অন্যান্য রাজ্যের তুলনায়ও বেটার স্থানে ত্রিপুরার আইন শৃঙ্খলা : মানিক

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অন্যান্য রাজ্যের তুলনায় ত্রিপুরার আইন শৃঙ্খলা অনেক ভালো স্থানে রয়েছে। ২০১৮ সালের পর থেকে ক্রমান্বয়ে রাজ্যে কমে আসছে চুরি ডাকাতি, খুন সন্ত্রাস ছিনতাইয়ের মত ঘটনা গুলি। নারী নির্যাতন ও ধর্ষণের মত ঘটনা গুলি অনেক কমে এসেছে। বুধবার পুলিশ সদর দপ্তরে রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গেপর্যালোচনা বৈঠক শেষে এ কথা জানালেন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান ,পুলিশেরও কিছু পরিকাঠামোগত সমস্যা রয়েছে সে বিষয়ে কেন্দ্রের সাথে কথা বলে শীঘ্রই সমাধানের উদ্যোগ নেওয়া হবে। এদিন রাজ্য পুলিশের মহানির্দেশককে স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ দিয়ে বলেন ,নির্বাচনের প্রাক মুহূর্তে কোনো অবস্থাতেই যাতে আইনশৃঙ্খলার অবনতি না ঘটে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

পাঁচ রাজ্য ও পুদুচেরিতে কাল ভোট গণনা, কড়া নিরাপত্তায় প্রস্তুত প্রশাসন

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু, অসম এবং...

ইরানি জাহাজ জব্দ ইস্যুতে ট্রাম্পের মন্তব্যে তেহরানের তীব্র প্রতিক্রিয়া

জনতার কলম ওয়েবডেস্ক :- ইরানের জাহাজ জব্দের ঘটনায় মার্কিন...

জ্বালানি নির্ভরতায় চাপে পাকিস্তান অর্থনীতি, শেয়ারবাজারে বড় ধস ও প্রবৃদ্ধি আশঙ্কায়

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান স্টক এক্সচেঞ্জ বিশ্বে সবচেয়ে...