Home Blog Page 594

সিএএ-র বিরোধিতা নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রীকে চিঠি দেবে : ভূপেন

0

জনতার কলম ওয়েবডেস্ক :- আজ গুয়াহাটিতে ১৬টি বিরোধী দলের বৈঠক প্রসঙ্গে, আসাম কংগ্রেসের সভাপতি ভূপেন কুমার বোরাহ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন , “আজ, আমরা আসামের রাজ্যপালের সাথে দেখা করেছি এবং রাজ্যপালের মাধ্যমে ভারতের রাষ্ট্রপতির কাছে একটি স্মারকলিপি পেশ করেছি এবং উল্লেখ করেছি যে CAA আসাম চুক্তি বাতিল করবে এবং এটা সংবিধানের পরিপন্থী এবং আসামের মানুষ এটা মেনে নেবে না। আজ, আমরা কেন সিএএ-র বিরোধিতা করছি তা নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব। তারপর যদি যদি সরকার আমাদের অনুরোধ বুঝতে ব্যর্থ হয়, তাহলে আমরা রাজ্যজুড়ে গণআন্দোলন শুরু করব।

 

 

রেললাইনে ক্ষতবিক্ষত মৃতদেহ, মাঝপথে আটকে যায় ট্রেন

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রাত:ভ্রমণে বেরিয়ে রেলের চাকায় কাটা পড়ে মৃত্যু হয় ৫৫ বছরের অসিত চক্রবর্তী নামে এক ব্যক্তির। ঘটনা বিশালগড় চাম্পামুড়া রেল ব্রিজ এলাকায়। মৃতদেহ উদ্ধারে দেরি হওয়ায় সাব্রুম থেকে আগরতলাগামী ডেমো ট্রেন দীর্ঘ সময় পর্যন্ত বিশালগড় স্টেশনে দাঁড়িয়ে থাকতে বাধ্য হয়। পরে রেল পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্তের পর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

উদয়পুরে পরিযায়ী পাখিদের মৃত্যুর মিছিল

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ফেব্রুয়ারি মাস শেষ হতেই কমে গেছে শীতের দাপট। কিন্তু মরসুমের অতিথিরা এখনো কিন্তু নিজ নিজ দেশে ফেরত যায়নি। কয়েকবছর আগেও উদয়পুর শহরের সুখ সাগর জলাশয়ে ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখি ভিড় করত। জানুয়ারি মাসের শেষ দিকেই উদয়পুর শহরে বিভিন্ন জলাশয় এবং দিঘীগুলিতে দেখা মিলতে শুরু করেছে পরিযায়ীদের।

তবে উদ্বেগ বাড়িয়েছে উদয়পুরে বেশ কিছু পরিযায়ী পাখির মৃত্যু হচ্ছে প্রতিনিয়ত। বৃহস্পতিবার সকালেও পক্ষীপ্রেমীরা মর্নিং ওয়াক করার সময় জগন্নাথ দিঘির পাড়ে কিছু পরিযায়ী পাখি রাস্তার মধ্যে পড়ে থাকতে দেখতে পায়। ঐ পক্ষীপ্রেমীরা দেখতে পায় যে পরিযায়ী পাখিরা মৃত্যুর কোলে ঢলে পড়েছে।

পাশাপাশি আরও জানা গিয়েছে শুধু জগন্নাথ দীঘির পাড়েই নয় সুখ সাগর জলা সহ আরো বেশ কিছু জায়গায় পরিযায়ী পাখির এভাবেই মৃত্যু।  পক্ষীপ্রেমীরা বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের কাছে তদন্তেরও দাবি জানিয়েছেন এবং প্রাণিসম্পদ ও বন দপ্তর আধিকারিকদের দৃষ্টি আকর্ষন করেছেন।

বিলোনীয়া মহকুমা হাসপাতালে প্রসূতি মহিলার ঝুঁকিপূর্ণ রাপচার এক্টোপিক প্রেগনেন্সির সফল অস্ত্রোপচার

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালগুলির মতো জেলা হাসপাতালগুলিতেও এখন বিভিন্ন জটিল রোগের চিকিৎসা পরিসেবা সহ জটিল অস্ত্রোপচার সাফল্যের সঙ্গে সম্পন্ন করছেন রাজ্যের চিকিৎসকগণ। গত ২৭ ফেব্রুয়ারি দক্ষিণ জেলার বিলোনীয়া মহকুমা হাসপাতালে স্ত্রী ও প্রসূতি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ এক মহিলার জটিল সমস্যার অস্ত্রোপচার সাফল্যের সঙ্গে সম্পন্ন করেন। বিলোনীয়ার রাঙ্গামুড়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা জনৈকা ৩০ বৎসর বয়স্ক এক গর্ভবতী মহিলা প্রসব ব্যথা নিয়ে বিলোনীয়া মহকুমা হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকরা মহিলাকে উন্নত চিকিৎসা পরিসেবার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করার কথা বলেন। তাতে মহিলার পরিবার পরিজনেরা অসম্মতি জানিয়ে বিলোনীয়া মহকুমা হাসপাতালেই চিকিৎসার অনুরোধ জানান। তখন হাসপাতালের স্ত্রী ও প্রসূতি বিশেষজ্ঞ চিকিৎসক বিকাশ মজুমদার মহিলার জরুরী ভিত্তিতে অস্ত্রোপচারের প্রয়োজনীয়তা বিবেচনা করে চিকিৎসা শুরু করেন।

বিলোনীয়া মহকুমা হাসপাতালে চিকিৎসক রোগীর প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট বিশ্লেষণ করে মহিলার রাপচার এক্টোপিক প্রেগনেন্সি চিহ্নিত করেন। এই অবস্থায় মহিলার অস্ত্রোপচার খুবই ঝুঁকিপূর্ণ ছিল। এদিকে মহিলার দ্রুত শরীরিক অবস্থার অবনতি হতে থাকায় জরুরী ভিত্তিতে অস্ত্রোপচার করার সিদ্ধান্তটি পরিবার পরিজনদের জানান এবং দুই ইউনিট রক্তের ব্যবস্থা করার জন্য বলা হয়। এরপর স্ত্রী ও প্রসূতি বিশেষজ্ঞ চিকিৎসক ডা. বিকাশ মজুমদার নিজ উদ্যোগে জরুরী ভিত্তিতে দুই ইউনিট রক্তের ব্যবস্থা করেন এবং অস্ত্রোপচারের জন্য একটি টিম গঠন করেন। এই অস্ত্রোপচারে স্ত্রী ও প্রসূতি বিশেষজ্ঞ চিকিৎসক ডা. বিকাশ মজুমদার, অ্যানেস্থেসিস্ট ডা. জয়দীপ চৌধুরী সহ মহকুমা হাসপাতালের অন্যান্য স্বাস্থ্যকর্মীদের যৌথ প্রচেষ্টায় মহিলার সফল অস্ত্রোপচার সম্পন্ন করা হয় এবং মহিলার জীবন বাঁচানো হয়। মহিলাদের গর্ভাবস্থায় এই ধরনের রাপচার এক্টোপিক প্রেগনেন্সি খুবই ঝুঁকিপূর্ণ থাকে, এক্ষেত্রে সঠিক সময়ে ও দ্রুত সমস্যা চিহ্নিত না করা গেলে অথবা অস্ত্রোপচার না করলে গর্ভবতী মহিলাদের মৃত্যুর ঝুঁকি থাকে। বিলোনীয়া মহকুমা হাসপাতালে এই ধরনের চিকিৎসা পরিসেবা পেয়ে ও সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হওয়ায় মহিলার পরিবার পরিজনেরা চিকিৎসক সহ সকল চিকিৎসাকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন। স্বাস্থ্য দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।

আত্মার উন্নয়ন হলে আর্থিক উন্নয়ন হবে : সুধাংশু

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-  মানুষের শুধু আর্থিক উন্নতি হলেই চলে না সঙ্গে সঙ্গে তার আত্মার উন্নতিও প্রয়োজন। কেননা সমাজে অনেক পুরুষ আছে, দিনরাত্রি শুধু মদ্যপান করে পাশাপাশি তার ছেলেমেয়েরা বিপথগামী হয়ে যাচ্ছে। এই স্থান থেকে পুরুষদের ফিরিয়ে আনতে হবে তবেই মহিলাদের উন্নতি সম্ভব। বললেন তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস। মানুষের আত্মার উন্নয়ন হলেই তার আর্থিক উন্নয়ন সম্ভব হবে।

যে সমস্ত পুরুষ বিপথগামী হয়ে যাচ্ছে তাদেরকে সঠিক দিশায় ফিরিয়ে আনতে হবে। তবেই ছেলেমেয়েদের উন্নতির পাশাপাশি তার সাংসারিক উন্নতিও ফিরে আসবে। একটি সংসারের বিকাশ ঘটাতে হলে সবার আগে সঠিক ভূমিকা নিতে হবে পরিবারের মহিলাদের। মহিলারা সঠিক লাইনে থাকলেই পুরুষদের বিপথগামীতা থেকে ফিরিয়ে আনা সম্ভব হয়। যে সমস্ত পুরুষরা সাংসারিক হয় তাদের উন্নতি অবধারিত।

যার ফলে সংসারের স্ত্রী পুরুষ সমান গতিতে এগিয়ে যেতে হবে। মানুষ সাধারণ গরিব হলেও নেশা বর্জন করে চলতে পারলে যে কোন সংসারের উন্নতি অভিশম্ভাবী হয়ে পড়ে। যার জন্য ছেলেমেয়েদের লেখাপড়ার পাশাপাশি সংসারের পুরুষ ব্যক্তিটিকেও সঠিকভাবে চলতে হবে। তবেই সংসারে শত অভাব-অনটন থাকলেও সংসারটিকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়। বৃহস্পতিবার তপশিলি জাতি উন্নয়ন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস সংসারকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কি কি ভূমিকা নিতে হবে সেই সম্পর্কে অবহিত করেছেন সাধারণ মানুষদের।

এদিন তপাশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে তাপাশিলী জাতি সুবিধাভোগীদের মধ্যে পাম্প মেশিন, বাদ্যযন্ত্র, চর্মশিল্পী,সাফাই কর্মী ক্ষুদ্র ব্যবসার জন্য আর্থিক সহায়তা প্রধান করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধারিকা মিনারানি সরকার সহ দপ্তরের অধিকর্তা ও অন্যান্যরা।

এদিন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রি সুধাংশু দাস আরো বলেন , বর্তমান রাজ্য সরকার তপশিলি জাতিদের উন্নয়নে বিশেষ করে তপশিলি জাতি অংশের ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ধরনের স্টাইপেন্ডও স্কলারশিপ এর ব্যবস্থা করেছে। ছাত্র-ছাত্রীরা সঠিকভাবে এগুলো গ্রহণ করলে অনায়াসেই তাদের শিক্ষা অর্জন করতে পারে। এদিন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে তপশিলি জাতি সম্প্রদায়ের লোকদের মধ্যে।

আগামী দিনে এ ধরনের আরো অনেক কর্মসূচি রুপায়ন করা হবে বলে সাধারণ গরিব মানুষদের আশ্বস্ত করেছেন সুধাংশু দাস।

হাইকোর্টের চাপের পরে শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছে, ৫৫ দিন ধরে টিএমসির সুরক্ষায় ছিলেন : বৃন্দা 

0

জনতার কলম ওয়েবডেস্ক :- টিএমসি নেতা শেখ শাহজাহানের গ্রেপ্তারের বিষয়ে, সিপিআই(এম) নেতা বৃন্দা কারাত সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “কলকাতা হাইকোর্টের চাপের পরে দুই দিনের মধ্যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছে। যা বুঝায় যে তিনি ৫৫ দিন ধরে টিএমসির সুরক্ষায় ছিলেন৷

যখন সন্দেশখালির ঘটনা ঘটেছিল৷ ,একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছিল তারপরও তাকে দল দ্বারা রক্ষা করা হয়েছিল। তা থেকে টিএমসির আসল চেহেরা প্রকাশ্যে এসেছে।

সন্দেশখালির ঘটনায় সঠিক তদন্তের দাবি জানিয়ে মমতাকে চিঠি লিখলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী

0

জনতার কলম ওয়েবডেস্ক :- সন্দেশখালির ঘটনা এবং টিএমসি নেতা শেখ শাহজাহানের গ্রেপ্তারের বিষয়ে, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “এটি অত্যন্ত নিন্দনীয়।

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হিসাবে, আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বিষয়ে একটি চিঠি লিখেছি। একটি সঠিক তদন্ত প্রয়োজন। দোষীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত বলে জানান তিনি।

দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান রাষ্ট্রপতি 

0

জনতার কলম ওয়েবডেস্ক :- মধ্যপ্রদেশের দিন্দোরি জেলায় সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত ও ২০ জন আহত হওয়ার ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। জানা গিয়েছে, বুধবার রাতে উপজেলার বাদঝাড় ঘাটে এই দুর্ঘটনা ঘটে।

নিজের সামাজিক মাধ্যমে টুইটে রাষ্ট্রপতি লেখেন, “মধ্যপ্রদেশের দিন্দোরি জেলায় পথ দুর্ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যুর খবর অত্যন্ত বেদনাদায়ক। আমি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি। এই দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

আন্তর্জাতিক ক্রিকেটে আম্পেয়ারিং ছাড়ার ঘোষণা মারাইস এরাসমাসের 

0

জনতার কলম ওয়েবডেস্ক :-আন্তর্জাতিক ক্রিকেটে আম্পেয়ারিং ছাড়ার কথা ঘোষণা করে দিলেন আইসিসির বর্ষসেরা আম্পেয়ারের স্বীকৃতি পাওয়া মারাইস এরাসমাস।

নিজের অবসরের কথা জানিয়ে দক্ষিণ আফ্রিকার এই আম্পেয়ার জানিয়েছেন, ‘গত বছরের অক্টোবরে আমি আম্পেয়ারিং ছাড়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম। আইসিসিকে সেই কথা জানিয়েও দিয়েছি। আইসিসিকে বলে দিয়েছি, এপ্রিলে আমার চুক্তির মেয়াদ শেষ হলে আমি আর থাকতে পারছি না।’ আম্পেয়ারিং পেশাটা যে কতটা চ্যালেঞ্জিং সেই কথাও ফুটে উঠেছে এরাসমাসের মুখে।

তিনি জানান, সঠিক সিদ্ধান্ত জানানোর মুহূর্তে অনেক সময়ই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। তবে কাজটা ঠিকমতো করতে পারলে আনন্দই লাগে। আন্তর্জাতিক ক্রিকেটে আম্পেয়ারিং ছেড়ে দিলেও ঘরোয়া ক্রিকেটে আম্পেয়ারিং চালিয়ে যাবেন বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার এই আম্পেয়ার।

রাজ্যে আসছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী শান, অনুষ্ঠান  স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হবে : টিঙ্কু 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগামীকাল সপ্তম উত্তর পূর্বাঞ্চল যুব উৎসবের সমাপ্তি এবং পুরস্কার বিরতণী অনুষ্ঠান আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হবে। আজ মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায় এসংবাদ জানান। তিনি জানান, গত ২৬ ফেব্রুয়ারি উত্তর পূর্বাঞ্চল যুব উৎসবের উদ্বোধন হয় আগরতলা পূর্বাশা প্রাঙ্গনে। আগামীকাল সমাপনী পর্বে পুরস্কার বিতরণ ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রখ্যাত সঙ্গীত শিল্পী শান (শান্তনু মুখার্জি) ও অনুষ্ঠান পরিবেশন করবেন। এছাড়াও রাজ্যের এবং বহিঃরাজ্যের শিল্পীগণ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন।

 

ক্রীড়ামন্ত্রী জানান, অনুষ্ঠান হবে সবার জন্য উন্মুক্ত। শহরে যানজট এড়ানোর জন্য থাকবে নির্দিষ্ট পার্কিং-এর ব্যবস্থা। রাজ্যের দক্ষিণ ত্রিপুরা থেকে যেসব দর্শকরা অনুষ্ঠান দেখতে আসবেন তাদের জন্য উমাকান্ত এবং নাগেরজলা বাসস্ট্যান্ডে যানবাহন রাখার সুবিধা থাকবে। উত্তর ত্রিপুরা থেকে যারা আসবেন তাদের যানবাহন জেল রোড সংলগ্ন ক্ষুদিরাম বসু স্কুল মাঠে রাখার ব্যবস্থা থাকবে। খোয়াই, কমলপুর, কৈলাশহর ও ধলাই থেকে আসা মানুষ রাধানগর বাসস্ট্যান্ডে যানবাহন রাখতে পারবেন। ক্রীড়া মন্ত্রী আগামীকালের এই উৎসবকে সফল করতে সবার সহযোগিতা কামনা করেন। সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব ড. পি কে চক্রবর্তী, ক্রীড়া দপ্তরের অধিকর্তা এস বি নাথ।