ত্রিপুরায় গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে- সুদীপ রায় বর্মন

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রবিবার প্রদেশ কংগ্রেস কার্যালয়ে উপনির্বাচনের ফলাফলের পর এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। এদিনের সাংবাদিক বৈঠকে কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন ত্রিপুরায় সন্ত্রাস মোকাবিলায় দিশা নির্ধারণে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলিকে একমঞ্চে চাইছে কংগ্রেস বলে জানান। তাঁর দাবি, ত্রিপুরায় গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে। গণতন্ত্র পুনরুদ্ধারে একজোট হতেই হবে। তাছাড়া এদিন তিনি আরও বলেন, এই পরিস্থিতি মোকাবিলায় পথ খুঁজে বের করতে হবে। সন্ত্রাস ইস্যুতে খুব শীঘ্রই সমস্ত বিরোধীদের সাথে আলোচনার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। ওই পরিস্থিতি মোকাবিলায় দিশা নির্ধারণে বৈঠক করতে হবে বলে অভিমত ব্যাক্ত করেন তিনি।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...