Home Blog Page 591

ICA/C-4990

0

ICA/C-4981

0

রক্তদান শিবির রক্তের যোগান ও চাহিদার মধ্যে ভারসাম্য রক্ষা করে : মেয়র

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শুধু সংগীতেই সীমাবদ্ধ না থেকে সামাজিক কাজেও ব্রতী হয়ে আসছে রাজধানীর রবি সুধা সংগীত সংস্থা। প্রতিবছর রক্তদানের মতো মহৎ সেবায় ব্রতী হচ্ছে এই প্রতিষ্ঠান। বিগত ১৪ বছর ধরে মুমূর্ষু রোগীর সেবায় রক্তদান শিবির করছে। এবছর ১৫ তম রক্তদান শিবির। এদিন কৃষ্ণনগরে রাজ্যের বিশিষ্ট সংগীত শিল্পী তিথি দেববর্মণের বাড়িতেই হয় শিবিরটি। এছাড়া হয় স্বাস্থ্য শিবিরও। উপস্থিত থেকে উৎসাহ দিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, আজকের ফরিয়াদ পত্রিকার এম ডি শানিত দেবরায়, বিশিষ্ট সাংবাদিক তথা আগরতলা প্রেস ক্লাবের প্রাক্তন সম্পাদক প্রণব সরকার সহ বিশিষ্ট জনেরা।

শিবিরে আলোচনা করতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন, এধরণের রক্তদান শিবির রক্তের যোগান ও চাহিদার মধ্যে ভারসাম্য রক্ষা করে। তিনি জানান, কয়েক মাস আগে রাজ্যে রক্তের ঘাটতি দেখা দিয়েছিল। তখন মুখ্যমন্ত্রীর আহ্বানে বিভিন্ন সংস্থা, সংগঠন, প্রতিষ্ঠান শিবিরে এগিয়ে এসেছে। শিবিরে শানিত দেবরায় প্রসঙ্গক্রমে বিভিন্ন বিষয় তুলে ধরে বলেন,দুয়েকটি সমাজসেবা করলেই সমাজ সেবক হওয়া যায় না, তেমনি গান জানলেই গায়ক হয় না। রাজধানীতে বর্তমানে মশার উতপাতের বিষয়টিও উঠে আসে উনার বক্তব্যে।

ICA/C-4944

0

জয়ী হবে লোকসভায় বিজেপি, প্রস্তুত আছে কার্যকর্তারা : রাজীব

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- লোকসভা নির্বাচন ঘোষণা না করলেও প্রথম পর্যায়ে দেশের বিভিন্ন রাজ্যের লোকসভা আসনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করলো বিজেপির কেন্দ্রীয় সংসদীয় বোর্ড। শনিবার ১৯৫ টি আসনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নরেন্দ্র মোদী লড়াই করবেন বারানসি থেকে। আর অমিত শাহ প্রতিদ্বন্ধিতা করবেন গুজরাটের গান্ধীনগর থেকে।

এদিকে প্রথম ধাপে প্রার্থী তালিকায় রয়েছে ত্রিপুরার পশ্চিম আসন। এই আসনে প্রার্থী করা হয়েছে বর্তমান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের জায়গায় রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেবকে। পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থীর নাম এখনও ঘোষণা করা হয়নি। এদিকে প্রার্থী নিয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, যে কোন নির্বাচনের জন্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা প্রস্তুত থাকে। তিনি বলেন জয়ী হবে লোকসভায় বিজেপি।

মূল লক্ষ্য ১০ শতাংশ ভোট বৃদ্ধি করা। রাজ্যের ৩৩৪৯ টি বুথেই পদ্মফুল ফোটানোর চ্যালেঞ্জ নিয়েই বিজেপি কার্যকর্তারা কাজ করছে। রাজীব বাবু আরও বলেন, জনজাতিদের সমর্থন ভারতীয় জনতা পার্টিতে পূর্ণতা পাবে। দুটি আসনেই পদ্মফুল ফুটিয়ে প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া হবে। রাজ্যের কোন না কোন হিতের কারণে বিপ্লব দেবের মতো নেতৃত্ব দরকার সে কারণে প্রার্থী করা হয়েছে বলে জানান প্রদেশ বিজেপি সভাপতি।এটা সংসদীয় বোর্ডের সিদ্ধান্ত।

কর্মী নিয়োগ নেই, মাশুল বাড়ানো হচ্ছে : প্রবীর

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সদর জেলা কংগ্রেসের তরফে শনিবার ডেপুটেশন দেওয়া হয় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের এমডির কাছে। এদিন দলের মুখপাত্র প্রবীর চক্রবর্তীর নেতৃত্বে এক প্রতিনিধি দেখা করেন ভুতুরিয়া বিদ্যুৎ নিগমের প্রধান কার্যালয়ে এম ডির সঙ্গে। এদিন কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী অভিযোগ করেন, কর্মী নিয়োগ নেই। মাশুল বাড়ানো হচ্ছে।

সেই জায়গায় বিজেপি সরকারের এই কয় বছরে স্থায়ী আমানত ভেঙে বর্তমানে ঋণের পরিমাণ ৫১৮ কোটি ৪৯ লাখ টাকা রাজ্যে।অথচ বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে বিদ্যুৎ নিগমের স্থায়ী আমানত ছিল ৩৩২ কোটি ৭১ লাখ টাকা।প্রবীর বাবু অভিযোগ করেন, গত কয়েক বছরে গোটা দেশে সরকারি ব্যবস্থাপনায় দুর্নীতির আখড়ায় পরিণত করা হয়েছে ব্যাপক ভাবে। সর্বত্র ব্যাপক দুর্নীতি।

রাজ্যে রাজ্যে বিজেপি মন্ত্রীদের নাম জড়িয়ে যাচ্ছে। দলীয় তহবিলকে স্ফীত করার জন্য সরকারি মাধ্যম গুলিকে যথেচ্ছ ভাবে ব্যবহার করা হচ্ছে।বিভিন্ন রাজ্যে বিরোধী সরকার ভাঙ্গার জন্যও এই তহবিল ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ।

রক্ত দানের মাধ্যমে যে আনন্দ পাওয়া যায় তা অন্য কিছুতে নেই : রতন

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজকে দেশ অনেক পাল্টে গেছে। চারিদিকে নারী শক্তির জয়জয়কার। যুব শক্তিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। খেলাধুলা, বিজ্ঞান প্রযুক্তি সহ বিভিন্ন ধরণের উদ্ভাবনী কাজে তরুণ-তরুণীরা দেশের উন্নয়নের সঙ্গে যুক্ত হয়েছে। রক্তের কোন কোন জাত নেই। রক্তের রঙ একটাই। রক্ত দানের মাধ্যমে যে আনন্দ পাওয়া যায় তা অন্য কিছুতে নেই।

শনিবার নিজ বিধানসভা কেন্দ্রের দলুরাতে এক রক্তদান শিবিরে একথা বললেন বিধায়ক রতন চক্রবর্তী। এদিন দিন দয়াল উপাধ্যায় গ্রামীন কৌশল্যা যোজনার অধীন নালন্দা এডুকেশন সোসাইটির উদ্যোগে রক্তদান শিবির হয়। এদিন সংস্থার দলুরা অফিসে রক্তদান শিবির করা হয়। উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক রতন চক্রবর্তী সহ অন্যরা। শিবিরকে ঘিরে বেশ উৎসাহ লক্ষ্য করা যায়। রক্তদান শিবিরে ৩০ জন রক্ত দেন।

শহরকে যানজট মুক্ত করতে এবং সৌন্দর্যায়ন বৃদ্ধিতে আগরতলা পুর নিগম কাজ করে চলেছে : মেয়র 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শহরবাসীর প্রত্যাশা অনুযায়ী আগরতলা শহরকে যানজট মুক্ত ও শহরকে সুন্দর রাখার জন্য কাজ করে চলেছে বিজেপি পরিচালিত আগরতলা পুর নিগম। মেয়র দীপক মজুমদারও প্রতিনিয়ত উন্নয়ন মূলক কাজ গুলি পরিদর্শন করেন। শনিবার আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার নিগমের ২০ নম্বর ওয়ার্ড-র বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

সঙ্গে ছিলেন কমিশনার ডঃ শৈলেশ কুমার যাদব, সমাজসেবী সঞ্জয় সাহা সহ সংশ্লিষ্ট আধিকারিকরা। মেয়র জানান তুলসিবতী স্কুলের পেছনের দিকে কিছু দোকান অবৈধ ভাবে ব্যবসা করে চলেছেন। তাদের সঙ্গে কথা বলা হয়েছে। সেখান থেকে সরিয়ে দেওয়া হবে। অন্যত্র ব্যবস্থা করা হবে। পাশাপাশি স্কুলের উল্টোদিকে থাকা কিছু দোকানও রয়েছে সরকারি জায়গায়।তাদের সরানো নিয়ে আদালতে মামলা হয়েছিল।

অবশেষে আদালত রায় নিগমের পক্ষেই সিদ্ধান্তের পক্ষে মত দেয়। মেয়র জানান দোকান গুলি সেখান থেকে সরিয়ে বিকল্প ব্যবস্থা হিসেবে কভার ড্রেনের উপরে অস্থায়ী ভাবে বসানো হবে। পরে আগের জায়গায় নিয়ে যাওয়া হবে। পাশাপাশি জ্যাকশন গেট এলাকাও পরিদর্শন করেন মেয়র। নেওয়া হয় বিভিন্ন পরিকল্পনা যানজট মুক্ত শহর রাখার জন্য।

 

 

স্বরাষ্ট্রমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে বিপ্লবের অভিনন্দন

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- উত্তর পূর্বাঞ্চলের ছোট ছোট সমস্যা সমাধানের মাধ্যমে এই অঞ্চলকে এক ঐতিহাসিক উন্নয়নের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। প্রদ্যুৎকিশোর দেব বর্মনের ঐকান্তিক প্রচেষ্টায় ত্রিপুরা আজ ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরায় পরিণত হচ্ছে। জাতি উপজাতি উভয়ের সম্মিলিত প্রয়াসে আমরা ত্রিপুরার উন্নয়নে মনোযোগী হচ্ছি।

ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঐতিহাসিক চুক্তিকে সাধুবাদ জানিয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শ্রী দেব একই সঙ্গে ধন্যবাদ জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাকে , ধন্যবাদ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহকে।

 

 

আইপিএলের জন্য সহকারী কোচ হিসেবে ক্লুসেনারকে নিয়ে এসেছে LSG

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আইপিএলের আসন্ন মরসুমের জন্য সহকারী কোচ হিসেবে ল্যান্স ক্লুসেনারকে নিয়ে এসেছে লখনউ সুপার জায়ান্টস। ক্লুসেনার ব্যাকরুম স্টাফদের সাথে যোগ দেন যা প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার দ্বারা পরিচালিত হবে। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার LSG-এর SA20 দলের প্রধান কোচ, ডারবান সুপার জায়ান্টস যারা সদ্য সমাপ্ত মৌসুমে ফাইনালে উঠেছে।

মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালসের কোচিং স্টাফের অংশ হিসাবে ক্লুসেনারের ইতিমধ্যেই আইপিএল কোচিং অভিজ্ঞতা রয়েছে। ক্লুসেনার গায়ানা আমাজনের প্রধান কোচও ছিলেন। ২০২৩ সালে ওয়ারিয়র্স, যখন তারা তাদের প্রথম সিপিএল শিরোপা জিতেছিল।

এমনকি তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগে রাজশাহী কিংসের পাশাপাশি তামিলনাড়ু প্রিমিয়ার লিগে লাইকা কোভাই কিংসের সাথে কোচিং গিগ করেছেন। আন্তর্জাতিক সার্কিটে, ক্লুসেনার আফগানিস্তানের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং জিম্বাবুয়ে এবং দক্ষিণ আফ্রিকাকে বিভিন্ন ক্ষমতায় কোচিং করেছেন।