Home Blog Page 593

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কপালে চন্দন পরিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান AVBP

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পরীক্ষা যাতে ভালো ভাবে দেন পরীক্ষার্থীদের চন্দন ও ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন শাসক দলের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। শুক্রবার থেকে শুরু হয়েছে পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীদের শুভ কামনায় রাজ্যের বিভিন্ন জায়গায় পরীক্ষা কেন্দ্রের সামনে যান অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা।

তারা পরীক্ষা কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে পরীক্ষার্থীদের কপালে চন্দন পরিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানা তারা যাতে ভালো ভাবে পরীক্ষা দেন।রাজ্যের বিভিন্ন জায়গার সঙ্গে ধর্মনগরেও এই কর্মসূচী নেন সংগঠনের কর্মীরা। উপস্থিত ছিলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সম্পাদক সঞ্জিত সাহা সহ অন্যরা

আগামী শিক্ষাবর্ষ থেকে এই বিদ্যালয়ে নার্সারি শুরু করা হবে : মেয়র 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এলাকাবাসীর দাবি মেনে ১৯৯৯ সালে রাজধানীর দশমীঘাট এলাকায় যাত্রা শুরু করেছিল আগরতলা মিউনিসিপ্যাল ইংরেজি মাধ্যম স্কুল। শুরুতে কেজি-ওয়ান ও কেজি-টু দিয়ে শুরু। ধীরে ধীরে এর পরিকাঠামোর শ্রী বৃদ্ধি ঘটে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে এই স্কুলের পরিকাঠামোর আরও উন্নয়নের দাবি যেমন উঠেছে তেমনি নার্সারি চালু করারও।বর্তমানে স্কুলটিতে রয়েছে ১২৯ জন পড়ুয়া।

আর এলাকাবাসী ও স্থানীয় কর্পোরেটরের দাবির প্রতি সম্মান জানিয়ে শুক্রবার আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার পরিদর্শনে যান দশমীঘাট এলাকায় এই ইংরেজি মাধ্যম স্কুল। উনার সঙ্গে ছিলেন পুর নিগমের মেয়র ইন কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য, কর্পোরেটর নিতু গুহ দে, পুর নিগমের কমিশনার ডঃ শৈলেশ কুমার যাদব সহ স্থানীয়রা।

স্কুলের শিক্ষক- শিক্ষিকা সহ সকলের সঙ্গে কথা বলেন মেয়র। সমস্যা সম্পর্কে অবহিত হন। ঘুরে দেখেন স্কুলটি। পরে প্রতিক্রিয়ায় মেয়র দীপক মজুমদার জানান আগামী শিক্ষাবর্ষ থেকে নার্সারি শুরু করা হবে। তিনি আরও জানান প্রাথমিক ভাবে বিদ্যালয়ের কিছু সংস্কার কাজও ইতিমধ্যে শুরু করা হবে।

 

 

শান্তিপূর্ণ ভাবেই শুরু হল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এ বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-  শান্তিপূর্ণ ভাবেই শুরু হল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এ বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। শুক্রবার প্রথম দিন ছিল ইংরেজি বিষয়ের পরীক্ষা। এবছর রাজ্যে দ্বাদশে মোট পরীক্ষার্থী ২৫৩৪৫ জন। এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী রয়েছেন ২৪৩৬৩। রাজধানী সহ রাজ্যের বিভিন্ন জায়গায় পরীক্ষা কেন্দ্র গুলিতে নিরাপত্তা ব্যবস্থাও রাখা হয়েছে যাতে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটে। এবছর উচ্চ মাধ্যমিকে ভেন্যু ৯৮ টি ও সেন্টার রয়েছে ৬০ টি।

প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণ ভাবেই শেষ হয়েছে। কোন ধরণের অপ্রীতিকর ঘটনার খবর নেই। পরীক্ষা কেন্দ্র গুলির বাইরে ভিড় ছিল অভিভাবকদের। প্রথম দিনের প্রশ্নপত্র ভালো হয়েছে বলে পরীক্ষা শেষে জানালেন পরীক্ষার্থীরা। শনিবার শুরু হবে এবছরের মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিকে পরীক্ষার্থী রয়েছেন ৩৩৭৩২ জন। ৬৯ টি কেন্দ্রের ২৪৫ টি ভেন্যুতে নেওয়া হবে মাধ্যমিক পরীক্ষা।

৪০০ পার’ স্লোগান তোলা হচ্ছে দেশে কারণ মোদির গ্যারান্টিতে দেশের বিশ্বাস আছে : প্রধানমন্ত্রী 

0

জনতার কলম ওয়েবডেস্ক :- সব জায়গায় একটাই শব্দ শোনা যাচ্ছে আর সেটা হল ‘আব কি বার, ৪০০ পার। ৪০০ পার’ স্লোগান তোলা হচ্ছে কারণ মোদির গ্যারান্টিতে দেশের বিশ্বাস আছে। ধানবাদের সিন্দ্রিতে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন প্রধানমন্ত্রী। এদিন প্রধানমন্ত্রী মোদি আরো বলেন ঝাড়খণ্ডের ধানবাদের জনগণের উদ্দেশ্যে , “গত ১০ বছরে, আমরা আদিবাসী সম্প্রদায়, দরিদ্র, যুবক এবং মহিলাদের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে ঝাড়খণ্ডের জন্য কাজ করেছি।

আমাদের ২০৪৭ সালের আগে আমাদের দেশকে ‘ভিক্সিত ভারত করতে হবে। ভারত বিশ্বের সবচেয়ে দ্রুত গতিশীল অর্থনীতির মধ্যে রয়েছে ভারত সব প্রত্যাশার চেয়ে ভালো পারফর্ম করেছে। অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ছিল ৮.৪% একটি ‘ভিক্সিত ভারত’-এর জন্য, ঝাড়খণ্ডকে উন্নত রাষ্ট্র সমান গুরুত্বপূর্ণ।

পেট্রোল ও গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে মমতাকে তোপ দাগলেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার

0

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন , “মমতা বন্দ্যোপাধ্যায় ভুল তথ্য দিয়েছেন। আপনি যদি পশ্চিমবঙ্গে পেট্রোল-ডিজেলের দাম তুলনা করেন ইউপি, গুজরাটের মতো অন্যান্য বিজেপি-শাসিত রাজ্যগুলির সাথে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি হার। এমনকি বিজেপির অধীনে থাকা ত্রিপুরার মতো ছোট রাজ্যগুলিও বলেছে যে তারা গরিবদের অন্তত এক বা দুটি গ্যাস সিলিন্ডার বিনামূল্যে দিয়েছে। এখন মমতা ব্যানার্জী নিজে বলুক রাজ্যের মানুষকে কতটা গ্যাস সিলিন্ডার ফ্রি তে দেবেন? আগে বছরে গরিবদের ফ্রি তে ২টি গ্যাস সিলিন্ডার দিন তারপর গ্যাসের দাম নিয়ে আলোচনা করবেন।

আমাদের প্রধানমন্ত্রী গরিব মানুষের সাথে ছিল আগামী দিনেও থাকবে এবং গ্যাসের দাম কমিয়েছিল আগে আগামীদিনেও কমাবে। কোভিড-১৯-এর সময় উজ্জ্বলা যোজনার অধীনে মহিলাদের বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়া হয়েছিল এবং দশ কোটিরও বেশি মহিলা বিনামূল্যে গ্যাস সংযোগ পেল। প্রধানমন্ত্রী যদি কোনও রাজ্যে প্রতিদিন যাতায়াত করেন তবে ভাল।

প্রধানমন্ত্রী তার মেয়াদে পশ্চিমবঙ্গে রেলওয়েকে যে পরিমাণ অর্থ দিয়েছেন তা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যখন রেলওয়ে ছিলেন তখন অনুমতি দেননি। মমতা বন্দ্যোপাধ্যায় যখন ইউপিএ-র অংশ ছিলেন, তখন সেই সময় প্রধানমন্ত্রী কতবার পশ্চিমবঙ্গে গিয়েছিলেন?। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে মানুষের বিশেষ সম্পর্ক রয়েছে, টিএমসির বরং প্রধানমন্ত্রীর প্রচেষ্টার প্রশংসা করা উচিত।

প্রধানমন্ত্রীর আন্তরিক দৃষ্টিভঙ্গির ফলে ত্রিপুরার চেহেরা বদলে গেছে : মুখ্যমন্ত্রী

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গ্রামীণ অর্থনীতির বিকাশে মহিলাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রাজ্যে এখন কৃষি সহ কৃষি সংশ্লিষ্ট ক্ষেত্রগুলিতে মহিলাদের যুক্ত করতে উৎসাহিত করা হচ্ছে। স্বসহায়ক দলের মাধ্যমে গ্রামীণ এলাকার মহিলারা বিভিন্ন অর্থনৈতিক প্রক্রিয়ায় যুক্ত হচ্ছেন। আজ আগরতলার প্রজ্ঞা ভবনে ত্রিপুরা মহিলা কমিশনের উদ্যোগে এবং জাতীয় মহিলা কমিশনের সহায়তায় আয়োজিত ‘ত্রিপুরায় নারী কৃষকদের ক্ষমতায়ন’ শীর্ষক সেমিনারের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা একথা বলেন। সেমিনারে মুখ্যমন্ত্রী বলেন, মহিলাদের আর্থসামাজিক মানোন্নয়নে কেন্দ্র ও রাজ্য সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। মহিলাদের উন্নয়ন হলেই দেশ ও রাজ্য এগিয়ে যাবে। সমাজ উন্নত হবে। তাই মহিলাদের সামনের সারিতে এগিয়ে নিয়ে যেতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

এই সরকারের আমলে সরকারি চাকরিতে মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। বিদ্যালয়ে পাঠরত ছাত্রীদের বাইসাইকেল দেওয়া হয়েছে।সেমিনারে মুখ্যমন্ত্রী বলেন, মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্যে ৯টি মহিলা থানা, ৬টি ফ্যামিলি কোর্ট, ওয়ান স্টপ সেন্টার ইত্যাদি ব্যবস্থাপনা চালু করা হয়েছে। দলিল রেজিস্ট্রেশনের জন্য মহিলাদের ক্ষেত্রে স্টাম্প শুল্ক ১ শতাংশ কমানো হয়েছে। রাজ্যের জনগণ বিশেষ করে মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নিধি প্রকল্পে আর্থিক সহায়তা প্রদানে সরকার উদ্যোগী হয়েছে।

তাছাড়াও মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনা, মুখ্যমন্ত্রী গোধন প্রকল্প রাজ্যে রূপায়িত হচ্ছে। মুখ্যমন্ত্রী স্ব-সহায়ক দলগুলির উৎপাদিত পণ্যসামগ্রীর গুণমানের পাশাপাশি ফিনিসড প্রোডাক্টকে আকর্ষণীয় করে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। মুখ্যমন্ত্রী বলেন, আমাদের রাজ্যের মহিলারা কোন অংশে পিছিয়ে নেই। বিভিন্ন ক্ষেত্রে রাজ্যের মহিলারা দৃষ্টান্ত স্থাপন করছেন। রাজ্যের মহিলারা এখন পাইলটও হয়েছেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ভারতবর্ষ কৃষি প্রধান দেশ। দেশের অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল। তাই কোভিড অতিমারি ভারতবর্ষের অর্থনীতিতে ততটা প্রভাব ফেলতে পারেনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মানেই উন্নয়নের নিশ্চয়তা। প্রধানমন্ত্রীর আন্তরিক দৃষ্টিভঙ্গির ফলে ত্রিপুরার চেহেরা বদলে গেছে। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস ও প্রয়াস এই মূল মন্ত্রকে পাথেয় করে রাজ্যের জনগণের আর্থসামাজিক মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির মাধ্যমে প্রতিবছর কৃষকদের ৬ হাজার টাকা করে দেওয়া হচ্ছে।

দেশের প্রায় ১১ কোটি কৃষককে এখন পর্যন্ত প্রায় ২.৮১ লক্ষ কোটি টাকা প্রদান করা হয়েছে। ২৩.৩৮ লক্ষ কৃষক প্রধানমন্ত্রী কিষান মনধন যোজনায় নথিভুক্ত হয়েছেন। তিনি বলেন, রাজ্যে বর্তমানে ৫৬ হাজার ৪৭৯টি স্ব-সহায়ক দল রয়েছে। এই স্ব-সহায়কদলগুলির সাথে প্রায় ৫ লক্ষ মহিলা যুক্ত আছেন।অনুষ্ঠানে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী টিংকু রায় বলেন, ভারতবর্ষ একমাত্র দেশ যেখানে তার ভূমিকে মাতৃভূমি বা ভারত মা হিসেবে সম্মান জানানো হয়। এ থেকে প্রমাণ হয় ভারতবর্ষ অন্যদেশ থেকে আলাদা।

ভারতবর্ষে মহিলাদের যথার্থ সম্মান প্রদর্শন করা হয়। দেশের বিভিন্ন সর্বোচ্চ পদে আমাদের দেশের মহিলারা আসীন রয়েছেন। মহিলাদের স্বশক্তিকরণে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। মহিলাদের স্বনির্ভর করে তোলার জন্য কেন্দ্র ও রাজ্য সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। মহিলাদের আর্থসামাজিক অবস্থার মানোন্নয়নে সরকার বিভিন্ন পরিকল্পনা রূপায়ণ করছে। শুধু প্রয়োজন মহিলাদের কিছু করার জন্য দৃঢ় ইচ্ছা শক্তি। অনুষ্ঠানে জাতীয় মহিলা কমিশনের সদস্যা ডেলিনা খঙদুপ বলেন, কৃষকরা হচ্ছেন আমাদের জীবন। তাই ত্রিপুরা মহিলা কমিশন আয়োজিত এই ধরণের সেমিনার খুবই তাৎপর্যপূর্ণ।

অনুষ্ঠানে ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মন বলেন, কেন্দ্র ও রাজ্য সরকার মহিলাদের স্বশক্তিকরণে বিভিন্ন প্রয়াস নিয়েছে। নমো ড্রোন দিদি কর্মসূচির মাধ্যমে কৃষি কাজকে আরও সহজতর করার প্রয়াস নেওয়া হয়েছে। স্বাগত বক্তব্য রাখেন ত্রিপুরা মহিলা কমিশনের সদস্য সচিব মাধব পাল। অনুষ্ঠানে মা-কালী স্ব-সহায়ক গোষ্ঠীর সদস্যা পাপিয়া দাস নন্দি তার নিজস্ব তৈরী উপহার সামগ্রী মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন।

বাল্যবিবাহ রোধে এগিয়ে দক্ষিণ জেলা : রাজ্যপাল

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাল্যবিবাহ রোধে অনেকটা এগিয়ে এসেছে দক্ষিণ জেলা।  বাল্যবিবাহ রোধে দক্ষিণ ত্রিপুরা জেলার অগ্রগণ্য সাফল্যে এই জেলাকে স্বাগত জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি লাল্লু। দক্ষিণ জেলা সফরে এসেছেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু।  রাজ্যপালের সঙ্গে এদিন উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলাশাসক। এদিন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি লাল্লু কে গার্ড অফ অনার জানিয়েছেন জেলা পুলিশ আধিকারিকরা।

রাজ্যপালকে গার্ড অফ অনার জানানোর পরে সোজা নিয়ে যাওয়া হয়েছে সার্কিট হাউসের কনফারেন্স হলে। সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার সমস্ত লাইন ডিপার্টমেন্ট আধিকারিক, আরক্ষা, জেলা ও মহাকুমা প্রশাসনের আধিকারিকরা। এদিকে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নুলু বিলোনিয়া সফরে এসে বৃহস্পতিবার বিকেল তিনটা নাগাদ পরিদর্শন করেন বিলোনিয়া থানাধীন মুন্ডাবস্তি এলাকার ছবিটিলা।

দক্ষিণ জেলার সমস্ত চিত্র শিল্পীদের হাতের স্পর্শে সাঁওতালদের বসতি ঘরের দেওয়ালে ফুটিয়ে তোলা বিভিন্ন চিত্র অঙ্কন পরিদর্শন করার পর কথা বলেন মুন্ডা বস্তির লোক জনদের সাথে। তারপর রাজ্যপাল সাঁওতাল যুবক যুবতীদের দ্ধারা পরিবেশিত দুটি নৃত্য উপভোগ করেছেন। এদিন রাজ্যপাল রাজ্যপালের সভাপতিত্বে দক্ষিণ জেলায় বৈঠক ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু সীমান্ত রক্ষী বাহিনীদের কাজকর্মেরও উচ্চ প্রশংসা করেছেন। মিলিত হয়েছেন সীমান্ত রক্ষী বাহিনীদের সাথে।

দীর্ঘক্ষণ আলোচনা করেছেন বাহিনীর জওয়ানদের সাথে ।রাজ্যপালের এই পরিদর্শনকে প্রত্যেকেই সাধুবাদ জানিয়েছেন। বলেন রাজ্যপালের এই সফর কর্মসূচিতে জেলা পর্যায়ে কাজকর্ম পর্যালোচনায় অনেকটাই সহায়ক ভূমিকা নেবে। পুরনো অনেক কাজ সহসায় সম্প্রসারিত হবে। প্রশাসনিক স্তরে এভাবে তৎপরতা থাকলে সাধারণ মানুষের লাভ হবে আখেরে।

কংগ্রেস সিপিএম লড়বে এক জোট হয়েই : সর্বানী

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পাঁচ মার্চ রাজ্যে আসছেন সর্বভারতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী অলকা লাম্বা। এই সময়ে মহিলা কংগ্রেস সাংগঠনিক বৈঠকে মিলিত হবে। মহিলা কংগ্রেস সভানেত্রী রাজ্যে অবস্থানকালে টাউনহলে অনুষ্ঠিত হবে মহিলা কংগ্রেস সম্মেলন। এই সম্মেলন থেকে মহিলা কংগ্রেস নির্বাচনী প্রস্তুতির দিক নির্দেশিকা গ্রহণ করবে। সর্বভারতীয় স্তরে মহিলা কংগ্রেস এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে।

বৃহস্পতিবার কংগ্রেস ভবনে আয়োজিতএক সবাই এই ঘোষণা দিয়েছেন মহিলা কংগ্রেস নেত্রী। প্রসঙ্গত ত্রিপুরা রাজ্যে কংগ্রেস সিপিআইএম এক জোট হয়ে নির্বাচনে ঝাঁপিয়ে পড়ার সম্ভাবনা প্রবল। প্রাথমিক অবস্থা কংগ্রেস ও সিপিআইএমের এক প্রস্থ আলোচনা হয়ে গেছে। যদিও ইতিমধ্যেই তিপড়া মথা দলের সঙ্গে কংগ্রেসের আলোচনা হয়েছে। তবে শেষ পর্যন্ত কংগ্রেসের সাথে জোটে থাকবে কিনা এ নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।

 

 

বর্তমানে রাজ্যে রক্তস্বল্পতা বলে কোন শব্দ নেই : মেয়র

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বৃহস্পতিবার রাজধানীর ধলেশ্বরস্থিত শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সংঘে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের শিবিরে উপস্থিত থেকে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেছন মেয়র দীপক মজুমদার , এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সাহা , ধলেশ্বর রামকৃষ্ণ মিশনের স্বামী অমর্ত্য নন্দ মহারাজ অন্যান্য বিশিষ্ট জনেরা।

এদিন মেয়র বলেন, রক্তদানের মাঝে মানবতা লুকিয়ে আছে। তাই মহৎ কাজে সবাইকে এগিয়ে আসতে হবে। কেননা এই রকম রক্তদান শিবির চাহিদা ও যোগানের ভেতর ভারসাম্য বজায় রাখে।তাঁর দাবি, বর্তমানে রাজ্যে রক্তস্বল্পতা বলে কোন শব্দ নেই । রাজ্যে এখন রক্তের অভাবে কোন মুমূর্ষু রোগীকে আর মৃত্যুমুখে পতিত হতে হয় না। এই মহৎ কাজে সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন মেয়র।

ICA/C-4911

0