Home Blog Page 544

মানুষকে প্রতারিত করে ১০ বছর ধরে ক্ষমতায় নরেন্দ্র মোদী : পীযুষ 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এবারের লোকসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের ফলাফলের উপরে নির্ভর করবে ভারতে গণতন্ত্র থাকবে কিনা, ভারতে সংবিধান বাঁচবে কিনা। সর্বস্তরের মানুষ একটাই কথা বলছেন নরেন্দ্র মোদীর নেতৃত্বে যদি বিজেপি সরকার ক্ষমতায় আসে তাহলে দেশে গণতন্ত্র বলে কিছু থাকবে না। আর নির্বাচন হবে না।

বুধবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে একথা বললেন কংগ্রেস নেতা পীযূষ কান্তি বিশ্বাস। উপস্থিত ছিলেন কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী, কর্মচারী নেতা শান্তি রঞ্জন দেবনাথ। সাংবাদিক সম্মেলনে আইনজীবী তথা কংগ্রেস নেতা পীযূষ কান্তি বিশ্বাস অভিযোগ করেন, মানুষকে প্রতারিত করে ১০ বছর ধরে ক্ষমতায় নরেন্দ্র মোদী।

তিনি অভিযোগ করেন ১০ বছর আগে নরেন্দ্র মোদী কালো টাকা উদ্ধার, বছর ২ কোটি বেকারের চাকরি দেওয়ার যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণ করেননি। মানুষ বিশ্বাস করে মোদীকে ভোট দিয়েছিলেন। কিন্তু এই প্রধানমন্ত্রী মিথ্যেবাদী বলে অভিযোগ তাঁর। দুই কোটি চাকরি দেওয়ার কথা থাকলেও ১০ বছরে ১০ লাখ লোকেরও চাকরি হয়নি। এদিন সাংবাদিক সম্মেলনে পীযূষ বাবু দাবি করেন, বিজেপি এবার হারবে ইন্ডিয়া জোট জয়ী হবে।

 

 

বৃহস্পতিবার সারা বিশ্বের সঙ্গে রাজ্যেও পালিত হবে ইদ উল ফিতর

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মুসলিম ধর্মাবলম্বিদের অন্যতম উৎসব হল ইদ উল ফিতর। বৃহস্পতিবার সারা বিশ্বের সঙ্গে রাজ্যেও পালিত হবে ইদ উল ফিতর। সকালে রাজ্যের বিভিন্ন জায়গায় মসজিদে মসজিদে হবে নামাজ আদায়। রাজধানীতে কেন্দ্রীয় ভাবে নামাজ আদায় করা হয় শিবনগর গেদু মিয়ার মসজিদে। বুধবার মসজিদ সাজিয়ে তোলা হয়। সকাল থেকে চলে পরিষ্কার করে তোলার কাজ।

গেদু মিয়ার মসজিদে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় নামাজ আদায় করা হবে। এতে রাজধানীর মুসলিম ধর্মাবলম্বির লোকজন ছাড়াও বিভিন্ন কারণে রাজধানীতে কর্মরত মুসলিম ধর্মাবল্মবির লোকজন। এক মাস রোজা শেষে আসে খুশির ইদ। এই ইদে ঘরে ঘরে আয়োজন করা হয়ে থাকে রকমারি সুস্বাদু খাবারের। নতুন জামা কাপড় পরে ইদের আনন্দে মেতে উঠেন।

লোকসভা নির্বাচনের জন্য পশ্চিম ত্রিপুরা আসনের বাড়ি বাড়ি ভোটিং প্রক্রিয়া শুরু 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শুরু হয়েছে বাড়ি বাড়ি ভোট গ্রহণ প্রক্রিয়া। ৮৫ ঊর্ধ্ব ভোটার , শারীরিক প্রতিবন্ধী ও ভোটের কাজে নিয়োজিত কর্মীদের ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। লোকসভা নির্বাচনকে সামনে রেখে বুধবার থেকে শুরু হয়েছে বাড়ি বাড়ি ভোট গ্রহণ প্রক্রিয়া। ৮৫ ঊর্ধ পুরুষ মহিলা ও শারীরিক অক্ষম ভোটারদের ভোট গ্রহন প্রক্রিয়া শুরু হয়েছে বুধবার থেকে। সারা রাজ্যে প্রায় ৫ হাজার ভোটার এই প্রক্রিয়ায় ভোট দান করবে।

এদিন রামনগর বিধানসভা কেন্দ্র ঘুরে দেখলেন মুখ্য নির্বাচনী আধিকারিক পুনীত আগরওয়াল ও পশ্চিম ত্রিপুরা জেলা লোকসভা আসনের রিটার্নিং অফিসার বিশাল কুমার।  এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য স্তরের নির্বাচনী আধিকারিকগণ। বিশাল কুমার জানান ১০ এবং ১২ তারিখ এই দুইদিন ভোটিং প্রক্রিয়া চলবে। রামনগর উপনির্বাচনের ভোটার ও পশ্চিম জেলা লোকসভা আসনের ভোটাররা এই দুই দিনে ভোট দেবে।

এদিকে সেক্টর টু আধিকারিক অশোক দেববর্মা জানান , ১০ ও ১২ তারিখ মিলে মোট ২২ জন ভোটারের ভোট সংগ্রহ করব আমরা। কেননা এই কেন্দ্রে শারীরিক অক্ষম ও ৮০ ঊর্ধ্ব ভোটারের সংখ্যা রয়েছে ২২ জন। এক প্রশ্ন উত্তরে অশোক দেববর্মা জানান , ভোট গ্রহণ করা আমাদের একটি নৈতিক কর্তব্য। তাই ভোট যেভাবেই হোক আমাদের গ্রহণ করতে হয়। এদিন আসি ঊর্ধ ও ১০০ ঊর্ধ্ব ভোটাররা ও ভোট দান করেছেন।

একই সঙ্গে শারীরিকভাবে অক্ষম ব্যক্তিরা ও নির্ভিগ্নে মতাদান করতে পেরে সন্তোষ ব্যক্ত করেছেন। সরকার এভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া পরিচালনা করায় সন্তোষ ব্যক্ত করেছেন অনেক ভোটাররা। তাদের অভিমত এই প্রক্রিয়ার মাধ্যমে ভোট গ্রহণের স্বচ্ছতা রয়েছে।  দলমত নির্বিশেষে প্রত্যেক ভোটাররা নিজেদের মত দান করতে পারছে।

নেশা সামগ্রী বিক্রি করতে গিয়ে পুলিশের হাতে আটক ৬ যুবক

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-রাজধানীতে নেশার রমরমা। অভিযোগ একাংশ যুবক দেদার ড্রাগস সেবনের পাশাপাশি বিক্রির সঙ্গেও যুক্ত। এবার রাতের বেলা নেশা সামগ্রী বিক্রি করার সময় পুলিশের হাতে আটক ৬ যুবক। গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার রাতে পশ্চিম থানার পুলিশ কৃষ্ণনগর ছাত্র সংঘ ক্লাবের সামনে অভিযান চালায়।

আটক করে ৬ জনকে। উদ্ধার হয় এক পাউচ ড্রাগস। অভিযোগ আরও ৫ পাউচ বিক্রি করে ফেলেছে নেশা কারবারিরা। ধৃতরা হল সুমন দেবনাথ, সায়ন দেব, রাকেশ দেবনাথ, প্রকাশ কর, কৌশিক সাহা। তাদের বিরুদ্ধে এন ডি পি এস ধারায় মামলা নিয়ে তদন্ত করছে পুলিশ। বুধবার ধৃতদের আদালতে সোপর্দ করা হয়।

রাজ্যের উন্নয়নে মানুষ খুশি, সকলে মোদীজির পক্ষে ভোট দিতে চাইছেন : দীপক 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রচারে মানুষের উৎসাহ ও আশীর্বাদে পশ্চিম ত্রিপুরা লোকসভা ও রামনগর বিধানসভা কেন্দ্রে উপভোটে বিজেপি প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবেন বলে আশাবাদী দীপক মজুমদার। পালা করে প্রতিদিন রামনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় ভোট প্রচার করে যাচ্ছেন বিজেপি প্রার্থী দীপক মজুমদার। দলীয় কর্মী- সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি প্রচার চালাচ্ছেন তিনি।

বুধবার রাজধানীর কৃষ্ণনগর এলাকায় বিজেপি-তিপ্রা মথার কর্মীদের নিয়ে সকালে গণ দেবতাদের বাড়ি বাড়ি যান। ভোটারদের কাছে উন্নয়নের নিরিখে ভোট ভিক্ষা প্রার্থনা করেন রামনগর বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের প্রার্থী দীপক মজুমদার। প্রচারে বের হয়ে তিনি এদিন বলেন, মানুষের সমর্থন দেখে বোঝা যাচ্ছে বিপুল ভোটে জয় হবে পশ্চিম আসন ও রামনগরের বিজেপি প্রার্থীরা। রাজ্যের উন্নয়নে মানুষ খুশি। সকলে মোদীজির পক্ষে ভোট দিতে চাইছেন।

 

 

মহিলাদের অপমান করার চেষ্টার ফল কমিউনিস্টরা পাবে : নব্যেন্দু

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিরোধীরা বুঝে গেছে তাদের জামানত জব্ধ হবে। বহু ক্ষেত্রে তারা তাদের প্রচার অভিযান শুরু করতে পারে নি। কারন তাদের লোক নেই। মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে একথা বললেন বিজেপি মুখপাত্র নব্যেন্দু ভট্টাচার্য। তিনি বলেন বিরোধীরা আশায় বুক বাঁধছেন নিরব বিপ্লব হবে।

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার যেন নিজের গরিমা বজায় রাখেন তার অনুরোধ জানান নবেন্দু ভট্টাচার্য। মানুষকে অপমান করাতে থেকে বীর থাকার আহ্বান জানান বিজেপি মুখপাত্র। তিনি বলেন, কমিউনিস্টরা কতটা নারী বিরোধী তা পূর্ব আসনের বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মণকে নিয়ে কমিউনিস্টদের করা মন্তব্য থেকে মানুষ লক্ষ্য করছে। মহিলাদের অপমান করার চেষ্টার ফল কমিউনিস্টরা পাবে।

দেশের সরকার মানুষের সম্মান ও বিশ্বাস হারিয়েছে। তিনি বলেন এবার পরিবর্তন হবেই দেশ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-২০২৩ সালের বিধানসভা নির্বাচনে যে সুযোগ পেয়েছিলেন সেই সুযোগ আবার এসেছে ।সেই সুযোগকে কাজে লাগাতে হবে। রাজধানীর বর্ডার গোলচক্কর বাজারে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম পলিটব্যুরোর সদস্য মানিক সরকার এই মন্তব্য করেন। আলোচনা শুরুর আগে প্রয়াত বিধায়ক সুরজিত দত্তের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

তিনি বলেন ডবল ইঞ্জিনের সরকারের স্বাদ মানুষ পেয়েছে। রাজ্যের ইতিহাসে সবচেয়ে কম ভোট পেয়ে একটা সরকার গঠিত হয়েছে। তিনি বলেন একটি দলের বিশ্বাসঘাতকতার জন্য ক্ষমতাসীন হওয়াকে জবাব দিতে হবে। মানুষ তার ভুল বুঝতে পেরেছেন। এবার লোকসভা পশ্চিম আসনে আশিস সাহাকে এবং রামনগর বিধানসভা নির্বাচন কেন্দ্রে রতন দাসকে জয়যুক্ত করতে আহ্বান জানান।

মানিক সরকার বলেন সারা দেশ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বিকল্প সরকার গঠনের। তাই এই সরকার গঠনে দায়িত্ব নিয়ে ভোট দিন। দেশের সরকার মানুষের সম্মান ও বিশ্বাস হারিয়েছে। তিনি বলেন এবার পরিবর্তন হবেই দেশ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। মানিক বাবু আরও বলেন মনে রাখবেন দিল্লির খুঁটির জোরে ত্রিপুরার সরকার চলছে আপনারাও বুঝতে পেরেছেন ,সুতরাং আপনার বিশ্বস্ত ভোট সুযোগ্য জায়গায় প্রয়োগ করুন।

কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মণ অভিযোগ করেন এই বিজেপি সরকার এস সি, এস টি ,ওবিসি বিরোধী।এরা সব কিছু বিক্রি করে দিতে চাইছে, আপনাদের নিয়ে গড়া ইন্ডিয়া জোট এগিয়ে এসেছে সমস্ত অন্যায়ের জবাব দিতে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন ও রামনগর বিধানসভার উপভোটে ইন্ডিয়া জোটের প্রার্থীদের সমর্থনে হয় এদিনের জনসভা।

 

দেশের সরকার মানুষের সম্মান ও বিশ্বাস হারিয়েছে, এবার পরিবর্তন হবেই দেশ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে : মানিক

২৫টি গ্যারান্টি তুলে ধরে ইন্ডিয়া মঞ্চের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান কংগ্রেসের

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২৫ টি গ্যারান্টি তুলে ধরে ইন্ডিয়া মঞ্চের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান কংগ্রেসের তরফে। ন্যায় পত্র নামে ইস্তেহার মঙ্গলবার প্রকাশ করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন প্রদেশ কংগ্রেস ভবনে উপস্থিত ছিলেন সর্বভারতীয় নেত্রী জারিতা লাইটফ্লাং, সর্বভারতীয় এস সি সেলের চেয়ারম্যান রাজেশ লিলোথিয়া ,

বিধায়ক সুদীপ রায় বর্মণ, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী আশিস কুমার সাহা, বিধায়ক গোপাল রায়, কংগ্রেস নেতা পীযূষ কান্তি বিশ্বাস, প্রাক্তন মন্ত্রী মণিন্দ্র রিয়াং সহ অন্যরা। ইন্ডিয়া ব্লকের এই নির্বাচনী ইস্তেহারে ৫ টি ন্যায়ের মাধ্যমে ২৫ টি গ্যারান্টি দেওয়া হয়েছে।

কৃষক ন্যায়, নারী ন্যায়, অধিকারের ন্যায়, যুব ন্যায় ও শ্রমিক ন্যায় এর কথা বলা হয়েছে। এসবের মধ্যে রয়েছে ছাত্র-যুব, মহিলা শ্রমিক কৃষক সহ সমাজের সব স্তরের মানুষের কথা। তাদের গ্যারান্টিতে রয়েছে মহালক্ষ্মি যোজনায় দরিদ্র পরিবারের মহিলাদের একাউন্টে এক লাখ টাকা প্রদান, জি এস টি মুক্ত কৃষি সহ বিভিন্ন গ্যারান্টি সহ ২৫ টি।

 

 

বিজেপিকে ভোট দিয়ে লাভ হবেনা, আমরা বাঙালীই একমাত্র বিকল্প রাজ্যে : সভাপতি 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম ও পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে প্রার্থী দিয়েছে আমরা বাঙালী। পশ্চিমে তাদের প্রার্থী গৌরী শঙ্কর নন্দী ও পূর্ব ত্রিপুরায় অর্চনা উরাং। মঙ্গলবার আমরা বাঙালী দলের তরফে রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করা হয়। উপস্থিত ছিলেন দলের মহাসচিব সহ অন্যরা। দুই লোকসভা আসনে দলীয় প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান নেতৃত্ব।

মহাসচিব এদিন অভিযোগ করেন বিজেপি চিহ্নে তিপ্রা মথার প্রার্থীকে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভোট দিয়ে কোন লাভ হবে না জনগণের। তিনি বলেন, ১৯৮০ সাল থেকে লোকসভা-বিধানসভা সহ প্রতি নির্বাচনে লড়াই করে আসছে আমরা বাঙালী। তিনি অভিযোগ করেন, বাংলা ভাষাকে শিক্ষা থেকে সরিয়ে দিয়ে বাঙালীর ভবিষ্যৎ শেষ করা হচ্ছে।

ত্রিপুরার প্রসঙ্গ টেনে মহাসচিব অভিযোগ করেন ত্রিপুরায় ইতিমধ্যে ৮৫ শতাংশ ভুমির অধিকার উপজাতিদের হাতে চলে গেছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন কেন্দ্র- রাজ্য ও তিপ্রা মথার চুক্তিতে রাজনৈতিক যে অধিকার চাইছে এতে বিধানসভার ৬০- র মধ্যে ৩০ টি আসন এস টি করার দাবি জানাবে হয়তো।

 

মিথ্যে কথা বলে রাজনীতি করেছেন মানিক সরকার, প্রমান করতে পারলে রাজনীতি ছেড়ে দেবো : বিপ্লব 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে বিজেপি শাসনে অভাবের তাড়নায় সন্তান বিক্রির অভিযোগ নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিককে চ্যালেঞ্জ আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লবের। অভিযোগ নির্বাচনী জনসভায় বিভিন্ন জায়গায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার অভিযোগ করছেন বিজেপি শাসনে অভাবের তাড়নায় উপজাতি এলাকায় সন্তান বিক্রি করতে বাধ্য হন মা অন্ন জোগাড়ের জন্য। কাজ- খাদ্য নেই।

মানিক সরকারের এসব অভিযোগের পাল্টা দিলেন প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব। তিনি পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে মানিক বাবুর অভিযোগ মিথ্যা বলে দাবি করে বলেন যদি এই অভিযোগের একটিও প্রমাণ দিতে পারেন তাহলে বিপ্লব দেব রাজনীতি ছেড়ে দেবেন।প্রার্থীর দাবি ৬ বছরে রাজ্যে এ ধরণের কোন ঘটনা ঘটেনি।

বিপ্লব দেবের প্রশ্ন কোন গ্রহে আছেন মানিক সরকার? বিপ্লব দেবের অভিযোগ মিথ্যে কথা বলে রাজনীতি করেছেন মানিক সরকার। তিনি দাবি করেন আরও ১০ বছর আগে যদি নির্বাচনে লড়াই করতেন তাহলে মানিক সরকারদের জামানত জব্দ হয়ে যেত। বিপ্লব দেব অভিযোগ করেন, ত্রিপুরায় যত খুন সন্ত্রাস, ধর্ষণের ঘটনা ঘটেছে সেগুলি সিপিএম-কংগ্রেসের জমানায় হয়েছে।