কেন্দ্রের নির্দেশে তথ্য মন্ত্রীর উদ্যোগে রাজ্যে হবে ৭৫ তম বেমিশাল স্বাধীনতা দিবস পালন #Har Ghar Tiranga

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ৭৫তম স্বাধীনতা দিবসে দেশের নাগরিকদের মধ্যে দেশপ্রেমের নতুন বোধ জাগিয়ে তুলতে এবং দেশপ্রেমের চেতনাকে সর্বোচ্চ স্তরে নিয়ে যাওয়ার লক্ষ্যে রাজ্যেও হর ঘর তিরঙ্গা
কর্মসূচিকে স্মরণীয় করে রাখতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এরই অঙ্গ হিসেবে আগামী ১২ই আগষ্ট রাজধানী আগরতলায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার উপস্থিতিতে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হবে। এই র‍্যালিতে রাজ্যের দুটি লোকসভা আসনের সাংসদ সহ রাজ্য মন্ত্রীপরিষদের সকল সম্মানিত মন্ত্রীদের পাশাপাশি বিধানসভার অন্যান্য সম্মানিত সদস্য-সদস্যারাও উপস্থিত থাকবেন। এই র‍্যালিতে অন্যান্য সকল স্তরের জনপ্রতিনিধিদের পাশাপাশি রাজ্যের সকল স্তরের নাগরিকেরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন বলে আশা ব্যক্ত করলেন রাজ্যের তথ্য ও সাংস্কৃতি দপ্তরের মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী। এই র‍্যালিকে ঐতিহাসিক রূপদানের জন্য বুধবার সচিবালয়ের মন্ত্রীর নিজ অফিস কক্ষে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত এক গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক বৈঠকে অংশগ্রহণ করে এই বক্তব্য জানান রাজ্যের মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয় ।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...