দুজনেরই বাড়ি সিপাহীজলা জেলার সোনামুড়ায়। ধৃতরা বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে, তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করে জেলা আদালত করিমগঞ্জে প্রেরণ করা হবে। ধৃতরা জানায় জিরানিয়া থেকে এই গাঁজা বোঝাই লরিটি অসমের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...