অবৈধভাবে বহিরাজ্যে যাওয়ার উদ্দেশ্যে ভারতে প্রবেশ করে তিন জন রোহিঙ্গা ও দুই জন বাংলাদেশী নাগরিক পুলিশের হাতে আটক 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অবৈধভাবে ভারতে প্রবেশ করার অভিযোগ বাংলাদেশী ও রোহিঙ্গা আটক। জি আর পি থানার পুলিশ তাদের আটক করে। ২ জন বাংলাদেশী নাগরিক ও ৩ জন রোহিঙ্গাকে আটক করল আগরতলা জিআরপি থানার পুলিশ।

আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস জানান সোমবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে আগরতলা জিআরপি থানার পুলিশ জানতে পারে কয়েকজন বাংলাদেশী নাগরিক ও রোহিঙ্গা আগরতলা রেল স্টেশনে আসতে পারে। সেই সংবাদের ভিত্তিতে জিআরপি থানার পুলিশ রেল স্টেশনে ওত পেতে বসে সোমবার সকাল থেকে।

অবশেষে বিকাল বেলায় সাফল্য পায় জিআরপি থানার পুলিশ। আটক করা হয় মোট ৫ জনকে। ধৃতরা প্রথমে নিজেদেরকে ভারতীয় দাবি করে। পরবর্তী সময় জিজ্ঞাসাবাদের পর ধৃতরা স্বীকার করে তাদের মধ্যে তিন জন রোহিঙ্গা ও দুই জন বাংলাদেশী নাগরিক। ধৃত রোহিঙ্গারা জানায় তারা হায়াদ্রাবাদে যাওয়ার উদ্দেশ্যে এসেছে।

ধৃত বাংলাদেশী নাগরিকরা জানায় তারা মুম্বাই যাওয়ার উদ্দেশ্যে রেল স্টেশনে আসে। ধৃতদের মঙ্গলবার আদালতে সোপর্দ করে আগরতলা জিআরপি থানার পুলিশ। অভিযোগ এভাবে প্রায়শই বাংলাদেশী নাগরিকরা অবৈধভাবে ভারতে প্রবেশ করছে।

 

 

 

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

সন্ত্রাসের নিন্দা, হাসপাতালে গিয়ে বার্তা দিলেন মন্ত্রী কিশোর বর্মন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রবিবার সকালে রামপদ...

এক ক্লিকে প্রার্থীদের তথ্য, ECINET প্ল্যাটফর্ম চালু নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :-নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটাররা এখন ECINET...

পশ্চিম এশিয়া সংঘাত: হরমুজ পার সপ্তম ভারতগামী এলপিজি ট্যাঙ্কার

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের মধ্যেই...

অমরপুরে বিজেপির শক্তি প্রদর্শন, ৭০০ ভোটারের যোগদানে নির্বাচনী বার্তা স্পষ্ট

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন এডিসি নির্বাচনকে...