আবার আক্রমণের শিকার সম্রাট রায়

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- NSUI সভাপতি সম্রাট রায় আরেকটি আক্রমণের মুখোমুখি হয়েছেন। ঘটনাটি ঘটেছে উদয়পুরে। শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা জানতে ও সাংগঠনিক কাজে শনিবার উদয়পুরে যান NSUI রাজ্য সভাপতি সম্রাট রায়। তিনি অভিযোগ করেন যে সেদিন উদয়পুর কংগ্রেস ভবনে তাঁর সভা চলাকালীন কিছু দুষ্কৃতী তাঁর উপর হামলার চেষ্টা করেছিল। সম্রাট রায় বের হওয়ার পথে দুর্বৃত্তরা ধাওয়া করে ইট-পাটকেল নিক্ষেপ করে বলেও অভিযোগ রয়েছে। শনিবার আগরতলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত জানান এনএসইউআই নেতৃত্ব। বিভিন্ন দাবি ও সভাপতির ওপর হামলার প্রতিবাদে তারা আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...