Connect with us

অপরাধ

মন্দির নগরীতে বাড়ছে চুরির ঘটনা

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-প্রতিদিন চুরির ঘটনা বেড়েই চলেছে উদয়পুর শহর লাগোয়া এগ্রিকালচার চৌহমুনি এলাকায়।মঙ্গলবার গভীর রাতে এক মুদি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হয়। দোকানের মালিক নারদ চন্দ্র সাহা বুধবার সকালে দোকানে এসে দেখতে পায় দোকানের পেছনের দরজা ভেঙে চোরের দল দোকানে প্রবেশ করে বিভিন্ন সামগ্রী নিয়ে চম্পট দেয়।। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৬ হাজার টাকা বলে জানান দোকান মালিক।চুরির ঘটনার খবর পেয়ে উদয়পুর রাধাকিশোরপুর থানার পুলিশ এগ্রিকালচার চৌহমুনী গিয়ে চুরির ঘটনা তদন্ত করে।এই চুরির ঘটনায় বাজারের ব্যবসায়ীদের আতঙ্ক দেখা দেয়।