Connect with us

Uncategorized

তেলিয়ামুড়ায় শক্তির মহড়া দিল সিপিআইএম

Published

on

জনতার কলম ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধি :- ২০২৩ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বামেদের চারটি ছাত্র যুব সংগঠন তেলিয়ামুড়া বিভাগের যৌথ উদ্যোগে সবার জন্য কাজ, সবার জন্য শিক্ষা, সন্ত্রাসমুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে শহরের বুকে এক রেলি সহ ছাত্র যুব সমাবেশ অনুষ্ঠিত করে। সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই সর্বভারতীয় সহ-সভাপতি মীনাক্ষী মুখার্জী। সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ রাজ্যের ৪টি বাম ছাত্র যুব সংগঠনের নেতৃবৃন্দ। এদিনের সমাবেশে ১৯ পরিবারের ৫৮ জন ভোটার বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে সিপিআইএম দলে যোগদান করেছে।