Connect with us

দেশ

মহারাষ্ট্রের নতুন রাজ্যপাল হিসেবে শপথ নিলেন ত্রিপুরার ভূমিপুত্র যীষ্ণু দেববর্মা

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- তেলেঙ্গানায় দেড় বছরেরও বেশি সময় ধরে সফলভাবে রাজ্যপালের দায়িত্ব পালন করার পর এবার মহারাষ্ট্রের নতুন রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করলেন ত্রিপুরার ভূমিপুত্র যীষ্ণু দেববর্মা। মঙ্গলবার মুম্বইয়ের লোক ভবনে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি রাজ্যপাল পদে শপথ নেন। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং উপ-মুখ্যমন্ত্রী সুনেত্রা পাওয়ার সহ রাজ্যের একাধিক মন্ত্রী ও বিশিষ্ট ব্যক্তিত্ব।

শপথ গ্রহণের মধ্য দিয়ে যীষ্ণু দেববর্মা আনুষ্ঠানিকভাবে মহারাষ্ট্রের রাজ্যপালের দায়িত্বভার গ্রহণ করেন। উল্লেখ্য, তিনি এর আগে তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করে প্রশাসনিক দক্ষতার পরিচয় দিয়েছেন। ত্রিপুরার এই ভূমিপুত্রের মহারাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ রাজ্যের রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ রাজ্যের মানুষের কাছে গর্বের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।