জাগরণ সম্পাদককে সংবর্ধনা জানাল আগরতলা প্রেস ক্লাব

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার সংবাদ জগতে অসামান্য অবদানের জন্য রবিবার আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে স্বাধীনতা দিবসের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষ্যে জাগরণ সম্পাদক পরিতোষ বিশ্বাসকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এদিন আগরতলা প্রেস ক্লাবের সহ-সভাপতি অরুন নাথ, সম্পাদক প্রণব সরকার এবং সহ-সম্পাদক রমাকান্ত দে অসুস্থ জাগরণ সম্পাদকের বাসভবনে এসে মানপত্র, পুস্পস্তবক এবং শালের চাদর দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য, এই সংবর্ধনা ১৫ই আগস্ট সন্ধ্যায় দেওয়া হবে বলে নির্ধারিত ছিল। কিন্তু অসুস্থ সম্পাদককে এদিন বিকেলেই চিকিৎসার জন্য কলকাতা নেওয়া হয়েছে।এজন্যই আজ সম্পাদকের বাসভবনে এসে আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...