Home Blog Page 595

রাজ্যেও পালিত হলো জাতীয় বিজ্ঞান দিবস

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা স্টেট কাউন্সিল ফর সাইন্স টেকনোলজির উদ্যোগে জাতীয় বিজ্ঞান দিবস উদযাপন করা হয় আগরতলা সুকান্ত একাডেমিতে। জাতীয় বিজ্ঞান দিবসে আলোচনা পর্ব শেষে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য এক শুভযাত্রা।শোভা যাত্রায় অংশগ্রহণ করেছেন রাজ্য সরকারের অর্থ দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় এবং স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গীত্তে সহ সাইন্স এন্ড টেকনোলজি দপ্তরের সচিব ডক্টর কে সসিকুমার সহ অন্যান্য আধিকারিকরা।

এদিন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী প্রাণজিৎ সিংহ রায় বলেন বিজ্ঞান ছাড়া আমাদের এক সেকেন্ডও বেঁচে থাকার অধিকার নেই। তাই বিজ্ঞানের উপর ভর করেই প্রতিনিয়ত আমাদের চলতে হয়। বিজ্ঞান আমাদের কাছে একদিকে যেমন আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে অন্যদিকে বিজ্ঞানের কিছু কিছু কুপ্রভাবও আছে। আমাদেরকে কুপ্রভাবগুলি থেকে দূরে সরে বিজ্ঞানের শুধুমাত্র ভালো প্রভাব গুলিকেই গ্রহণ করতে হবে। তখনই বিজ্ঞান আমাদের কাছে আশীর্বাদ হয়ে দাঁড়াবে।

BCCI এর বার্ষিক চুক্তি থেকে বাদ ঈশান এবং শ্রেয়াস

0

জনতার কলম ওয়েবডেস্ক :- ২০২৩-২৪এর জন্য BCCI বার্ষিক চুক্তির তালিকায় ঈশান কিষাণ এবং শ্রেয়াস আইয়ার অন্তর্ভুক্ত নয়।

বার্ষিক চুক্তি থেকে বাদ দেওয়া হল ঈশান কিশন এবং শ্রেয়স আয়ারকে।

বিজেপি সর্বদা স্বচ্ছতা এবং নির্বাচন প্রক্রিয়ায় ভোটারদের বর্ধিত সম্পৃক্ততা নিশ্চিত করার চেষ্টা করে : অশ্বিনী 

0

জনতার কলম ওয়েবডেস্ক :- বুধবার ইলেকশন কমিশন ইন্ডিয়ার সাথে বিজেপির এক প্রতিনিধি দলের বৈঠক হয়। আর এই বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, “বিজেপি সর্বদা স্বচ্ছতা এবং নির্বাচন প্রক্রিয়ায় ভোটারদের বর্ধিত সম্পৃক্ততা নিশ্চিত করার চেষ্টা করে।

আজ, বিজেপির প্রতিনিধিদল কিছু অনুরোধ নিয়ে ECI-এর সাথে দেখা করেন মূলত, আমাদের শহুরে ভোটারদের জন্য ভোট দেওয়ার প্রক্রিয়া সহজ করা। যারা উচ্চ-বিস্তৃত অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে বসবাস করেন তারা তাদের বিল্ডিংয়ে স্থাপিত পোলিং বুথে ভোট দিতে পারবেন।

আমাদের দ্বিতীয় অনুরোধ হল বুথে ভিডিও রেকর্ডিংয়ের শতাংশ 50% থেকে 100% বৃদ্ধি করা উচিত। মিডিয়া অনুমোদনের প্রক্রিয়াটি সংস্কার করা উচিত যাতে প্রতিটি দল মিডিয়ার মাধ্যমে তাদের ধারণা শেয়ার করার জন্য পর্যাপ্ত সময় পায়।

আমরা তৃতীয় মেয়াদে ক্ষমতা ভোগ করার জন্য নয়, জাতি গঠনের জন্য বলছি : রাজনাথ

0

জনতার কলম ওয়েবডেস্ক :- বুধবার বিহারের দরভাঙ্গায় এক জনসভায় প্রতিরক্ষামন্ত্রী এবং বিজেপি নেতা রাজনাথ সিং মানুষের উদ্দেশ্যে ভাষণ রাখতে গিয়ে বলেন, আমাদের প্রধানমন্ত্রীকে সুযোগ দিন, শুধুমাত্র তৃতীয় মেয়াদে নয়, চতুর্থ মেয়াদের জন্যও একটি রেজোলিউশন নিন এবং আমরা দারিদ্র্য ও বেকারত্ব সংকটের অবসান ঘটাব। আমাদের চরিত্র হল আমরা যা বলি তাই করি।

তিনি এদিন আরো বলেন, “আমরা তৃতীয় মেয়াদে ক্ষমতা ভোগ করার জন্য নয়, জাতি গঠনের জন্য বলছি। প্রধানমন্ত্রী মোদির আগে আমাদের দেশের অর্থনীতি বিশ্বের ১১তম স্থানে ছিল কিন্তু এখন আমাদের দেশ বিশ্বের ৫ম বৃহত্তম অর্থনীতি হয়ে উঠেছে।

হাসপাতালে অসুস্থ পশু পাখিকে নিয়ে যাওয়ার পর চিকিৎসা দ্রুততার সাথে শুরু করার পরামর্শ মন্ত্রী সুধাংশুর 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পশু পাখির জন্য শ্মশান তৈরি করার প্রস্তাব দিলেন মন্ত্রী সুধাংশু দাস। কোন পশু পাখির মৃত্যুর পর সেগুলি নির্দিষ্ট স্থানে সমাধিষ্ট করা যায় তার জন্যই এই প্রস্তাব দিলেন মন্ত্রী। ‘নির্মমতা থেকে পশুপাখি রক্ষা’ বিষয়ক সেমিনারে অংশগ্রহণ করে ত্রিপুরা এনিমেল ওয়েলফেয়ার বোর্ডের কাছে এই প্রস্তাব রাখেন তিনি। পাশাপাশি কোন হাসপাতালে অসুস্থ পশু পাখিকে নিয়ে যাওয়ার পর সেগুলির চিকিৎসা যেন দ্রুততার সাথে শুরু করা হয় তার পরামর্শও দেন তিনি।

কোন মানুষ অসুস্থ হওয়ার পর তাকে চিকিৎসা করার জন্য হাসপাতাল কিংবা ডিসপেন্সারি রয়েছে। একই ভাবে পশু পাখিদের ক্ষেত্রেও রয়েছে চিকিৎসা কেন্দ্র। কিন্তু মানুষের মৃত্যুর পর তাকে নির্দিষ্ট স্থানের সমাধিস্থ কিংবা দাহ করার জন্য রয়েছে শ্মশান। কিন্তু পশু পাখির ক্ষেত্রে তেমন কোন শ্মশান নেই। বুধবার এই বিষয়টির উপর গুরুত্ব দিলেন প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস।

তিনি বলেন কোন পশুর মৃত্যুর পর সেই পশুকে দেখা যায় রাস্তার পাশে কিংবা জলে ফেলে দেন অনেকেই। কিন্তু তাদের জন্য যদি নির্দিষ্ট কোন শ্মশান করা যায় সেই ক্ষেত্রে বায়ু দূষণ এবং জল দূষণ রোধ করা সম্ভব হবে। তেমনি সেই পশু পাখির প্রতি হবে সঠিক আচরণ। এই কাজের জন্য তিনি ত্রিপুরা এনিমেল ওয়েলফেয়ার বোর্ডের কাছে প্রস্তাব রেখেছেন।

তিনি বলেন প্রস্তাব বাস্তবায়িত হলে এক্ষেত্র কিছু লোককে নিয়োগ করা হবে এই কাজের জন্য। এতে বেশি ফান্ডেরও প্রয়োজন পড়বে না। এদিন রাজ্যের প্রাণী চিকিৎসকদের কাজ কর্মের প্রশংসা করেন মন্ত্রী সুধাংশু দাস। তিনি বলেন আমাদের রাজ্যের পশু চিকিৎসকরা সঠিকভাবে কাজ করছেন। এর পরই একাংশ পশুর চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন,, কোন অসুস্থ পশু পাখিকে হাসপাতালে নিয়ে আসার পর তাদের সঠিক সময়ে চিকিৎসা প্রদান না করা, কোন অংশের নির্মমতা থেকে কম নয়।

ত্রিপুরা প্রানী সম্পদ বিকাশ দপ্তর এবং ত্রিপুরা ভ্যাটেরিনারী ডাক্তার এসোসিয়েশনের উদ্যোগে আগরতলা মুক্তধারায় আয়োজিত এই অনুষ্ঠানে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন দপ্তরের সচিব সহ অন্যান্য বিশিষ্টজনরা।

 

 

 

অনশন ছেড়ে কেন্দ্রের ফোনে দিল্লি গেলেন প্রদ্যুত 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জীবন সংগ্রামের বিশেষ দিনে মঙ্গলচন্ডী পুজো সেরে লড়াইয়ের ময়দানে নামলেন তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মন । ঘর ছাড়ার আগে মুঠোফোনে মার আশীর্বাদ ও সম্মতি চাইলেন মাতৃভক্ত বুবাগ্রা। এ এক কঠিন লড়াই ,বাঁচার এই লড়াইয়ে জিততেই হবে। পুজোর সময় বেজে উঠে ঘন্টা ধনী, বাড়ির সকলে উলু ধ্বনি দিলেন। মনে মনে নয় ,এদিন স্পষ্ট ভাষায় বৈদিক মন্ত্র উচ্চারণ করে মঙ্গলচন্ডীর পুজো দিলেন প্রদ্যুৎ কিশোর দেব বর্মন। তারপর চলেযান আমরণ অনশন মঞ্চের উদ্দেশ্যে।

পরবর্তীতে, আমরণ অনশন মঞ্চে মহারাজা প্রদ্যুতের ভাষণ চলাকালীন হঠাৎ দিল্লী থেকে ফোন। অনশন ছেড়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলেন, দিল্লী থেকে ডাক এসেছে। তার দাবি, কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা তাঁকে আমরণ অনশন প্রত্যাহার করে দিল্লী গিয়ে আলোচনায় মিলিত হবার জন্য আবেদন জানিয়েছেন।

এদিন তিনি আরও বলেন, আজকে সেলিব্রেশন করব নতুবা হাঙ্গার স্ট্রাইকে বসেই থাকবো। এখন প্রত্যেকেই তাকিয়ে রয়েছে দিল্লি অভিমুখে। এদিকে গতকাল বিকেলেই ডাক পেয়ে দিল্লি চলে গেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ এক ঝাঁক নেতৃত্ব।

 

 

 

ডুম্বুরের টুমরো ল্যান্ডে অনুষ্ঠিত হয় যুব চপাল কার্যক্রম

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গন্ডাছড়া বিজেপি যুব মোর্চার উদ্যোগে ডুম্বুরের টুমরো ল্যান্ডে অনুষ্ঠিত হয় যুব চপাল কার্যক্রম। কার্যক্রমে উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব, বিধায়ক সম্ভুলাল চাকমা, সমাজসেবী অমিত রক্ষিত, গন্ডাছড়া যুব মোর্চার সভাপতি সজল মল্লিক, সমাজসেবী বিকাশ চাকমা তথা ডুম্বুর নগর আরডি ব্লকের বিএসি ভাইস চেয়ারম্যান, মন্ডল সভাপতি সমীর রন্জন ত্রিপুরা সহ অন্যান্যরা।

এদিন টুমরো ল্যান্ডে যুব চপাল কার্যক্রমকে সুন্দর করে সাজিয়ে তুলতে সক্রিয় অংশগ্রহণ ছিল যুবাদের। মূলত, ত্রিপুরার বিশিষ্ট পর্যটন ক্ষেত্র ডুম্বুর জলাশয়ে যাত্রা করে সকল যুবকরা মিলে এক ব-দ্বীপে (Tomorrowland) এই চৌপালে অংশগ্রহণ করে।প্রাকৃতিক ও নান্দনিক পরিবেশে যুব চৌপালে আগত যুবকদের মধ্যে ছিল উৎসাহ উদ্দীপনা ও প্রধানমন্ত্রীর নতুন ভারত নির্মাণের সংকল্প।

 

 

 

 

 

ব্যাংক কর্মচারী গিলে খেলো এক অসহায় পরিবারের ৪০ হাজার টাকা

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ব্যাংক কর্মচারী গিলে খেলো এক অসহায় পরিবারের ৪০ হাজার টাকা। ঘটনার বিবরণে প্রকাশ ,৩ থেকে ৪ বছর আগে বিশালগড় নিচের বাজার গ্রামীণ ব্যাংক থেকে সাড়ে তিন লক্ষ টাকা লোন নিয়েছিল জাঙ্গালিয়া এলাকার বাসিন্দা রত্না আচার্জী নামে এক মহিলা। পরবর্তী সময়ে ওই মহিলা ব্যাংকে ভিড় থাকার ফলে ব্যাংক কর্মচারী প্রীতি ভৌমিক এর কাছে ১০ হাজার টাকা জমা করে যায়।

পরে রত্না আচার্জি জানতে পারে যে তার লোনের টাকা জমা পড়েনি। এই কথা শুনে অসহায় মহিলার পরিবার বিশালগড় নিচের বাজার গ্রামীণ ব্যাংকে কান্নায় ভেঙে পড়েন এবং গ্রামীণ ব্যাংকের সরকারি কর্মচারী প্রীতি ভৌমিকের কঠোর শাস্তির দাবি করেন। জানা যায় গ্রামীণ ব্যাংক কর্মচারী প্রীতি ভৌমিকের বাড়ি বিশালগড় নারাওরা এলাকায়। সে একই কায়দায় বাঁকা পথে বিভিন্ন মানুষের টাকা আত্মসাৎ করেছে।

বিজেপি এমন একটি দল যেটি নেশন ফার্স্ট নীতি অনুসরণ করে : প্রধানমন্ত্রী 

0

জনতার কলম ওয়েবডেস্ক :- বুধবার তামিলনাড়ুর তিরুনেলভেলিতে এক সমাবেশে প্রধানমন্ত্রী মোদী জনসাধারনের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বলেন “বিজেপি এমন একটি দল যেটি নেশন ফার্স্ট নীতি অনুসরণ করে। আমাদের সরকার সারা বিশ্বে সংকটে আটকে পড়া ভারতীয়দের নিরাপদে প্রত্যাবর্তনের জন্য কোন কসরত ছাড়ে না।

আমরা নিরাপদে আমাদের পাইলট অভিনন্দদকে পাকিস্তান থেকে নিয়ে এসেছি। আমাদের সরকার আমাদের অনেক জেলেকে শ্রীলংকা থেকে উদ্ধার করেছে এবং নিরাপদে ফিরিয়ে এনেছে।

কাতারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয়দের ভারত সরকার নিরাপদে ফিরিয়ে এনেছে। কংগ্রেস বা ইন্ডি সরকার থাকলে কি এটা সম্ভব হতো?এমন ভাবতে ওহ পারতোনা। কংগ্রেস এবং ইন্ডি সরকার অনেক বছর ধরে পাকিস্তানে বন্দি অবস্থায় থাকা এক ভারতীয়দের জন্যে কিছু করতে পারেনি।

তিনি এদিন আরো বলেন, DMK একটি এমন পার্টি মানুষের জন্যে কাজ তো করেনা বরং ভালো উপাধি নেওয়ায় জন্যে এগিয়ে থাকে। এটা কে না জানে DMK আমাদের বিজেপি সরকারের শাসনে সরকারী স্কিম গুলার উপর নিজের প্রচারের স্টিকার লাগিয়ে দেয়।

অর্থ, ক্ষমতা এবং সংস্থার মাধ্যমে সরকারের পতন এবং বিধায়ক কিনতে পারে বিজেপি : সঞ্জয় রাউত

0

জনতার কলম ওয়েবডেস্ক :- হিমাচল প্রদেশ রাজ্যসভা নির্বাচনে ক্রস-ভোটিং প্রসঙ্গে, শিবসেনা (ইউবিটি) সাংসদ সঞ্জয় রাউত সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন “বিজেপি আর কী করতে পারে? বিজেপি কেবল অর্থ, ক্ষমতা এবং সংস্থার মাধ্যমে এটি করতে পারে। তারা সরকারকে পতন করতে পারে এবং বিধায়ক কিনতে পারে। হিমাচল এবং উত্তরপ্রদেশে একই পদ্ধতি ব্যবহার করেছে বিজেপি।

মহা বিকাশ আঘাদি (এমভিএ) আসন ভাগাভাগি প্রসঙ্গে তিনি আরো বলেন, “আজই আসন চূড়ান্ত করা হবে। উত্তরপ্রদেশের পরে, মহারাষ্ট্র একটি বড় রাজ্য। এখানে লোকসভার ৪৮টি আসন রয়েছে। আমরা ভাঞ্চিত বহুজন আঘাডির প্রকাশ আম্বেদকরকে সম্মান করি এবং আমরা সে যা চায় তাকে সবকিছু দিতে প্রস্তুত এখন বাকিটা প্রকাশ আম্বেদকরের চিন্তার বিষয় বলে ব্যক্ত করেন সাংসদ সঞ্জয় রাউত।