করোনায় আক্রান্ত হলেন সোনিয়া গাঁধী

Date:

জনতার কলম ওয়েবডেস্ক : করোনায় আক্রান্ত সোনিয়া গাঁধী। মৃদু উপসর্গ রয়েছে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রীর। নিজেকে আইসোলেশনে রেখেছেন তিনি। ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া গান্ধীকে ৮ জুন ডেকে পাঠিয়েছে ইডি। সূত্রের খবর, এই মুহূর্তে বিদেশে থাকায় ইডি-র কাছে ৫ জুনের পর সময় চেয়েছেন কংগ্রেস সাংসদ। বেআইনি আর্থিক লেনদেন মামলায় সোনিয়া ও রাহুল গান্ধীকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, রাহুল বিদেশে রয়েছেন। ৫ জুন দেশে ফেরার কথা। ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া গান্ধীকে ৮ জুন ডেকে পাঠিয়েছে ইডি।ন্যাশনাল হেরাল্ড মামলায় বেআইনি আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সোনিয়া এবং রাহুল গাঁধীকে তলব করেছে কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি-র তরফে জানানো হয়েছে। সোনিয়া গাঁধীকে ৮ জুন ডেকে পাঠানো হয়েছে। ১০ জুন ১৫টা রাজ্যের ৫৭টা রাজ্যসভা আসনে ভোট রয়েছে। তার আগে কংগ্রেসের দুই শীর্ষনেতাকে ইডি’র তলব ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বাগযুদ্ধ। রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে, কংগ্রেস কার্যত চ্যালেঞ্জের সুরে জানিয়েছে, সোনিয়া এবং রাহুল নির্দিষ্ট সময়ে ইডি’র মুখোমুখি হবেন। 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

এক ক্লিকে প্রার্থীদের তথ্য, ECINET প্ল্যাটফর্ম চালু নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :-নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটাররা এখন ECINET...

পশ্চিম এশিয়া সংঘাত: হরমুজ পার সপ্তম ভারতগামী এলপিজি ট্যাঙ্কার

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের মধ্যেই...

অমরপুরে বিজেপির শক্তি প্রদর্শন, ৭০০ ভোটারের যোগদানে নির্বাচনী বার্তা স্পষ্ট

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন এডিসি নির্বাচনকে...

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রাসি ভ্যান ডার ডুসেন

জনতার কলম স্পোর্টসডেস্ক :- দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ব্যাটার রাসি...