স্বামীর হাতে আহত স্ত্রী, ঘটনা কলেজটিলা এলাকায়

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- স্বামী-স্ত্রীর মধ্যে সামান্য কথা কাটাকাটির জেরে স্বামীর হাতে আক্রান্ত স্ত্রী, ঘটনা রাজধানী কলেজটিলা এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় কলেজটিলা এলাকায় স্বামী-স্ত্রীর মধ্যে সামান্য একটি কথা কাটাকাটি কে কেন্দ্র করে স্বামী রাহুল বড়ুয়া তার স্ত্রী জোসনা বড়ুয়াকে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করে এবং বেধড়ক মারধর করে। পরে ওই মহিলার মেয়ে ঘটনার খবর পেয়ে বাড়িতে ছুটে গিয়ে তার মা জোসনা বড়ুয়াকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জিবি হাসপাতালে রেফার করে। বর্তমানে গুরুতর আহত অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার খবর পেয়ে পূর্ব থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং অভিযুক্ত স্বামী রাহুল বড়ুয়াকে আটক করে থানায় নিয়ে আসে। এদিন মহিলার মেয়ে সংবাদমাধ্যমকে জানান এই বিষয় নিয়ে তার বাবার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করবেন। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...