Home রাজ্য“ত্রিপুরার দুগ্ধ শিল্পের উন্নয়নে এনডিডিবি চেয়ারম্যানের সঙ্গে মুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক”

“ত্রিপুরার দুগ্ধ শিল্পের উন্নয়নে এনডিডিবি চেয়ারম্যানের সঙ্গে মুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক”

by janatar kalam

জনতার কলম, আগরতলা, ২৩ জুন :-ন্যাশনাল ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড (এনডিডিবি)-এর চেয়ারম্যান ড. মীনেশ শাহ মঙ্গলবার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার সরকারি বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে ত্রিপুরার দুগ্ধ খাতের সার্বিক উন্নয়ন নিয়ে উভয়ের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়। বিশেষ করে রাজ্যে দুধ উৎপাদন বৃদ্ধি, আধুনিক পরিকাঠামোর উন্নয়ন, দুগ্ধ চাষিদের ক্ষমতায়ন এবং টেকসই জীবিকাভিত্তিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়গুলির উপর গুরুত্বারোপ করা হয়।

মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে দুগ্ধ শিল্পের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই খাতের উন্নয়নের মাধ্যমে কৃষক ও দুগ্ধ চাষিদের আয় বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।

বৈঠকে রাজ্যের দুগ্ধ উৎপাদন ও বিপণন ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করে তোলার লক্ষ্যে বিভিন্ন সম্ভাব্য উদ্যোগ নিয়েও আলোচনা হয়। পাশাপাশি দুগ্ধ খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর পরিকাঠামো গড়ে তোলার বিষয়েও মতবিনিময় করা হয়।

মুখ্যমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, ন্যাশনাল ডেইরি ডেভেলপমেন্ট বোর্ডের সহযোগিতায় ত্রিপুরার দুগ্ধ খাত আরও সমৃদ্ধ হবে এবং রাজ্যের গ্রামীণ অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

You may also like

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy