সাত সকালে শহরে ছুরি দেখিয়ে ছিনতাই

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-বৃহস্পতিবার সাত সকালে ফের আরো একবার দুঃসাহসিক ছিনতাই এর ঘটনা সংঘটিত হয় রাজধানীর বুকে। এবারের ঘটনা শহরের কৃষ্ণনগর এলাকায়। এলাকার গৃহবধূ বাবলি দেববর্মা সকালে বাড়ি থেকে প্রাতঃভ্রমণে বের হয়ে পূজোর জন্য ফুল সংগ্রহ করতে গেলে ব্যস্ততম সড়কেই তিন ছিনতাইবাজ ধারালো অস্ত্র দেখিয়ে ছিনিয়ে নেয় স্বর্ণালংকার সহ মোবাইল ফোন। পরে তার চিৎকারে এলাকাবাসী ছুটে এসে রক্তাক্ত অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এনিয়ে গৃহবধূ পশ্চিম থানায় একটি অভিযোগ দায়ের করেন। সাত সকালে গৃহবধূ ছিনতাই কারীদের খপ্পরে পড়ার ঘটনায় স্বাভাবিকভাবেই গোটা এলাকায় আতঙ্ক দেখা দেয়। এখন দেখার বিষয় পুলিশ ছিনতাইকারীদের জালে তুলতে সক্ষম হয় কিনা।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...