পারিবারিক অশান্তির জেরে আবারো গায়ে আগুন দিয়ে আত্মঘাতী এক গৃহবধূ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পারিবারিক অশান্তির জেরে আবারো গায়ে আগুন দিয়ে আত্মঘাতী এক গৃহবধূ। মঙ্গলবার সাত সকালে এই ঘটনা চরিলামের পরিমল চৌমুহনী এলাকায়। মৃত গৃহবধুর নাম মন্টি দেবনাথ। পরিবারের লোকজন সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তার অবস্থা আশঙ্কা জনক হওয়ায় আগরতলা জিবি হাসপাতালে হস্তান্তর করে। কিন্তু হাসপাতালে নিয়ে আসার কিছুক্ষণ বাদেই মৃত্যুর কোলে ঢলে পড়ে এই গৃহবধূ। আর মৃত্যুর সংবাদ পেয়েই স্বামীসহ পরিবারের লোকজন হাসপাতাল থেকে পালিয়ে যায়। মৃত গৃহবধুর বাবার বাড়ির লোকজনদের অভিযোগ তাকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে। প্রতিনিয়তই স্বামী সহ শ্বশুরবাড়ি লোকজন মন্টির উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছে। তাই স্বামী সহ শ্বশুরবাড়ির লোকদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছে মৃত গৃহবধুর বাবার বাড়ির লোকজন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...