Home Blog Page 538

মোদী সরকার দেশের মানুষের স্বাধীনতা অবহেলা করে চলেছে : ফরওয়ার্ড ব্লক

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পশ্চিম-পূর্ব ত্রিপুরা লোকসভা আসন ও রামনগর বিধানসভা কেন্দ্রের উপভোটে ইন্ডিয়া জোট সমর্থিত প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানালেন সারা ভারত ফরওয়ার্ড ব্লকের নেতৃত্ব। সোমবার দলীয় অফিসে সাংবাদিক সম্মেলন করেন দলের আহ্বায়ক পরেশ চন্দ্র সরকার সহ অন্যরা।

তিনি বলেন, বিরোধীদের ভোট যাতে ভাগ না হয়ে এক জায়গায় থাকে সেজন্য বিজেপি বিরোধী ইন্ডিয়া ব্লক তৈরি হয়েছে দেশে। পরেশ সরকার অভিযোগ করেন দেশে গত ১০ বছরে মোদী সরকারের আমলে একনায়কতন্ত্র, স্বৈরতন্ত্রের রাজত্ব কায়েম হয়েছে। দেশের ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র আক্রান্ত। মোদী সরকার দেশের মানুষের স্বাধীনতা অবহেলা করে চলেছে।

তাই মোদী সরকারের পতনের জন্য সব বিরোধী রাজনৈতিক দল এক হয়ে ইন্ডিয়া ব্লক গঠন করেছে। তিনি আরও বলেন, শুধু সময়ের অপেক্ষা। এবার বিজেপি সরকারের পতন হচ্ছে। বিজেপি কেন্দ্রের ক্ষমতা থেকে সরে যাওয়া আঁচ করতে পেরে কর্মী- সমর্থকদের মনোবল ধরে রাখার জন্য ৪০০ আসনের স্লোগান দেওয়া হচ্ছে শাসক দলের তরফে বলেও মন্তব্য করেন পরেশ সরকার।

এলাকার উন্নয়নের স্বার্থে মানিকের দুয়ারে দীপক, বিজেপির সংকল্প পত্র পাঠ করলেন মানিক 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রামনগরের উন্নয়নে কাজ করার সুযোগ করে দেবেন রামনগর বাসী। এই প্রত্যাশা রামনগর উপ-নির্বাচনের ভারতীয় জনতা পার্টির প্রার্থী দীপক মজুমদারের। মাঝে আর দুইদিন। ১৭ এপ্রিল বিকেলে শেষ হচ্ছে সরব প্রচার। তাই প্রচারে কোন খামতি রাখতে চাইছেন না উপ-ভোটের শাসক দলের প্রার্থী দীপক মজুমদার।

বাড়ি বাড়ি প্রচারে তিনি প্রথম থেকেই জোর দিয়েছেন। সোমবার সকালেও একই ছবি ধরা পড়লো। এদিন দলীয় কর্মী- সমর্থকদের নিয়ে ভোট প্রচার চালান শিশু বিহার স্কুল সংলগ্ন এলাকায়।

ভোট প্রার্থনায় এদিন বিজেপি প্রার্থী যান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরীর সরকারি বাস ভবনে। তাদের হাতে প্রচার পত্র তুলে দেন বিজেপি প্রার্থী দীপক মজুমদার এবং ভোট ভিক্ষা চান। এদিনও প্রচারে ভালো সাড়া পেয়েছেন বলে জানান বিজেপি প্রার্থী।

 

 

অবাধ ভোট হলে নিশ্চিত জয়ী হবেন ইন্ডিয়া জোটের প্রার্থীরা : গোপাল 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নির্বাচনী প্রচারে মঙ্গলবার রাজ্যে আসছেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী। তিনি রাজধানীতে পশ্চিম ও পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া জোট সমর্থিত প্রার্থীদের সমর্থনে রোড শো করবেন। এম বি বি বিমানবন্দরে আসার পরে উনাকে রেলি করে সার্কিট হাউসের সামনে আনা হবে। সেখান থেকে বের হবে রোড শো। শহর পরিক্রমা করে দুর্গা চৌমুহনীতে গিয়ে শেষ হবে রোড শো।

এতে রাজ্যের সকল অংশের মানুষকে শামিল হওয়ার আহ্বান জানালেন কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়। সোমবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করেন গোপাল চন্দ্র রায় ও কংগ্রেস নেত্রী জারিতা লাইটফ্লাং। কংগ্রেস বিধায়ক এদিন রাজ্যবাসির কাছে আবেদন রাখেন ইন্ডিয়া জোট প্রার্থীদের ভোট দেওয়ার জন্য। তিনি দাবি করেন অবাধ ভোট হলে নিশ্চিত জয়ী হবেন ইন্ডিয়া জোটের প্রার্থীরা।

 

 

চুরি যাওয়া স্বর্ণালঙ্কার সহ পুলিশের জালে তিন চোর 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীতে চুরি কাণ্ডে পুলিশের জালে তিন। উদ্ধার হয়েছে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার। সোমবার তাদের আদালতে সোপর্দ করে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে। চলতি বছরের ২০ ফেব্রুয়ারি রাজধানীর ধলেশ্বর ১৮ নম্বর রোড এলাকায় চুরি কাণ্ড সংঘটিত হয়। অভিযোগ সেদিন রাতের বেলা অমিত চক্রবর্তী নামে এক ভাড়াটিয়ার ঘর থেকে স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায় চোরেরা।

ঘটনা জানিয়ে পূর্ব আগরতলা থানায় মামলা করেন অমিত বাবু। পুলিশ স্থানীয় এক বাড়ির সি সি টি ভি ক্যামেরা দেখে একজনকে সনাক্ত করেন। তার নাম দ্বীপ চক্রবর্তী। সে রাজধানীর দশমীঘাট এলাকায় ভাড়া থাকে। অভিযোগ ঘটনার পরে অভিযুক্ত আমবাসায় এক আত্মীয়ের বাড়িতে চলে যায়। পুলিশ ১৩ এপ্রিল তাঁকে আটক করে। তাঁকে জিজ্ঞাসাবাদ চালিয়ে আরও দুইজনের নাম জানতে পারে।

তারা হল দীপক সূত্রধর ও আরিয়ান সরকার। পুলিশ এই দুইজনকে গ্রেপ্তার করে। তাদের জিজ্ঞাসাবাদ চালানোর পরে দ্বীপ চক্রবর্তীর বাড়ি থেকে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। তাদের সোমবার আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন জানিয়ে। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে জানার চেষ্টা করবে এই ঘটনায় আর কেউ যুক্ত আছে কিনা কিংবা অন্য কোন ঘটনায় ধৃতরা যুক্ত আছে রয়েছে কিনা।

দুর্গা বাড়িতে জাঁকজমকপূর্ণভাবে সমাপ্ত হলো মহাসপ্তমী পূজা 

0

 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজন্য স্মৃতি বিজড়িত রাজধানীর দুর্গাবাড়িতে প্রতিবছর বাসন্তী পূজা করা হয়ে থাকে। বসন্তকালে এই পূজা হয় বলেই বাসন্তী পূজা নামে পরিচিত। সরকারিভাবে ভাবে রাজধানীর দুর্গা বাড়িতে জাঁকজমকপূর্ণভাবে এই পূজা করা হয়। এবছরও এর ব্যতিক্রম ঘটেনি। রবিবার হয় দেবীর বোধন।  সোমবার মহাসপ্তমী।

সকাল থেকেই প্রথা রীতি নীতি মেনে নিয়ম নিষ্ঠার সঙ্গে হয় সপ্তমী পূজা। নিয়ম মেনে হয় বলিও। দুপুরে হয় অন্নভোগ। এদিন সকাল থেকে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। প্রতিবছর বিভিন্ন জায়গা থেকে লোকজন দুর্গা বাড়িতে মায়ের আশীর্বাদ নিতে ভিড় করেন। দুর্গা বাড়ির পুরোহিত জানান সন্ধ্যায় হবে আরতি। মঙ্গলবার সকালে অষ্টমী পূজা হবে।

শরতকালের দুর্গা পূজা মহাসমারোহে করা হলেও সেটি দেবী দুর্গার অকাল বোধন। আর বাসন্তী পূজা তেমন ভাবে করা নাহলেও এটি হল কালের পূজা। রাজধানী আগরতলা দুর্গা বাড়িতে অন্যান্য বছরের মতো এবছরও বেশ জাকজমকপূর্ণভাবে ধর্মীয় বাসন্তী পূজা হচ্ছে।

রাজ্যে এই প্রথম পোস্টাল ব্যালটের মাধ্যমে সাংবাদিকদের ভোটগ্রহণ

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ব্যালটে ভোট দিলেন রাজ্যের সাংবাদিকরাও। সোমবার রাজধানীর শিশু বিহার স্কুলে তারা মতদান প্রয়োগ করেন। মূলত যারা নির্বাচনের দিন সংবাদ সংগ্রহের কাজে যুক্ত থাকবেন তারা এদিন ভোট দেন।

ভোট দান প্রক্রিয়া ঘুরে দেখেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার ডঃ বিশাল কুমার। সঙ্গে ছিলেন সদর মহকুমা শাসক তথা এ আর ও। এদিন ৪২ জন জরুরি পরিষেবার কাজে যুক্তরা ভোট দেন। তাদের মধ্যে বেশিরভাগই সাংবাদিক।

রিটার্নিং অফিসার জানান ১৬ ও ১৭ এপ্রিল ভোট নেওয়া হবে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচনের কাজে যুক্ত পুলিশ কর্মীদের। সম্ভবত এবারই প্রথম ব্যালটে সাংবাদিকদের ভোট নেওয়া হয়। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভোট গ্রহণ ১৯ এপ্রিল।

 

 

প্রয়াত হলেন রাজ্যের স্বনামধন্য শিক্ষক পরেশ চক্রবর্তী

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রয়াত হলেন রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত শিক্ষক পরেশ চন্দ্র চক্রবর্তী। তার মৃত্যুতে বিভিন্ন মহলে শোকের ছায়া। প্রয়াত হলেন রাজ্যের স্বনামধন্য শিক্ষক পরেশ চক্রবর্তী। রানীরখামার রামকৃষ্ণ বিবেকানন্দ মন্দিরের প্রতিষ্ঠাতা পরেশ চক্রবর্তী ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়েছিলেন। ঘটনাটি ঘটে রবিবার নববর্ষের দিন। সঙ্গে সঙ্গে উনাকে জিবিতে ভর্তি করানো হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি।

সোমবার সকালে তিনি প্রয়াত হন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই তার সহকর্মী, ছাত্র-ছাত্রী সহ অসংখ্য গুণমুগ্ধদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। প্রয়াত পরেশ চন্দ্র চক্রবর্তীর শবদেহ নিয়ে আসা হয় ধলেশ্বর রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরে। সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানান স্কুলের বর্তমান, প্রাক্তন ছাত্র-ছাত্রী সহ অনেকেই। ১৯৯২ সনে রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত হন শিক্ষক পরেশ চক্রবর্তী।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

বিজেপি জিতলে দেশে কখনই নির্বাচন হবে না: মমতা

0

জনতার কলম ওয়েবডেস্ক :- বিজেপিকে নিশানা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিজেপির লোকেরা দেশে এক নেতা, এক জাতি, এক ভাষণ এবং এক খাদ্য চায়। এই দলটি আবার নির্বাচনে জয়লাভ করলে দেশে ভবিষ্যতে আর কোনো নির্বাচন হবে না। এটা স্বৈরাচারী সরকারের মতো কাজ করবে। এমতাবস্থায়, আপনি যদি দেশের স্বাধীনতা রক্ষা করতে চান এবং স্বাধীন ভারতে বাস করতে চান, তাহলে বিজেপিকে ক্ষমতা থেকে সরিয়ে দিন।

আসছে আবারো মোদী সরকার, এইবার হবে চারশো পার : মুখ্যমন্ত্রী 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- হাজার হাজার কর্মী-সমর্থকদের উপস্থিতিতে মজলিশপুর বিধানসভা কেন্দ্রে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে রোড শো। রবিবার নববর্ষের দিন হয় এই রোড শো। এদিন বিকেলে জিরানিয়া আই এস-র সামনে থেকে প্রথম রোড শো শুরু হয়।

এদিন হুড খোলা গাড়িতে রোড শোতে অংশ নেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব, মজলিশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যরা। এদিন প্রথম রোড শো শেষ হয় জিরানিয়া কলেজ চৌমুহনীতে।

রোড শো দেখতে আসাম-আগরতলা জাতীয় সড়কের দুই দিকে প্রচুর মানুষ দাঁড়িয়ে ছিলেন। ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। এদিন দ্বিতীয় রোড শো শুরু হয় মজলিশপুর বিধানসভা কেন্দ্রের মোহনপুর থেকে।জাতীয় সড়ক ধরে বিপ্লব দেবের রোড শো আসে রানীরবাজার এলাকায়। দুই জায়গায় কর্মী- সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ চোখে পরে। রোড শো থেকে আওয়াজ উঠে বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার।

 

 

বিজেপির ইশতেহারে ৭০ বছরের বেশি বয়স্কদের জন্য ₹৫ লক্ষ পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা, দরিদ্রদের জন্য ৩ কোটি ঘর

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- একেই বলে সেয়ানে শেয়ানে লড়াই গত পাঁচ এপ্রিল নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে কংগ্রেস দল শ্রমিক কৃষক যুবক মেহনতি মানুষ এবং নারী এই পাঁচটি প্রজাতিকে সামনে রেখে ২৫ টি গ্যারান্টি ন্যায় পত্র ইশতেহার হিসেবে প্রকাশ করেছিল কংগ্রেস আর এক নয় দিন বাদে বাংলা শুভ নববর্ষের দিন নির্বাচনী ইশতেহার প্রকাশ করল শাসক দল বিজেপি বিজেপির সংকল্প পত্রের নামকরণ দেওয়া হয়েছে মোদি কি গ্যারান্টি, এতে জোর দেওয়া হয়েছে জ্ঞানে।

জি ওয়াই এন বা জ্ঞান মানে, G ফর গরিব – Y ফর জুবা – A ফর অন্নদাতা এবং N ফর নারী। রবিবার ইশতেহার প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইশতেহার প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন নারী শক্তি যুব শক্তি কৃষক শক্তি এবং গরিবদের উন্নয়নই বিজেপির মূল লক্ষ্য তিনি আরো বলেন যাদের কেউ গুরুত্ব দেয় না তাদেরই বিজেপি পুজো করে দলীয় ইশতেহার কে বিকশিত ভারতের সংকল্পপত্র বলেও আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রী।

বিজেপির ইস্তেহারে অন্যতম উল্লেখযোগ্য বিষয়গুলি হলো আগামী পাঁচ বছর মন রেজ্ঞা প্রকল্পের সুবিধা পাবেন দেশের ১০ কোটি কৃষক আগামী পাঁচ বছর আরও তিন কোটি আবাস যোজনার বাড়ি তৈরি হবে আয়ুষ্মান ভারতে পাঁচ লক্ষ টাকা করে বিমা চলবে আরো তিন কোটি লাখপতি দিদি তৈরি করা হবে মুদ্রা যোজনায় ঋণ প্রদানের পরিমাণ ১০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে বিশ লক্ষ টাকা করা হবে সংকল্প পথে দুর্নীতিবাজদের জেলে পাঠানোর গ্যারান্টিও দিয়েছেন প্রধানমন্ত্রী নয় এটা মোদি।

এদিকে তথ্য বিজ্ঞানের মতে বিজেপির ইস্তেহার সঙ্গে ইন্ডিয়া জোটের প্রধান শরিক কংগ্রেসের ইশতিহারের খুব বেশি একটা পার্থক্য নেই কংগ্রেসের ইশতেহারে যে ৫ ন্যায়ের কথা বলা হয়েছে সেই ৫ ন্যয় থেকে সামাজিক ন্যায় বাদ দিয়ে বাকি চারটিতেই বিজেপির ইশতেহারে ফোকাস করা হয়েছে। তথ্য বিজ্ঞানমহল মনে করছেন এবারের নির্বাচন ন্যায় বনাম জ্ঞানের লড়াই হবে।