স্ত্রীর দায়ের কোপে স্বামী হাসপাতালে

Date:

জনতার কলম প্রতিনিধিঃ- গতকাল রাত্রি অর্থাৎ মঙ্গলবার উদয়পুর চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের পিন্টু ঘোষ নিত্য দিনের মতো কাজ কর্ম সেরে বাড়িতে যায়। বাড়িতে যাবার পর স্বামী পিন্টু ঘোষ ও স্ত্রী রিঙ্কু সরকার ঘোষের মধ্যে সামান্য কথা নিয়ে শুরু হয় ঝগড়া।এ থেকে হাতাহাতি, পিন্টু এক সময় স্ত্রীর উপর হাত তুলে।আর এতে ক্ষিপ্ত হয়ে স্ত্রী রিঙ্কু রান্না ঘর থেকে একটি দা নিয়ে এসে স্বামী পিন্টুর গলায় দেয় কোপ।আর সঙ্গে সঙ্গে পিন্টু চিৎকার শুরু করলে পিন্টুর মা দৌড়ে এসে রিঙ্কুর হাত থেকে দা টি নিয়ে নেয়।এদিকে ছুটে আসেন এলাকার লোকজন। সঙ্গে সঙ্গে পিন্টুকে নিয়ে যাওয়া হয় গোমতী জেলা হাসপাতালে। বর্তমানে পিন্টু জেলা হাসপাতালের শল্য বিভাগে চিকিৎসাধীন। পিন্টু ও তার মা জানান গত সাড়ে তিন বছর আগে সামাজিক ভাবে বিয়ে হয় তাদের। বর্তমানে তিনবছরের একটি পুএ সন্তান রয়েছে।রাধা কিশোর পুর থানায় পিন্টু একটি মামলা করছে স্ত্রীর বিরুদ্ধে।পিন্টু আরো অভিযোগ করে বিয়ে পর দুই তিন বার পেট্রোল দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছে বলে জানান স্বামী পিন্টু ঘোষ। পরবর্তীতে এই ঘটনাটি পিন্টু তার শশুড় বাড়িতে জানলে শশুড় বাড়ির লোকজনরা কোন কর্ণপাত করেনি বলে অভিযোগ করেন। শশুড় বাড়ির লোকজনদের মতেই স্ত্রী রিঙ্কু পিন্টু উপর নির্যাতন করেন।বর্তমানে রিঙ্কু পলাতক বলে জানা যায়। পুলিশ রিঙ্কুর খুঁজে বিভিন্ন জাগায় তল্লাশি চালাচ্ছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...