কৈতরা বাড়ির ঘটনা প্রমান করে রাজ্যে আইনশৃঙ্খলা নেই, দ্রুত ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য করতে হবে সরকারের : জিতেন্দ্র 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মূর্তি ভাঙাকে কেন্দ্র করে রানীরবাজারে সম্প্রতি কিছু বাড়িতে রাতের আঁধারে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ঘটনায় বেশ কিছু গরীব পরিবার বাড়িঘর ছাড়া হয়েছে। তাদের আয় উপার্জনের পথ পর্যন্ত বন্ধ হয়ে গেছে। অভিযোগ দুর্বৃত্তরা লুটপাট চালিয়ে সব কিছু নিয়ে গেছে। সোমবার এই এলাকা পরিদর্শন করেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী সহ সিপিএম নেতৃত্ব।

এইদিন তিনি আক্রান্ত সংখ্যালঘু পরিবারের লোকজনদের সাথে কথা বলেন। পরে তিনি জানান কৈতরা বাড়ি এলাকায় ২৫ আগস্ট একটি অপ্রীতিকর ঘটনা ঘটে। এই ঘটনা ঘটানো হয়েছিল। ঘটনার সুত্রপাত হয়েছে একটি কালী মন্দিরের মূর্তি ভাঙ্গার ঘটনাকে কেন্দ্র করে। পুলিশের উপস্থিতিতে দুষ্কৃতিরা আক্রমণ করে।

একটা গণতান্ত্রিক দেশে এই ধরনের ঘটনা কাম্য নয়। ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন তিনি এবং ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্যেরও দাবি জানান। কৈতরা বাড়ির ঘটনা প্রমান করে রাজ্যে আইনশৃঙ্খলা নেই। এদিন বিরোধী দলনেতার সঙ্গে ছিলেন সিপিএম নেতা রাধা চরণ দেববর্মা, রতন দাস, তপন দাস সহ অন্যরা।

 

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

অমরপুরে বিজেপির শক্তি প্রদর্শন, ৭০০ ভোটারের যোগদানে নির্বাচনী বার্তা স্পষ্ট

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন এডিসি নির্বাচনকে...

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রাসি ভ্যান ডার ডুসেন

জনতার কলম স্পোর্টসডেস্ক :- দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ব্যাটার রাসি...

অমরপুরে বিজেপির শক্তি প্রদর্শন, ৭০০ ভোটারের যোগদানে নির্বাচনী বার্তা স্পষ্ট

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন এডিসি নির্বাচনকে...

পশ্চিম এশিয়া সংঘাত নিয়ে গুজব ছড়াচ্ছে কিছু মানুষ, জ্বালানির সংকট নেই: রাজনাথ সিং

জনতার কলম ওয়েবডেস্ক :-কেরালার তিরুবনন্তপুরমে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং...