উপনির্বাচনে কংগ্রেস-সিপিএমের মিতালীর অভিযোগ এনে সুদীপ রায় বর্মণ-কে বিঁধল বিজেপি

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রবিবার উপনির্বাচনের ফলাফল ঘোষণার পর প্রদেশ বিজেপি মুখ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এদিনের সাংবাদিক সন্মেলনে দলের প্রধান মুখপাত্র সুব্রত চক্রবর্তী অভিযোগ করেন, কংগ্রেস ও সিপিএমের ছায়াজোট উপনির্বাচনে আবারও প্রতিফলিত হয়েছে। সিপিএম পেছনের দরজা দিয়ে ক্ষমতায় ফেরার জন্য কংগ্রেসকে মদত করছে।অন্যদিকে প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক টিংকু রায় বলেন, দীর্ঘ ২৯ বছর পর যুবরাজনগর বামেদের অপশাসন থেকে মুক্ত হয়েছে। চার হাজারের অধিক ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী মলীনা দেবনাথ জয়ী হয়েছেন বলে। তাছাড়া এদিন তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা বিশাল ব্যবধানে উপনির্বাচনে জয়ী হয়েছেন। কারণ, ২০১৮ বিধানসভা নির্বাচনে প্রতিশ্রুতি বিজেপি পরিচালিত সরকার পূরণ করে চলেছে। ২০২৩ বিধানসভা নির্বাচনে মানুষের কাছে যাওয়ার আগেই সমস্ত প্রতিশ্রুতি পূরণ করবে সরকার বলে অভিমত ব্যাক্ত করেন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...