Home Blog Page 545

বিজেপিকে ভোট দিয়ে লাভ হবেনা, আমরা বাঙালীই একমাত্র বিকল্প রাজ্যে : সভাপতি 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম ও পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে প্রার্থী দিয়েছে আমরা বাঙালী। পশ্চিমে তাদের প্রার্থী গৌরী শঙ্কর নন্দী ও পূর্ব ত্রিপুরায় অর্চনা উরাং। মঙ্গলবার আমরা বাঙালী দলের তরফে রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করা হয়। উপস্থিত ছিলেন দলের মহাসচিব সহ অন্যরা। দুই লোকসভা আসনে দলীয় প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান নেতৃত্ব।

মহাসচিব এদিন অভিযোগ করেন বিজেপি চিহ্নে তিপ্রা মথার প্রার্থীকে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভোট দিয়ে কোন লাভ হবে না জনগণের। তিনি বলেন, ১৯৮০ সাল থেকে লোকসভা-বিধানসভা সহ প্রতি নির্বাচনে লড়াই করে আসছে আমরা বাঙালী। তিনি অভিযোগ করেন, বাংলা ভাষাকে শিক্ষা থেকে সরিয়ে দিয়ে বাঙালীর ভবিষ্যৎ শেষ করা হচ্ছে।

ত্রিপুরার প্রসঙ্গ টেনে মহাসচিব অভিযোগ করেন ত্রিপুরায় ইতিমধ্যে ৮৫ শতাংশ ভুমির অধিকার উপজাতিদের হাতে চলে গেছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন কেন্দ্র- রাজ্য ও তিপ্রা মথার চুক্তিতে রাজনৈতিক যে অধিকার চাইছে এতে বিধানসভার ৬০- র মধ্যে ৩০ টি আসন এস টি করার দাবি জানাবে হয়তো।

 

মিথ্যে কথা বলে রাজনীতি করেছেন মানিক সরকার, প্রমান করতে পারলে রাজনীতি ছেড়ে দেবো : বিপ্লব 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে বিজেপি শাসনে অভাবের তাড়নায় সন্তান বিক্রির অভিযোগ নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিককে চ্যালেঞ্জ আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লবের। অভিযোগ নির্বাচনী জনসভায় বিভিন্ন জায়গায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার অভিযোগ করছেন বিজেপি শাসনে অভাবের তাড়নায় উপজাতি এলাকায় সন্তান বিক্রি করতে বাধ্য হন মা অন্ন জোগাড়ের জন্য। কাজ- খাদ্য নেই।

মানিক সরকারের এসব অভিযোগের পাল্টা দিলেন প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব। তিনি পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে মানিক বাবুর অভিযোগ মিথ্যা বলে দাবি করে বলেন যদি এই অভিযোগের একটিও প্রমাণ দিতে পারেন তাহলে বিপ্লব দেব রাজনীতি ছেড়ে দেবেন।প্রার্থীর দাবি ৬ বছরে রাজ্যে এ ধরণের কোন ঘটনা ঘটেনি।

বিপ্লব দেবের প্রশ্ন কোন গ্রহে আছেন মানিক সরকার? বিপ্লব দেবের অভিযোগ মিথ্যে কথা বলে রাজনীতি করেছেন মানিক সরকার। তিনি দাবি করেন আরও ১০ বছর আগে যদি নির্বাচনে লড়াই করতেন তাহলে মানিক সরকারদের জামানত জব্দ হয়ে যেত। বিপ্লব দেব অভিযোগ করেন, ত্রিপুরায় যত খুন সন্ত্রাস, ধর্ষণের ঘটনা ঘটেছে সেগুলি সিপিএম-কংগ্রেসের জমানায় হয়েছে।

 

বিজেপির মিছিলে না হাঁটলে ঘরের কিস্তি মিলছে না : জিতেন্দ্র 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিজেপির ঝাণ্ডা না ধরলে রেগার কাজ মিলে না, তাদের যোগদান সভায় না গেলে বি পি এল কার্ড থাকে না। বাম সরকারের সময়ের জনগণনার মাধ্যমে সরকারি ঘর মিলছে সুবিধা ভোগীদের। অথচ কৃতিত্বের দাবি বর্তমান রাজ্যের বিজেপি সরকার। বিজেপির মিছিলে না হাঁটলে ঘরের কিস্তি মিলছে না।

মঙ্গলবার পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া জোট সমর্থিত সিপিএম প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে নির্বাচনী জনসভায় এই মন্তব্য করেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী। এদিন প্রার্থীর সমর্থনে নির্বাচনী জনসভা হয় শান্তিরবাজারের বাইখোরায়। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা ছাড়াও অন্যরা।

সভায় জিতেন চৌধুরী বলেন, বিজেপির বিরুদ্ধে প্রশ্ন কেউ তুললে উনাকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়। ব্যবসার লাইসেন্স বাতিল করে দেওয়া হবে। তিনি অভিযোগ করেন ত্রিপুরা রাজ্যে মণ্ডলে মণ্ডলে মানুষের ভাতা- বি পি এল কার্ড কাটছে। বাড়ি ভাঙচুর করা হয়, ঘরের কিস্তির টাকা কেটে দেওয়া হয়।

জিতেন বাবু এছাড়াও এদিন বিভিন্ন বিষয় তুলে ধরে শাসকের বিরুদ্ধে সুর চড়ান। তিনি জনসভায় সকলের কাছে আহ্বান রাখেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ইন্ডিয়া জোট প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার জন্য।

 

 

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বীরেন্দ্র সিং এবং তাঁর স্ত্রী প্রেমলতা বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদিলেন 

0

জনতার কলম ওয়েবডেস্ক :- লোকসভা নির্বাচনের আগে হরিয়ানায় বড় ধাক্কা খেয়েছে বিজেপি। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বীরেন্দ্র সিং এবং তাঁর স্ত্রী প্রেমলতা (প্রাক্তন বিধায়ক) মঙ্গলবার কংগ্রেসে যোগ দিয়েছেন। বীরেন্দ্র সিং জাতীয় রাজধানীতে দলের সদর দফতরে রণদীপ সুরজেওয়ালা এবং পবন খেদা সহ দলের নেতা এবং সমর্থকদের উপস্থিতিতে কংগ্রেসের সদস্যপদ গ্রহণ করেছিলেন। বীরেন্দ্র সিং, যিনি কেন্দ্রের মোদী সরকারের একজন মন্ত্রী ছিলেন, এবং তাঁর স্ত্রী 8 এপ্রিল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) থেকে পদত্যাগ করেছিলেন।

 

কেজরীর আবেদন খারিজ করলো হাই কোর্ট, জেলেই থাকতে হবে ১৫ এপ্রিল পর্যন্ত

0

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির আবগারি মামলায় গত ২১ মার্চ কেজরীওয়ালকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এর পরেই তাঁর গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন আপপ্রধান। গত বুধবার দু’পক্ষের সওয়াল শোনার পর কেজরীর গ্রেফতারি নিয়ে করা মামলার রায়দান সংরক্ষিত রেখেছিল দিল্লি হাই কোর্ট।

মঙ্গলবার রায়দানের সময় দিল্লি হাই কোর্ট জানিয়েছে, কেজরীর গ্রেফতারি বেআইনি ভাবে হয়নি। ইডি আদালতে জানিয়েছে, কেজরীর বিরুদ্ধে তাদের হাতে প্রমাণ রয়েছে। তাই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে দিল্লির মুখ্যমন্ত্রী যে আবেদন করেছেন, তা ‘ধোপে টিকছে না’ বলেই হাই কোর্টের পর্যবেক্ষণ। তাই কেজরীর আবেদন খারিজ করে হাই কোর্ট জানিয়েছে যে, আপাতত জেলেই থাকতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে।

মানিক সরকার বলছেন সময়ের কারণে নাকি কংগ্রেসকে এখন সমর্থন করতে হচ্ছে, ছিঃ : মুখ্যমন্ত্রী 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বর্তমানে ভারতের আর্থিক অবস্থা পঞ্চম স্থানে রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিরন্তন চেষ্টা চালিয়ে যাচ্ছে আর্থিক পরিস্থিতি তৃতীয় স্থানে নিয়ে আসার জন্য। বললেন অধ্যাপক ডাক্তার মানিক সাহা। কংগ্রেস আমলে শুধু দুর্নীতি আর দুর্নীতির কথা শোনা যেত। গত ১০ বছরে দেশে কোন দুর্নীতি হয়নি। দুর্নীতি পুরোদমে বন্ধ হয়ে গেছে দেশে।বর্তমানে ভারতবর্ষের আর্থিক স্থিতি অনেক গুণ বেড়ে গেছে। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি নিরন্তন চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশের আর্থিক পরিস্থিতি তৃতীয় স্থানে নিয়ে আসার জন্য।

নরেন্দ্র মোদির জমানায় আর্থিক পরিস্থিতি তৃতীয় স্থানে এনে তিনি দেখিয়ে দেওয়ার অঙ্গীকার নিয়েছেন। মঙ্গলবার তপশিলি জনজাতি সংরক্ষিত ২নং পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত তিপরা মথা , আইপিএফটি সমর্থিত প্রার্থী কৃতি দেবী দেববর্মনের সমর্থনে আয়োজিত জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কথাগুলি বললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। দক্ষিণ সোনাইছড়ি পঞ্চায়েত মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে উপস্থিত ছিলেন মন্ত্রী টিংকু রায় , বিজেপি নেতা সুবল ভৌমিক , দক্ষিণ জেলা সভাপতি শংকর রায় সহ অন্যান্য বিশিষ্ট জন।

এদিনের জনসভা শেষে ১১৭ পরিবারের ৩১৯ জন ভোটার বিজেপি দলে যোগদান করেছে। তাদেরকে দলে বরণ করে নিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা।

এদিন মুখ্যমন্ত্রী আরো বলেন , নর্থইস্ট জোনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহ প্রায় এগারোটা চুক্তি সম্পাদন করেছে। যাতে করে গোটা দেশের শান্তি বজায় থাকে। মুখ্যমন্ত্রী বলেন অত্যন্ত লজ্জা হয় , সিপিএমের চার বারের মুখ্যমন্ত্রী বলেছেন সময়ের কারণে নাকি কংগ্রেসকে এখন সমর্থন করতে হচ্ছে। অত্যন্ত দুঃখ হয় তাকে মানুষ কি ভাববে , কি চোখে দেখতো মানুষ এতদিন। যাদের রাজত্বে মানুষ শান্তিতে বসবাস করতে পারত না। তারাই আবার সরকারে ফেরার চেষ্টা করছে।

মুখ্যমন্ত্রী পূর্ব ত্রিপুরা ও পশ্চিম ত্রিপুরা আসনে এবং রামনগর বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার জন্য আহ্বান রেখেছেন। বলেন আমি নিশ্চিত এই সবগুলি কেন্দ্রে বিজেপি প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবে।

 

 

টেট পরীক্ষা মামলার ফের শুনানি চব্বিশ এপ্রিল

0
Oplus_131072

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টেট ওয়ান ও টেট টু পরীক্ষার ‘ফাইনাল আনসার কি ‘ ভুল এনিয়ে উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চে দায়ের করা আবেদনের ওপর শুনানি হয় মঙ্গলবার। যদিও প্রথমে সিঙ্গেল বেঞ্চ আবেদনকারীদের পিটিশন খারিজ করে দিয়েছিল।

পরবর্তী সময় ডিভিশন বেঞ্চে আবার পিটিশন করা হয়। এদিন উচ্চ আদালতের বিচারপতি টি অমরনাথ গৌড় এবং বিচারপতি বিশ্বজিৎ পালিতের বেঞ্চে মামলাটি উঠে। সেখানে দু পক্ষের সওয়াল জবাব হয়।

রাজ্য সরকারের পক্ষে এডভোকেট জেনারেল কিছুটা জবাব দিয়েছেন। উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ এই মামলার ফের শুনানির জন্য আগামী ২৪ এপ্রিল দিন ধার্য করেছে। প্রসঙ্গত এই মামলায় আবেদনকারীদের পক্ষে আইনজীবী ছিলেন পুরুষোত্তম রায় বর্মন।

কৃষকরা মনস্থির করে ফেলেছে এবারের ভোট দেবে ইন্ডিয়া জোটের প্রার্থীদের : পবিত্র 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে রাজেন্দ্র রিয়াং ও পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে আশীষ কুমার সাহা এবং সাত রামনগর বিধানসভা উপনির্বাচনে সিপিআইএম প্রার্থী রতন দাসকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান রেখেছেন সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটি।

রাজ্য কমিটির নেতা পবিত্র কর বলেন কেন্দ্রে নরেন্দ্র মোদি সরকার কৃষক স্বার্থে কোন কাজই করেন না। যার ফলে কৃষকরা বিভিন্ন সময়ে বারবার ক্ষতিগ্রস্ত হলেও সরকার থেকে কোন অনুদান পাচ্ছে না। তার পরিপ্রেক্ষিতে এবারকার নির্বাচনে কৃষকরা কেন্দ্রীয় সরকার থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে।

কৃষকরা এক প্রকার মনস্থির করে ফেলেছে ভোট যদি দিতে হয় এবারের ভোট দেবে ইন্ডিয়া জোটের প্রার্থীদের। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে কথাগুলি বললেন সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি পবিত্র কর।

 

 

বাড়ি বাড়ি প্রচারে জোর দিয়েছেন দীপক

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রামনগর বিধানসভা কেন্দ্রের প্রতিটি বাড়িতে ঘুরে বেড়াচ্ছেন মেয়র দীপক মজুমদার। এবারে নির্বাচনে বাড়ি বাড়ি প্রচারের উপর জোর দিয়েছেন মেয়র। এমনিতেই মেয়র হিসাবে তার পরিচিতি রয়েছে অনেক। এছাড়াও রামনগরের বাসিন্দা পাশাপাশি একটি ক্লাব সেক্রেটারির দায়িত্ব পালন করছেন তিনি। যার ফলে এলাকার একজন সজ্জন ব্যক্তি হিসেবে তার আলাদা একটা পরিচিতি রয়েছে।

এছাড়াও মেয়র হিসেবে গোটা আগরতলা শহরটি দীপক মজুমদারের নখ দর্পণে রয়েছে। এজন্য তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন এই নির্বাচনে তার জয় নিশ্চিত। পাশাপাশি পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সংসদ বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়ী করার জন্য শ্রী মজুমদার সাধারণ ভোটারদের কাছে আহবান রেখেছেন।

 

 

দুটি পরাজয়ের পর CSK অবশেষে একটি জয় পেলো KKR এর বিরুদ্ধে 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আইপিএল ২২ তম ম্যাচে, পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয়েছিল। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে দুই দলের এই ম্যাচটি অনুষ্ঠিত হয়। টানা দুটি পরাজয়ের পরে, CSK অবশেষে একটি জয় পেয়েছে, যখন KKR এই মরসুমে তাদের প্রথম পরাজয়ের সম্মুখীন হয়েছে।

চেন্নাই সুপার কিংস, রবীন্দ্র জাদেজা এবং তুষার দেশপান্ডের দুর্দান্ত বোলিংয়ের পরে, ৫৮ বলে নয়টি চারের সাহায্যে অধিনায়ক রুতুরাজ গায়কওয়াদের ৬৭ রানের অপরাজিত ইনিংসের ভিত্তিতে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) সাত উইকেটে পরাজিত করে।

টানা দুই ম্যাচ হারার পর, চেন্নাই তার হোম গ্রাউন্ডে জয়ের ট্র্যাকে ফিরে আসে, যখন কেকেআর এই মরসুমে প্রথম পরাজয়ের সম্মুখীন হয়। প্রথমে ব্যাট করে KKR ২০ ওভারে ৯ উইকেটে ১৩৯ রান করে। জবাবে চেন্নাই ১৭.৪ ওভারে তিন উইকেটে ১৪১ রান করে ম্যাচ জিতে নেয়।

সিএসকে অধিনায়ক রুতুরাজ এই ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন এবং তুষার দেশপান্ডে এবং রবীন্দ্র জাদেজা তিনটি করে উইকেট নিয়ে অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন। এই ম্যাচে কেকেআর ব্যাটসম্যানদের রান তুলতে লড়াই করতে দেখা গেছে, যখন রুতুরাজ অধিনায়কত্বের ইনিংস খেলেন এবং চেন্নাইকে জয়ের দিকে নিয়ে যান।

চেন্নাই তার প্রথম দুই ম্যাচে জয়লাভ করলেও শেষ দুই ম্যাচে হারের মুখে পড়েছিল। এ কারণে রুতুরাজের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠলেও এই ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে সমালোচকদের জবাব দিয়েছেন তিনি।