Uncategorized
রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন বিশ্ব বিখ্যাত গায়িকা অনুরাধা পাড়োয়াল
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শনিবার রাজ্যে এসেছেন বিখ্যাত সঙ্গীত শিল্পী অনুরাধা পাড়ুয়াল। রাজ্যে আসার পর মাতা ত্রিপুরাসুন্দরীর আশীর্বাদ নেওয়ার জন্য যান উদয়পুর ত্রিপুরাসুন্দরী মন্দিরে। সেখান থেকে ফিরে তিনি সাক্ষাৎ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে। এদিন মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের কারিগরদের তৈরি বাঁশের নিদর্শন উপহার দিয়েছেন। এদিন মুখ্যমন্ত্রী বলেন আজ বাসভবনে বিশ্ববিখ্যাত ভারতীয়, গায়িকা, অনুরাধা পডওয়াল জিকে আতিথ্য করা একটি সম্মানের বিষয় বলে এবং মাতা ত্রিপুরা সুন্দরী কাছে উনার সু-স্বাস্থ্য কামনা করছেন বলে অভিমত ব্যক্ত করেন।
Continue Reading
