Home Blog Page 592

শনিবার থেকে শুরু হল মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষা

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সুষ্ঠু ভাবে শুরু হল মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষা। শনিবার প্রথম দিন ছিল ইংরেজি বিষয়ের পরীক্ষা। এবছর পরীক্ষার্থী রয়েছেন ৩৩৭৩২ জন। এর মধ্যে রেগুলার পরীক্ষার্থী রয়েছেন ৩২১৮৭ জন। সারা রাজ্যে সেন্টার রয়েছে ৬৯ টি। আর ভেন্যু- সেন্টার মিলে আছে ১৪৫ টি। এদিন আগরতলা শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন পর্ষদের গঠিত সদস্যরা।

পর্ষদ সভাপতি ডঃ ধনঞ্জয় গনচৌধুরীও নেতাজী সুভাষ বিদ্যানিকেতন সহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন। প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণ ভাবেই শেষ হয়েছে। প্রশ্নপত্রে খুশি পরীক্ষার্থীরা। প্রথম দিনের মতো মাধ্যমিকের অন্য পরীক্ষা গুলিও যাতে শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয় সেই প্রত্যাশা ছাত্র- ছাত্রী, অভিভাবক সহ শিক্ষানুরাগী মহলের।

মাধ্যমিকের পরীক্ষার্থীদের ফুল-চন্দন দিয়ে শুভেচ্ছা জানাল AVBP

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চমাধ্যমিকের প্রথম দিনের মতো মাধ্যমিকের পরীক্ষার্থীদের ফুল-চন্দন দিয়ে শুভেচ্ছা জানাল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। শনিবার সংগঠনের পশ্চিম জেলা কমিটির তরফে শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান।

পাশাপাশি পরীক্ষার্থীদের সিট নম্বর বের করার ক্ষেত্রেও সাহায্য করেন তারা। উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকর্তা কৌশিক দেবনাথ সহ অন্যরা। এর আগে শুক্রবার দ্বাদশের পরীক্ষার দিনেও ধর্মনগর সহ বিভিন্ন জায়গায় অনুরূপ কর্মসূচী গ্রহণ করেছিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা।

চুরির ঘটনায় পূর্ব থানার পুলিশের জালে দুই চোর, উদ্ধার একটি দামি ক্যামেরা

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীতে চুরির ঘটনায় পূর্ব থানার পুলিশের জালে দুই অভিযুক্ত। উদ্ধার একটি দামি ক্যামেরা। ধৃতদের শনিবার আদালতে সোপর্দ করা হয় পুলিস রিমান্ড চেয়ে। আগরতলার ধলেশ্বর এলাকায় মাঝে মধ্যে চুরির ঘটনা ঘটছে। সম্প্রতি কয়েকটি ঘটনা ঘটেছে। এর মধ্যে ২ ফেব্রুয়ারি ধলেশ্বর এলাকায় কৌশল শীল নামে এক ব্যক্তির বাড়ি থেকে একটি ক্যামেরা চুরি হয়।

বিষয়টি পূর্ব আগরতলা থানায় মৌখিক ভাবে তিনি জানিয়ে জরুরি কাজে ব্যাঙ্গালুরু চলে যান। অবশেষে শুক্রবার কৌশলের বাবা লিখিত ভাবে থানায় জানান। পুলিস মামলা নিয়ে তদন্তে নামে কাকরাবনের বাসিন্দা সৈকত সাহা নামে এক যুবককে আটক করে। সে রাজধানীর বলদাখাল এলাকায় ভাড়া থাকে।

তাঁকে পুলিস জিজ্ঞাসাবাদ চালিয়ে খুমুলুং এলাকার অমর দেববর্মা নামে এক যুবককে আটক করে ধলেশ্বর ভাড়া ঘর থেকে। তাঁর ঘরেই তল্লাশি চালিয়ে পুলিস ক্যামেরাটি উদ্ধার করে। অন্য চুরির ঘটনায় তারা যুক্ত কিনা তা খুঁজে বের করতে পুলিস রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পেশ করেন।পুলিস আধিকারিক জানান, ধৃতরা আগরতলা শহরে ভাড়া থেকে চুরি সংঘটিত করছে।

নয়া দিল্লিতে স্বাক্ষরিত হল ঐতিহাসিক চুক্তি

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চুক্তি স্বাক্ষরিত হল তিপরা মথা ও প্রদ্যুৎ কিশোর দেব বর্মন, বিজয় রাংখল ও অনিমেষ দেববর্মার মধ্যে। সমঝোতা পত্রে স্বাক্ষর করেছে এই তিনজন। ভারত সরকারের পক্ষে স্বাক্ষর করেছে এডিশনাল সেক্রেটারি এন ই পীযূষ গোয়েল এবং রাজ্য সরকারের চিফ সেক্রেটারি জে কে সিনহা।

সৌহার্দ্যপূর্ণ আলোচনার মাধ্যমে সমঝোতা পত্রে স্বাক্ষর হয়েছে। আলোচনায় উপজাতি কল্যাণ , জমির অধিকার প্রধান , ককবরক ভাষা ও জনজাতিদের আর্থসামাজিক উন্নয়ন সব বিষয়বস্তু স্থান পেয়েছে।

 

 

শিশুদের চিন্তা মুক্ত রাখতে কমিশনের উদ্যোগ

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পরীক্ষা নিয়ে চিন্তামুক্ত থাকার উপায় বোঝাতে আগরতলায় এসসিইআরটি’তে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠান মালার। অনুষ্ঠানটি মূলত শিশু অধিকার সুরক্ষা পর্ষদের রাজ্য এবং জাতীয় শাখার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়। সেখানে বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং পড়ুয়ারা উপস্থিত ছিল।

এ নিয়ে রাজ্য শিশু অধিকার সুরক্ষা পর্ষদের চেয়ারপার্সন জানান ,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ছাত্রছাত্রীদের পরীক্ষার সময় চিন্তামুক্ত রাখার জন্য প্রতিবছর এই অনুষ্ঠান করে ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মনোবিদ্যা বিভাগের প্রধান অধ্যাপিকা অঞ্জনা ভট্টাচার্য ,শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান জয়ন্তী দেববর্মা , কমিশনের মেম্বার শর্মিলা চৌধুরী, চামিলী সাহা, মনিষা সাহা, বীনা রানী দেববর্মা প্রমূখ রিসোর্সপার্সনরা উপস্থিত ছিলেন।

 

 

নারী নির্যাতনের বিরুদ্ধে জোরদার আন্দোলন চলবে : সর্বানী

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিজেপি সরকারের আমলে দেশে নারীরা সুরক্ষিত নয়। দিনের পর দিন দেশে নারী নির্যাতন, ধর্ষণের মতো ঘটনা ঘটে চলেছে। ভারতে প্রতি ঘণ্টায় তিনজন করে নারী ধর্ষিত হচ্ছেন। এই অভিযোগ করে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী বলেন এটা শুধু নারীদের কাছে নয়, ভারত বাসীর কাছে লজ্জাকর ঘটনা। তিনি সম্প্রতি উত্তরপ্রদেশের কানপুরে দুই কিশোরীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনা তুলে ধরে নিন্দা ও প্রতিবাদ জানান।

শুক্রবার প্রদেশ কংগ্রেস ভবনে সংগঠনের কর্মীরা প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ কর্মসূচীতে শামিল হন। মহিলা কংগ্রেস সভানেত্রী শর্বাণী ঘোষ চক্রবর্তী নারীদের সম্ভ্রম রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, নারী নির্যাতনের বিরুদ্ধে জোরদার আন্দোলন চলবে। উল্লেখ্য ৫ মার্চ রাজ্যে আসছেন সংগঠনের সর্বভারতীয় সভানেত্রী অলকা লাম্বা।

চার বিধানসভার ১৭৭ পরিবারের ৬০৮ জন ভোটার গেরুয়া শিবিরে শামিল

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীতে মিছিল করে কংগ্রেসের একজঝাঁক নেতা- কর্মী যোগ দিলেন ভারতীয় জনতা পার্টিতে। লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে রামনগর, বাধারঘাট, চড়িলাম ও বিশালগড় বিধানসভা কেন্দ্রে কংগ্রেস দলে বড় ধরণের ভাঙন। শুক্রবার বিকেলে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে হয় যোগদান সভা। সম্প্রতি কংগ্রেস ত্যাগ করা কংগ্রেস মাইনরিটি সেলের প্রাক্তন চেয়ারম্যান জয়দুল হোসেন, এ আই সি সির সদস্য তথা বাধারঘাট বিধানসভা কেন্দ্রের কংগ্রেসের বিজিত প্রার্থী রতন দাস সহ বেশ কয়েকজন নেতা কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন।

শুক্রবার তারা ভারতীয় জনতা পার্টিতে শামিল হন। এদিন চার বিধানসভার ১৭৭ পরিবারের ৬০৮ জন ভোটার গেরুয়া শিবিরে শামিল হন। তাদের বিজেপিতে বরণ করে নেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, ভগবান দাস, সহ- সভাপতি তাপস ভট্টাচার্য, সম্পাদক তাপস মজুমদার, যুব নেতা তথা বিধায়ক সুশান্ত দেব সহ অন্যরা।

এদিন যোগদান সভায় প্রদেশ বিজেপি সভাপতি বলেন, ফের প্রধানমন্ত্রী হিসেবে তারা নরেন্দ্র মোদীকে দেখতে চান। কংগ্রেস-সিপিএম-র জোটেরও কড়া সমালোচনা করেন। তিনি দাবি করেন কংগ্রেসের বিকল্প সিপিএম নয়, বিকল্প হচ্ছে ভারতীয় জনতা পার্টি। মানুষ তা বুঝতে পেরে বিজেপিতে শামিল হচ্ছেন।

২০২৪-২৫ এর বাজেট জনকল্যাণ মুখী, সব মানুষের কল্যাণে আসবে এই বাজেট : মুখ্যমন্ত্রী 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভবিষ্যতের দিশারী ও বিকাশমুখী একটি বাজেট। সমাজের সমস্ত অংশের মানুষের স্বার্থে এই বাজেট পেশ করা হয়েছে। বিধানসভায় অর্থমন্ত্রী প্রনজিত সিংহ রায়ের পেশ করা বাজেট নিয়ে প্রতিক্রিয়ায় এই কথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

শুক্রবারই বাজেট পেশ হয় বিধানসভায়। মুখ্যমন্ত্রী বলেন, মহিলা, ছাত্র- যুব, জনজাতি, ওবিসি, সংখ্যালঘু, কর্মচারী, পেনশনার এবং আমজনতার জন্য এই বাজেট।এজন্য অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী।

তিনি আরও বলেন, এই বাজেট জনকল্যাণ মুখী।সব মানুষের কল্যাণে আসবে এই বাজেট।মুখ্যমন্ত্রী এই বাজেটে খুশি। তিনি আশ প্রকাশ করেন এই বাজেট পাস হবে এবং সকলের জন্য ভালো হবে।ত্রিপুরার সর্বাঙ্গীণ উন্নয়নের দিশায় এই বাজেট করা হয়েছে।

 

 

২৭,৮০৪ কোটি ৬৭ লক্ষ টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিধানসভার প্রথম দিনই ২০২৪-২৫ অর্থ বর্ষের জন্য বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। ২৭,৮০৪ কোটি ৬৭ লক্ষ টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। বাজেটে ঘাটতি দেখানো হয়েছে ৪১০.৬৯ কোটি টাকা ।বাজেটে আয় দেখানো হয়েছে ৩৯৩ কোটি ৯৮ লক্ষ টাকা। শুক্রবার থেকে শুরু হয়েছে ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশন। এবার অধিবেশন চলবে পাঁচ মার্চ পর্যন্ত।

তবে অধিবেশন বসবে মাত্র তিন দিন। প্রথম দিনই অর্থমন্ত্রী প্রনজিত সিংহ রায় ২০২৪-২৫ অর্থবছের জন্য বাজেট পেশ করেন। বাজেট ভাষণে অর্থমন্ত্রী তুলে ধরেন বিভিন্ন প্রকল্পে এবং বিভিন্ন ক্ষেত্রে কি কি উন্নয়ন ঘটানো হয়েছে এবং আগামী দিনের রূপরেখা। তিনি বলেন ২০১৮-১৯ অর্থবছর থেকে রাজ্যে দুই লক্ষ ৪৬ হাজার ৩৩৯ জন কৃষক প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি যোজনার আওতায় সুবিধা পেয়েছেন।

রাজ্য সরকারের ধানের ক্রয়মূল্য কেজি প্রতি কুড়ি টাকা, ৪০ পয়সা থেকে বাড়িয়ে ২১ থেকে ৮৩ পয়সা করা হয়েছে যা ২০২৩ সালের ডিসেম্বর মাস থেকে কার্যকর হয়েছে। প্রাণিসম্পদ বিকাশ ,মৎস্য ,শিক্ষা ,উচ্চ শিক্ষা ,যুব বিষয়ক ক্রীড়া, স্বাস্থ্য, খাদ্য দপ্তরে নেওয়া কর্মসূচি গুলি এবং আগামী পরিকল্পনাগুলিও বাজেট ভাষণে উঠে আসে অর্থমন্ত্রীর।

এদিন বাজেট ভাষণে আরো বলেন মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা প্রতিটি নাগরিকের জীবনে সদর্থক প্রভাব ফেলবে রাজ্য সরকার রাজ্যের সব অংশের মানুষের স্বাস্থ্য পরিষেবাকে সুদৃঢ় করে তোলার বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছে ।২০২৪- ২৫ অর্থবর্ষে এ জি এম সি ও জিপিপি হাসপাতাল পরিসরে ২০০ শয্যা মাল্টি কেয়ার স্বাস্থ্য ইউনিট নির্মাণ করা হবে।

রাতের আঁধারে চোরের দলের হানা কালী মন্দিরে

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীতে চোরের উৎপাত বেড়ে চলেছে। একের পর এক চুরির ঘটনায় উদ্বিগ্ন সচেতন মহল। চোরেরা শুধু বাড়ি ঘর, দোকানপাট নয়, খোদ দেবদেবীর মন্দিরেও থাবা বসাচ্ছে। ফের এমন চুরির ঘটনা ঘটলো।

বৃহস্পতিবার রাতে চোরের দল হানা দেয় রাজধানীর জিবি কুমারী টিলা এলাকায় একটি কালী মন্দিরে। শুক্রবার সকালে ঘটনাটি নজরে আসে লোকজনের। মন্দিরের দায়িত্বে থাকা এক মহিলা জানান, তিনি এসে দেখেন মন্দিরের চারিদিকের তালা ভাঙ্গা।

ক্যাশ বাক্স, ট্র্যাঙ্ক ভেঙে ফেলেছে চোরেরা। তিনি জানান, নগদ অর্থ, কাপড়, জিনিস পত্র নিয়ে যায় চোরেরা। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠছে এলাকায় রাতে পুলিস নজর দারি থাকার পরেও কি করে চুরির ঘটনা সংঘটিত হচ্ছে?