ফের আগেরতলা জিআরপি থানার পুলিশের হাতে আটক তিন বাংলাদেশী মহিলা 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ফের বহিঃরাজ্যে যাওয়ার আগে রেলস্টেশনে আটক বাংলাদেশী নাগরিক। দালালের মাধ্যমে সীমান্ত পেরিয়ে অবৈধ ভাবে বাংলাদেশী নাগরিকদের অবৈধ অনুপ্রবেশ অব্যাহত। এবার গোপন সংবাদের ভিত্তিতে আগরতলা রেল স্টেশন থেকে তিন বাংলাদেশী মহিলাকে আটক করল আগরতলা জিআরপি থানার পুলিশ।

সোমবার দুপুরে তাদেরকে আটক করা হয়। ধৃতরা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছে। ধৃতরা ট্রেনে করে বহিঃরাজ্যে যাওয়ার উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশনে আসে।

আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস জানান ধৃতদের বিরুদ্ধে আগরতলা জিআরপি থানায় সুনির্দিষ্ট ধারায় মামলা নেওয়া হয়েছে। ধৃতদের মঙ্গলবার আদালতে সোপর্দ করে আগরতলা জিআরপি থানার পুলিশ। ক্রমাগত বাংলাদেশী নাগরিক গ্রেপ্তারের ঘটনায় বিভিন্ন মহলে উদ্বেগ।

 

 

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

সন্ত্রাসের নিন্দা, হাসপাতালে গিয়ে বার্তা দিলেন মন্ত্রী কিশোর বর্মন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রবিবার সকালে রামপদ...

এক ক্লিকে প্রার্থীদের তথ্য, ECINET প্ল্যাটফর্ম চালু নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :-নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটাররা এখন ECINET...

পশ্চিম এশিয়া সংঘাত: হরমুজ পার সপ্তম ভারতগামী এলপিজি ট্যাঙ্কার

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের মধ্যেই...

অমরপুরে বিজেপির শক্তি প্রদর্শন, ৭০০ ভোটারের যোগদানে নির্বাচনী বার্তা স্পষ্ট

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন এডিসি নির্বাচনকে...