Connect with us

Uncategorized

ত্রিপুরার যে কৃষ্টি সংস্কৃতি তা সত্যি অপূর্ব : মুখ্যমন্ত্রী

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রতিবছরই রাজ্যের বিভিন্ন প্রান্তে মনিপুরী সম্প্রদায়ের লোকেরা উৎসবের আমেজে আয়োজন করে থাকে রাস উৎসবের। তবে এই রাস উৎসব এখন আর মনিপুরী সম্প্রদায়ের মানুষের মধ্যেই সীমাবদ্ধ নেই, এতে সব অংশের মানুষ শামিল হয়ে থাকে। সোমবার রাতে এমনটাই যেন দেখা গেল রাজধানীর আগরতলা রাধানগর স্থিত রাধা মাধব মন্দিরে। বিগত দিনের মতো এবারও এই মন্দিরে আয়োজন করা হয় রাসলীলা উৎসবের। ২২৪ তম রাসলীলা উৎসবের এদিন আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাতে চিরাচরিত প্রথা মেনেই মুখ্যমন্ত্রীকে স্বাগত জানালেন উৎসবের আয়োজকরা। রাসলীলা উৎসবে অংশ নিয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, ছোটবেলা থেকেই এই উৎসবে আসা। মুখ্যমন্ত্রী হিসেবে এবারের অংশগ্রহণ সম্পূর্ণ আলাদা। তিনি বলেন ত্রিপুরা মিশ্র বসতির বসবাস। সবার মধ্যে একতা রয়েছে। ত্রিপুরার যে কৃষ্টি সংস্কৃতি তা সত্যি অপূর্ব। একে ধরে রেখেই ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তুলতে হবে।