Home Blog Page 546

বিপ্লব দেবের সমর্থনে প্রচুর সংখ্যক নারী পুরুষ সম্মিলিত হয়ে প্রচার চালাচ্ছেন

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রচারে ঝড় তুলেছেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দেব। একই দিনে শিব শনি শক্তি কেন্দ্র , পণ্ডিত দীনদয়াল শক্তি কেন্দ্র এবং শ্যাম হরি শর্মা শক্তি কেন্দ্রে বৈঠক করেছেন। প্রতিটি বৈঠকে তিল ধারণের জায়গা ছিল না।

বিপ্লব দেবের সমর্থনে প্রচুর সংখ্যক নারী পুরুষ সম্মিলিত হয়ে প্রচার চালাচ্ছেন। চারিদিকে শুধু বিপ্লবের জয় ধনী।  পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রায় প্রতিটি এলাকা ইতিমধ্যেই চষে বেরিয়েছেন বিপ্লব কুমার দেব। জনসমাবেশ গুলিতে মহিলাদের উপস্থিতি লক্ষণীয়। উৎসাহ-উদ্দীপনার মধ্যেই মহিলারা বিপ্লব দেবের প্রচারে অংশগ্রহণ করছেন।

সকালে প্রচার সজ্জা লাগালে বিকেলে নষ্ট করে দিচ্ছে : শুভাশিস গাঙ্গুলী

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- হারের ভয় ধাওয়া করেছে তাই ভয় পেয়ে বিজেপি দুষ্কৃতকারীদের মাঠে নামিয়ে দিয়েছে বলে অভিযোগ। পশ্চিম জেলার লোকসভা আসনে ও ৭ রামনগর বিধানসভার উপনির্বাচনের ব্যাপক সন্ত্রাস ও প্রচার সজ্জা নষ্টের অভিযোগ আনলো সিপিআইএম পশ্চিম জেলা কমিটি। সোমবার পশ্চিম ত্রিপুরা আসনের রিটার্নিং অফিসারের সঙ্গে সাক্ষাৎ করে সাংবাদিক সম্মেলন করেন সিপিএম পশ্চিম জেলা কমিটির নেত্রিত্ব।

মেলারমাঠ ভানু ঘোষ স্মৃতি ভবনে এক সাংবাদিক সম্মেলনে ভারপ্রাপ্ত জেলা সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত বলেন ৩১ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত একাধিক অভিযোগ নির্বাচন কমিশনকে করা হয়েছে।দুর্ভাগ্যজনক হলেও সত্যি একটি ক্ষেত্রেও কমিশন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তিনি বলেন এখনও নির্বাচন কমিশনের ওপর আস্থা রয়েছে। শঙ্কর প্রসাদ দত্ত অভিযোগ করেন রামনগর বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট প্রার্থীর সমস্ত প্রচারসজ্জা নষ্ট করে দিচ্ছে ক্ষমতাসীন দলের দুষকৃতকারীরা।

বামুটিয়াতে কংগ্রেস প্রার্থী আশিস সাহার প্ল্যাকার্ড সহ গাড়ী লুট করে নেওয়া হয়েছে। পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। শঙ্কর দত্ত বলেন পশ্চিম জেলা লোকসভা আসনের রিটার্নিং অফিসার ও বিধানসভা নির্বাচনের রিটার্নিং অফিসারের কাছে রামনগর কেন্দ্রের ৪৯ টি বুথের মধ্যে ৩৫টি বুথকে সর্বোচ্চ স্পর্শকাতর ঘোষণা করার জন্য দাবি জানানো হয়েছে।

একই সাথে এই কেন্দ্রের সমস্ত দুষ্কৃতকারীদের রুখতে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।সিপিএমের সদর মহকুমা সম্পাদক শুভাশিস গাঙ্গুলী বলেন সকালে প্রচার সজ্জা লাগালে বিকেলে নষ্ট করে দিয়েছে। প্রচার সজ্জাকেই এত ভয়?

 

 

লোকসভা নির্বাচন হিংসা মুক্ত হবে : জে কে সিনহা

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সম্প্রতি ভারতের নির্বাচন কমিশন আয়োজিত একটি সর্বভারতীয় সভায় ২০২৩ সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচন সম্পূর্ণ হিংসা মুক্ত ভাবে আয়োজন করার জন্য রাজ্যের প্রশংসা করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন গত বিধানসভা নির্বাচনের ধারা বজায় রেখে আসন্ন লোকসভা নির্বাচন হিংসা মুক্ত হবে।

নির্বাচনী সহিংসতা ছাড়া ভোটগ্রহণ এই কর্মসূচির সূচনা করে বলেন মুখ্য সচিব। সোমবার রাজধানীর এডিনগর গ্রাম স্বরাজ ভবনে মুখ্য সচিব জে কে সিনহার হাত ধরে এই কর্মসূচির উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন, মুখ্য নির্বাচন আধিকারিক পুণিত আগরওয়াল ,স্বরাষ্ট্র সচিব ডক্টর পি কে চক্রবর্তী, স্টেট পুলিশ নোডাল অফিসার জি এস রাও, আই জি বি এস এফ, আই জি সি এ পি এফ সহ অন্যান্য আধিকারিকরা।

এদিনের কর্মসূচিতে ৮ জেলার জেলা নির্বাচন আধিকারিক, পুলিশ সুপার, মহকুমা শাসক ,মহকুমা পুলিস আধিকারিকরা অংশগ্রহণ করেন।

পশ্চিম ও পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীর প্রচারে আইনজীবী মহল 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পশ্চিম ও পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব ও কৃতি দেবী দেববর্মণের সমর্থনে আগরতলা শহরে সুবিশাল মিছিল করলেন আইনজীবীরা ।সোমবার রাজধানীতে উদ্দীপনাময় মিছিল করেন তারা। ত্রিপুরা প্রদেশ বিজেপি লিগ্যাল সেলের উদ্যোগে এদিন হয় সুসজ্জিত মিছিল।

আদালত চত্বর থেকে বের হয় বিশাল মিছিল। নেতৃত্বে ছিলেন আইনজীবী তথা প্রদেশ বিজেপি সহ- সভাপতি সুবল ভৌমিক সহ সংগঠনের নেতৃত্ব। মিছিলে প্রচুর মহিলা-পুরুষ আইনজীবী অংশ নেন। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলটি। এদিন মিছিল থেকে আওয়াজ উঠে দুই লোকসভা ও রামনগর বিধানসভার উপভোটে বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার।

প্রদেশ বিজেপি সহ-সভাপতি সুবল ভৌমিক এদিন বলেন, রাজ্যকে দু- হাত ভরে সাহায্য করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছোট রাজ্য ত্রিপুরা ভারতবর্ষের বুকে উজ্জল রাজ্য হিসেবে এগিয়ে যাচ্ছে। বর্তমানে ত্রিপুরায় ১০ টি জাতীয় সড়কের কাজ চলছে। আগে যেখানে মাত্র একটি জরাজীর্ণ জাতীয় সড়ক ছিল। ত্রিপুরার অর্থনীতি সম্পূর্ণ পরিবর্তনের পথে। এদিন বেশ উৎসাহ লক্ষ্য করা যায় আইনজীবীদের মধ্যে।

মোদীজী জনগণের বিশ্বাস ও ভরসার প্রতীক, চড়িলামে উঠলো আওয়াজ, ফের একবার মোদী সরকার : মুখ্যমন্ত্রী

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দলীয় প্রার্থীর হয়ে বিভিন্ন জায়গায় প্রচারে ঝড় তুলছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সোমবার সকালে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে রোড শো করেন মুখ্যমন্ত্রী।ভারতীয় জনতা পার্টি চড়িলাম মন্ডলের উদ্যোগে হয় কর্মসূচী। স্থানীয় নতুন মোটর স্ট্যান্ডের সামনে থেকে ঐতিহাসিক রোড শো বের হয়।

রোড শো-তে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, প্রদেশ বিজেপির সম্পাদক ডেবিড দেববর্মা, টি আই ডি সি-র চেয়ারম্যান নবাদল বনিক, মণ্ডল স্তর সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তারা। মোটর স্ট্যান্ড থেকে রোড শো শুরু হয়ে বিওসির সামনে এসে শেষ হয়। বিজেপির মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে এই ঐতিহাসিক রোড শোতে ব্যাপক অংশের লোকজন শামিল হন।

এদিন সকাল থেকে বিভিন্ন প্রান্ত থেকে মণ্ডলের কার্যকর্তা সহ দলীয় কর্মী- সমর্থকরা জড়ো হয় চড়িলাম মোটর স্ট্যান্ডের সামনে। সেখান থেকে রাজ্যেরএর পরে বের হয় রোড শো। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সহ অন্যরা হুড খোলা গাড়িতে উঠে রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকা জনগণের আশীর্বাদ চান। জনতাও উৎসাহ জুগিয়েছেন।

মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এদিন বলেন, ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছেন জনতা। মানুষের মুখ দেখলেই তা বোঝা যায়। মানুষ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীকে তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেভাবে কাজ করেছেন মোদিজীর উপর সকলের একটা আস্থা আছে। পশ্চিম ও পূর্ব আসনে দুটি আসনেই ভারতীয় জনতা পার্টি বিপুল জয় হবে তা নিশ্চিত। মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছেন।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক যুবকের 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভারতীয় জনতা পার্টির খয়েরপুর মণ্ডলের ৩৯ নম্বর বুথের পৃষ্ঠাপ্রমুখের মৃত্যু। মৃতের নাম অমিত রুদ্রপাল। বয়স আনুমানিক ২৭ বছর। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খয়েরপুর পালপাড়া এলাকার বাসিন্দা অমিত রুদ্রপাল। পেশায় একজন বেসরকারি নিরাপত্তা রক্ষী ছিলেন। বাইপাস এলাকায় কাজ করতেন।

রবিবার নিজ বাড়িতে জলের মোটরের লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঘটনা বাড়ির লোকজনের নজরে আসতেই সঙ্গে সঙ্গে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিতে নিয়ে আসা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। কান্নায় ভেঙে পড়েন পরিজনেরা। ঘটনার খবর পেয়ে সোমবার এলাকার বিধায়ক রতন চক্রবর্তী জিবিতে যান। পরিজনদের সমবেদনা জানান।

 

মোদীর গ্যারান্টিতেই আস্থা ত্রিপুরাবাসীদের এই জনবিশ্বাসেই এইবার হবে চারশো পার : দীপক 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিপুল জয় হবে বিজেপি প্রার্থীর। মানুষের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। সকলেই উৎসাহিত এবং খুশি ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে উনাকে সকলেই গ্রহণ করেছেন। বিরোধীদের জামানত জব্দ হবে। সোমবার রামনগর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণনগর মেহের কালিবাড়ি এলাকায় জনসম্পর্কে বের হয়ে কথা গুলি বললেন বিজেপি প্রার্থী দীপক মজুমদার।

প্রতিদিন সকাল থেকে ঝড়ো প্রচার চালাচ্ছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী দীপক মজুমদার। বাড়ি বাড়ি প্রচার,পদযাত্রা, জনসমাবেশের মধ্যদিয়ে ভোটারদের কাছে গিয়ে ভোট ভিক্ষা চাইছেন উপভোটের বিজেপি প্রার্থী দীপক মজুমদার। সোমবার সকালে তিনি দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে মেহের কালিবাড়ি এলাকায় গণদেবতাদের দোরগোড়ায় যান। ভোটারদের কাছে করজোড়ে ভোট প্রার্থনা করেন।

মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে, মানুষ মোদীজির পাশে রয়েছেন : রাজীব

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বনমালীপুর বিধানসভা কেন্দ্রে পশ্চিম ত্রিপুরা আসনের ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে বাড়ি বাড়ি প্রচার। সোমবার সকালে ত্রিপুরা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বাড়ি বাড়ি প্রচারে বের হন। এদিন তিনি বনমালিপুর বিজেপি মণ্ডল সভাপতি চন্দ্র শেখর দে-কে সঙ্গে নিয়ে প্রচারে বের হয়।

সঙ্গে ছিলেন দলীয় কর্মী-সমর্থকরা। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন রাজীব ভট্টাচার্য। প্রচারে বের হয়ে ব্যাপক সাড়া পান। প্রতিক্রিয়ায় তিনি বলেন,ত্রিপুরার দুটি লোকসভা আসনে পদ্মফুল ফুটিয়ে মোদিজীর হাতকে শক্তিশালী করায় লক্ষ্যে প্রচার চালানো হচ্ছে।

সে কারণে মানুষের সঙ্গে জন সম্পর্কে জোর দেওয়া হয়েছে। মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। মানুষ মোদীজির পাশে রয়েছেন। ৪০০ পার করার মোদি জির যে লক্ষ্য সেই লক্ষ্যকে সামনে রেখে মানুষ লোকসভা নির্বাচনে ভোট দেবেন। নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী ফের বানানোই লক্ষ্য।

 

 

হরিশ নগর চা বাগানে বিধায়িকা অন্তরার প্রচার 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৯ এপ্রিল পশ্চিম ত্রিপুরা আসনে এবং ২৬ এপ্রিল পূর্ব ত্রিপুরা আসনে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। নির্বাচনকে কেন্দ্র করে শাসকদল বিজেপি অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলির চেয়ে প্রচারে সবচেয়ে বেশি ঝড় তুলেছে। শাসক দল বিজেপির পক্ষ থেকে বাইক রেলি, পথসভা, রোড শো সহ বিভিন্ন ভাবে নির্বাচনে প্রচার করা হচ্ছে।

একইভাবে ত্রিপুরার পশ্চিম আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে সোমবার সকালে কমলাসাগর বিধানসভার হরিশনগর চা বাগানে প্রত্যেকটা চা শ্রমিক পরিবারের সঙ্গে জনসংযোগের মাধ্যমে নির্বাচনী প্রচার করেন শাসক দল। উপস্থিত ছিলেন বিধায়িকা অন্তরা দেব সরকার।

 

 

 

 

প্রতিরক্ষামন্ত্রীর সতর্ক বার্তা যে তারা ভবিষ্যতে হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে

0

জনতার কলম ওয়েবডেস্ক :- হামাসকে ধ্বংস করার অভিপ্রায়ে শুরু হওয়া যুদ্ধ ফিলিস্তিনিদের জন্য বিপর্যয় সৃষ্টি করেছে। ছয় মাসের যুদ্ধে গাজায় ৭০ শতাংশ নারী ও শিশুসহ ৩ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। বর্তমানে ইসরাইল রাফাহ এবং আশপাশের এলাকা থেকে তাদের বাহিনী প্রত্যাহার করেছে এবং প্রতিরক্ষামন্ত্রী সতর্ক করেছেন যে তারা ভবিষ্যতে হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে।

ইসরায়েলি যুদ্ধের ছয় মাস পেরিয়ে গেছে। হামাসকে নির্মূল করার লক্ষ্যে শুরু হওয়া যুদ্ধে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় নারী ও শিশুসহ ৩৩ হাজার মানুষকে হত্যা করেছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রথমে হামাসকে নির্মূল করার অভিপ্রায়ে উত্তর গাজা এবং দক্ষিণ গাজার অধিকাংশ ধ্বংস করেন। এখন তিনি লক্ষ লক্ষ মানুষকে আশ্রয় প্রদানকারী রাফাহকে টার্গেট করছেন।

গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে পাঁচ হাজার রকেট হামলার অভিযোগ করে। এসময় হামাস যোদ্ধারা ফিলিস্তিন সীমান্তে ইসরায়েলি বেড়া ভেঙ্গে সীমান্ত শহরে প্রবেশ করে। রকেট হামলায় তেল আবিব, মধ্য ইসরায়েল এবং আশেপাশের এলাকায় কমবেশি ১২০০ ইসরায়েলি নিহত হয়েছে। এছাড়াও, ইসরায়েলের মতে, হামাস সীমান্ত এলাকায় চলমান একটি সংগীত উত্সব থেকে ২৫০ জনেরও বেশি লোককে বন্দী করে গাজায় নিয়ে গিয়েছিল।

ছয় মাসের যুদ্ধে, গাজায় ৩৩১৭৫ জন প্রাণ হারিয়েছে, যার মধ্যে ৭০ শতাংশ নারী ও শিশু রয়েছে – প্রায় ১৪৩৫০ শিশু সহ। উদাহরণস্বরূপ, যদি দেখা যায়, প্রতিটি ইসরায়েলির জন্য, নেতানিয়াহুর সেনাবাহিনী ২৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে। গাজার প্রায় জনসংখ্যা উত্তর থেকে দক্ষিণে এবং তারপর রাফাহতে চলে গেছে।

জাতিসংঘ সংস্থার মতে, নিহতদের মধ্যে জাতিসংঘের ১৭০ জনেরও বেশি কর্মচারী এবং সাতজন ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের কর্মচারী রয়েছে। সাংবাদিকদের জন্য কাজ করা সংগঠনটির তথ্য অনুযায়ী, ছয় মাসে ৯০ জনের বেশি সাংবাদিক প্রাণ হারিয়েছেন। বলা হচ্ছে গাজায় মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে, যেখানে ৭৫০০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গাজার ৬৪ কিলোমিটার বা বরং ১৭ শতাংশ এলাকা বিশিষ্ট রাফাহ শহরে ১৫ লাখের বেশি মানুষ আশ্রয় নিয়েছে। গত কয়েকদিন ধরেই খবরে রয়েছে শহরের এই অংশটি। এখন যখন গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির বিষয়ে জাতিসংঘ থেকে একটি প্রস্তাব পাস হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী রাফাকে লক্ষ্যবস্তু করছে।

আন্তর্জাতিক চাপের মধ্যে ইসরায়েল রাফাহ ও আশপাশের এলাকা থেকে তাদের সেনা প্রত্যাহার করলেও ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীও সতর্কবার্তা দিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন যে ইসরায়েলি সেনাবাহিনী গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহ এবং (অন্যান্য এলাকায়) ভবিষ্যতে হামলার প্রস্তুতি নিচ্ছে। এদিকে মিশরের কায়রোতে যুদ্ধবিরতির আলোচনা চলছে।

উদাহরণস্বরূপ, গত কয়েক দিনের বৈঠক নিষ্পত্তিহীন ছিল এবং উভয় পক্ষই (ইসরায়েল-হামাস) একে অপরের দাবির বিষয়ে তাদের মতামত উপস্থাপনের জন্য সময় চেয়েছে। যুদ্ধবিরতির ধারা আগামী দুই দিনের মধ্যে স্পষ্ট হয়ে যাবে।