ফুকেট বিমানবন্দরে যান্ত্রিক গোলযোগ, যাত্রীদের নিরাপদে নামাল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- থাইল্যান্ডের ফুকেট বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে সমস্যায় পড়ল একটি যাত্রীবাহী বিমান। সূত্রের খবর, Air India Express-এর হায়দরাবাদ থেকে ফুকেটগামী একটি বিমানে অবতরণের সময় নোজ-হুইল বা সামনের চাকার সমস্যা দেখা দেয়।

ঘটনাটি ঘটে থাইল্যান্ডের Phuket International Airport-এ। এই যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি রানওয়েতেই আটকে পড়ে। ফলে সাময়িকভাবে বিমানবন্দরের উড়ান চলাচল স্থগিত রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

জানা গেছে, সমস্যায় পড়া বিমানটি ছিল একটি Boeing 737 MAX 8। তবে ওই বিমানে ঠিক কতজন যাত্রী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, বিমান অবতরণের পর পরিস্থিতি সামাল দিতে বিমানকর্মীরা সমস্ত নির্ধারিত নিরাপত্তা প্রোটোকল মেনে চলেন। পরে যাত্রীদের নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়। ঘটনার পর বিমানবন্দরে পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে।

More like this
Related

সোনার ওজনে গরমিলের অভিযোগে বসুন্ধরা জুয়েলার্সে অভিযান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বুধবার আগরতলায় বসুন্ধরা...

দক্ষিণ জেলায় অশান্তি পরিদর্শনে মুখ্যমন্ত্রী, শান্তির আশ্বাস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দক্ষিণ জেলার বিভিন্ন...

লোক ভবনে হাঁসের ছানা বিতরণ, স্বনির্ভরতার বার্তা রাজ্যপালের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ সন্ধ্যায় লোক...

উত্তর মনুবনকুলে বিজেপি কার্যালয়ে হামলা, তীব্র নিন্দা রাজীব ভট্টাচার্যের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- উত্তর মনুবনকুলে এডিসি...