Home Blog Page 519

বিজেপি সরকার বেকার বিরোধী : যুব কংগ্রেস 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিগত ৭ বছর ধরে ত্রিপুরা রাজ্যে ইঞ্জিনিয়ার নিয়োগ বন্ধ।সর্বশেষ ২০২৬-১৭ বর্ষে ২৯৮ জন ইঞ্জিনিয়ার নিয়োগ করা হয়েছিল পরীক্ষার মাধ্যমে। অভিযোগ এরপরে আর কোন ইঞ্জিনিয়ার নিয়োগ হয়নি রাজ্যে। অবশেষে ৪০০ পদে ইঞ্জিনিয়ার নিয়োগের জন্য ২০২৩ সালে টিপিএসসির মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়।

এর পরেই চাকরি প্রত্যাশীদের তরফে অভিযোগ করা হয় প্রশ্ন পত্রে কিছু যেমন ভুল রয়েছে তেমনি কিছু প্রশ্নের উত্তরেও। এনিয়ে পরীক্ষার্থীরা উচ্চ আদালতে মামলা করেন। আদালতে এখনও বিচারাধীন এই মামলা। ২ মে হাইকোর্ট কিছু নির্দেশিকা দেয়। মঙ্গলবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে একথা জানান যুব কংগ্রেসের সভাপতি নীল কমল সাহা।

তিনি অভিযোগ করেন, এই নিয়োগ পরীক্ষায় দুর্নীতি হয়েছে। এই সরকার বেকার বিরোধী। তিনি অভিযোগ করেন বারংবার বেকারদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে এই সরকার। তাই ইঞ্জিনিয়ার নিয়োগের যে পরীক্ষা নেওয়া হয়েছে তা পুনরায় নেওয়ার দাবি জানায় যুব কংগ্রেস। পাশাপাশি এদিন সভাপতি সংগঠনের তরফে মুখ্যমন্ত্রী ও সমবায় ব্যঙ্কের কাছে দাবি জানান সমবায় ব্যাঙ্কের পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হওয়া যুবকের পরিবারে একটি সরকারি চাকরি দেওয়ার।

 

 

গাজায় যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হামাস

0

জনতার কলম ওয়েবডেস্ক :- কাতার ও মিশরের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হয়েছে হামাস। তবে ইসরায়েলের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করা হয়নি। বিষয়টি খতিয়ে দেখছে তারা। এদিকে যুদ্ধবিরতিতে হামাস রাজি হওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন গাজার বাসিন্দারা।

আল জাজিরার খবরে বলা হয়, চুক্তিতে রাজি হওয়ার ব্যাপারে বিবৃতি দিয়েছে হামাস। হামাসের বিবৃতিতে বলা হয়, হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানিকে ফোন করে জানিয়েছেন হামাস যুদ্ধবিরতির চুক্তির প্রস্তাব অনুমোদন করেছে। মিসরের গোয়েন্দাবিষয়ক মন্ত্রী আব্বাস কামালকেও একই কথা জানিয়েছেন ইসমাইল হানিয়া। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করছে মূলত কাতার ও মিসর।

যুদ্ধবিরতির বিষয়ে হামাসের বিবৃতির বিষয়ে যুক্তরাষ্ট্র আপাতত মন্তব্য করবে না বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামলায় এ পর্যন্ত প্রায় ৩৫ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। যার অধিকাংশই নারী ও শিশু। ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে প্রায় এক হাজার ২০০ জনকে হত্যা করে হামাস। জিম্মি করে দুই শতাধিক ব্যক্তিকে। এরপর গাজায় হামলা শুরু করে ইসরায়েল।

গ্রুপ- ডি পদে মেধা তালিকা প্রকাশ করে নিয়োগ পক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবিতে সরব চাকরি প্রত্যাশীরা

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-জেআরবিটি পরিচালিত গ্রুপ-সি’র নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলেও এখনও গ্রুপ-ডির মেধা তালিকা প্রকাশ করা হয়নি বলে অভিযোগ। তাই কবে নাগাদ মেধা তালিকা প্রকাশ করা হবে তা জানতে জেআরবিটি অফিস চত্বরে আসেন চাকরি প্রত্যাশীরা। তারা দাবি জানান দ্রুত মেধা তালিকা প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার।

২০২০ সালে জেআরবিটির মাধ্যমে গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে লোক নিয়োগের জন্য লিখিত পরীক্ষা হয়। অভিযোগ সে সময় বহু তালবাহানার পরে গ্রুপ-সি ও গ্রুপ-ডির ফল প্রকাশ করা হয়। দুই বিভাগে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ইন্টার্ভিউ নেওয়া হয়। গ্রুপ-সির মেধা তালিকা প্রকাশ করে নিয়োগও ইতিমধ্যে নিয়োগ সম্পন্ন হয়ে গেছে।

কিন্তু এখনও গ্রুপ-ডির মেধা তালিকাই প্রকাশ করা হয়নি। স্বাভাবিক ভাবেই হতাশ চাকরি প্রত্যাশীরা। তাদের মধ্যে অনেকেই বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছেন। এই অবস্থায় কবে নাগাদ মেধা তালিকা প্রকাশ করা হবে তা জানতে মঙ্গলবার রাজধানীর অফিস লেন জেআরবিটি অফিস চত্বরে আসেন চাকরি প্রত্যাশীরা।

তারা বলেন,গ্রুপ-সি পদে যেভাবে স্বচ্ছতা বজায় রেখে নিয়োগ করা হয়েছে তাতে খুশি। তাই গ্রুপ- ডি পদে মেধা তালিকা প্রকাশ করে নিয়োগ যাতে দ্রুত সম্পন্ন হয় সেটাই চান তারা।

 

 

ওএনজিসির তৈরি পুকুর থেকে বেরিয়ে আসছে বিষাক্ত জল, প‌রি‌বেশ বিনষ্ট হবার আশঙ্কা স্থানীয়‌দের ম‌ধ্যে

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমা অন্তর্গত উত্তর হুরুয়া গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ড এলাকায় ওএনজিসি দপ্তরের তৈরি করা পুকু‌রে উন্নত মানের পলিথিন দিয়ে মোড়া কস্টিক সোডা এবং ড্রিলিং পাউডার মিশিয়ে রাখা আছে। যা বিভাগীয় ভা‌বে বি‌ভিন্ন কা‌জে লাগা‌নো হয়। এসব কে‌মিক‌্যল মাটিতে পড়লে মাটি পুড়ে যায় ও ঘাস জ‌্বলে যায়। ফ‌লে এসব কে‌মিক‌্যল নি‌য়ে মানু‌ষের ম‌ধ্যে প্রথম থে‌কেই র‌য়ে‌ছে আতঙ্ক।

এ‌দি‌কে গত দি‌নের ভা‌রি বৃষ্টিপা‌তের ফ‌লে উ‌ল্লে‌খিত পুকুরটি থেকে বিষাক্ত জল বেরিয়ে গ্রা‌মের বি‌ভিন্ন নালা নর্দমা খে‌তের জ‌মি‌ হ‌য়ে লা‌গোয়া কাকরা নদী‌তে প‌তিত হ‌চ্ছে। এ‌নি‌য়ে গ্রামবাসীদের অভিযোগ ‌যে এই বিষাক্ত জলের কারণে দুর্গন্ধ ছ‌ড়ি‌য়ে প‌ড়ে‌ছে এলাকা জু‌ড়ে। এসব জ‌লে ডোবা জ‌মির ঘাস খে‌য়ে অসুস্থ হ‌য়ে পড়‌ছে গবাদি পশুও।মড়ক ধ‌রে‌ছে শাক সব‌জি‌তেও।

এর আ‌গে এই পুকু‌রের বিষাক্ত জল নি‌য়ে স্থানীয়রা অ‌ভি‌যোগ জানা‌লে বিভাগীয় উর্দ্ধতন কর্তৃপক্ষ সহ পু‌লি‌শি তদন্ত হ‌য়ে গে‌লেও নিটফল শূণ‌্য। সৃষ্ট সমস‌্যা নিরস‌নে আত‌ঙ্কিত জনগন ডি‌সি সিও বিধায়ক সহ বিভাগীয় উর্দ্ধতন কর্তৃপ‌ক্ষের হস্ত‌ক্ষেপ কামনা ক‌রে‌ছেন।

আগামীকাল রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে চলছে প্রস্তুতি, সেজে উঠেছে রবীন্দ্র কানন 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী প্রতিবছর সরকারি-বেসরকারি উদ্যোগে রাজ্যে পালন করা হয় ২৫ বৈশাখ। তথ্য-সংস্কৃতি দপ্তরের তরফে রাজধানী আগরতলা সহ জেলা-মহকুমা স্তরে হয় কবি প্রণাম অনুষ্ঠান। মহাসাড়ম্বরে হয় প্রতিবছর অনুষ্ঠান।এবছর কবি গুরুর ১৬৩ তম জন্মজয়ন্তীও উদযাপন করা হবে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে।

বুধবার সকালে রাজধানীর সার্কিট হাউস সংলগ্ন রবীন্দ্র কাননে হবে কবি প্রণাম অনুষ্ঠান। প্রভাতী অনুষ্ঠানে ১৬ বছর বয়সী পর্যন্ত শিশু-কিশোর- কিশোরীরা নাচ-গান আবৃত্তি পরিবেশন করবে। বিকেলে রবীন্দ্র ভবনে হবে অনুষ্ঠান। একথা জানান তথ্য-সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য। মঙ্গলবার সকাল থেকে রবীন্দ্র কাননে চলে এরই প্রস্তুতি। তৈরি করা হয় মঞ্চ। সাজিয়ে তোলা হয় কবি গুরুর মূর্তিকে।

 

 

রাজ্যের ইটভাটার শ্রমিকদের বকেয়া মজুরি মিটিয়ে দেওয়ার দাবিতে সরব সি আই টি ইউ অনুমোদিত ত্রিপুরা ইটভাটা শ্রমিক ইউনিয়ন

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সামনেই বর্ষার মরশুম। তাই এখন রাজ্যের ইটভাটাগুলিতে কাজ প্রায় বন্ধের পথে। ভাটার শ্রমিকরা বিশেষ করে পরিযায়ী শ্রমিকরা এখন নিজ নিজ রাজ্যে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তাই শ্রমিকদের বাড়ি যাওয়ার আগে তাদের বকেয়া মজুরি মিটিয়ে দেওয়া, তাদের বাড়িতে যাওয়ার ব্যবস্থা ট্রেনে কিংবা গাড়িতে করে দেওয়া নিয়ম।

অভিযোগ এসব ক্ষেত্রে বিভিন্ন ইটভাটার মালিক কর্তৃপক্ষ তালবাহানা করছে। ফের এমন অভিযোগ উঠে আসছে। অভিযোগ বিভিন্ন মহকুমার কিছু ইটভাটা মালিক কর্তৃপক্ষ সঠিক সময়ে শ্রমিকদের মজুরি হিসেব করে দিচ্ছেন না। আজ নয় কাল বলে তালবাহানা করে যাচ্ছে। স্বাভাবিক ভাবেই সমস্যায় পরিযায়ী শ্রমিকরা।

এই অবস্থায় এনিয়ে সরব সি আই টি ইউ অনুমোদিত ত্রিপুরা ইটভাটা শ্রমিক ইউনিয়ন। সোমবারে সংগঠনের রাজ্য সম্পাদক তপন দাসের নেতৃত্বে এক প্রতিনিধি শ্রম কমিশনারের কাছে ডেপুটেশন দেন। তারা দাবি জানান বকেয়া মজুরি হিসেব করে শ্রমিকদের মিটিয়ে দেওয়া, শ্রমিকদের যাতায়াতের সুব্যবস্থা করার।

ত্রিপুরা ইটভাটা শ্রমিক ইউনিয়নের সম্পাদক এদিন অভিযোগ করেন বিলোনিয়া মহকুমায় এক ইটভাটার শ্রমিকরা মালিকের কাছে বকেয়া মজুরি চাইলে কর্তৃপক্ষের লোকজন নির্যাতন করে শ্রমিকদের। ঘটনাটি ঘটে রবিবার। এই ঘটনারও সুষ্ঠু তদন্তক্রমে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় সংগঠনের তরফে।

রাম ঠাকুর কলেজের বিভিন্ন সমস্যার সমাধানের দাবিকে সামনে রেখে ABVP এর আন্দোলন

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভর্তির সময় আই কার্ড ও কলেজ উন্নয়নের জন্য টাকা নেওয়া হলেও কিছু হচ্ছে না বলে অভিযোগ পড়ুয়াদের। তাই বাধ্য হয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ব্যানারে পড়ুয়ারা আন্দোলনে নামলেন। ঘটনা রাজধানীর রাম ঠাকুর মহাবিদ্যালয়ে। অভিযোগ প্রথম সেমিস্টারের ভর্তির সময় পড়ুয়াদের কাছ থেকে আই কার্ডের জন্য মাথাপিছু ৮০ টাকা ও কলেজ উন্নয়নের নামে ১০০ টাকা করে নেওয়া হয়।

আরও অভিযোগ দ্বিতীয় সেমিস্টারের সময়েও একই ভাবে টাকা নেওয়া হচ্ছে। কিন্তু অনেক ছাত্র- ছাত্রীই প্রথম সেমিস্টারের আই কার্ডই পায়নি। তাদের অভিযোগ গ্রীষ্মের গরমের মধ্যে কলেজে নেই বিশুদ্ধ পানীয় জল, পরিচ্ছন্ন শৌচালয়ের কোন ব্যবস্থা। গরমের মধ্যে ক্লাস রুমে নেই বৈদ্যুতিক পাখার ব্যবস্থা। ফলে সমস্যায় পড়ুয়ারা। তাই বাধ্য হয়ে সোমবার তারা বিক্ষোভে শামিল হন। তারা অধ্যক্ষের কাছে জানতে চান প্রথম সেমিস্টারের সময়ে নেওয়া টাকা কোথায় যাচ্ছে? উপস্থিত ছিলেন সংগঠনের বাধারঘাট নগর সম্পাদক অনিমেষ দত্ত সহ অন্যরা।

 

 

ত্রিপুরাকে নেশামুক্ত গড়ে তোলতে এন এস এস স্বেচ্ছাসেবিদের কর্মসূচী

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নেশার রমরমা রাজ্যের সর্বত্র। উঠতি বয়সী ছেলে-মেয়েদের পাশাপাশি যুবক-যুবতীরা নেশায় আসক্ত হয়ে পড়ছে। অকালে ঝড়েও যাচ্ছে বহু প্রাণ। বিপথে পরিচালিত হচ্ছে যুব সমাজ। এই অবস্থায় ত্রিপুরাকে নেশামুক্ত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

মুখ্যমন্ত্রীর এই আহ্বানে সাড়া দিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে প্রচারাভিযান। রাজধানীর বাণী বিদ্যাপীঠ উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এনএসএস ইউনিটও এগিয়ে এসেছে। প্রায় একমাস ধরে এনএস এস স্বেচ্ছাসেবকরা কর্মসূচী হাতে নিয়ে প্রচার চালাচ্ছে।

আগরতলা শহরে পোস্টার লাগিয়েছে তারা। সোমবার বর্ডার গোলচক্কর এলাকায় রেলি করে বাড়ি বাড়ি লিফলেট বিলি করে ছাত্রীরা। এদিন সচেতনতা মূলক লিফলেট বিলি কর্মসূচীতে ছিলেন স্কুলের এন এস এস প্রোগ্রাম অফিসার শ্যামল দে। কর্মসূচী ঘিরে ভালো সাড়া পড়ে।

 

 

ভিকি খুনে গ্রেপ্তার হলো বীরচক্র

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ক্লাব সম্পাদক খুনকাণ্ডে পুলিশের জালে আরও এক। বহিঃরাজ্য থেকে অভিযুক্তকে ট্রানজিট রিমান্ডে আগরতলায় নিয়ে আসে পুলিশ। পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে একটি টিম কলকাতায় যায়। রবিবার মুকুন্দপুর এলাকা থেকে ঊষাবাজার ভারতরত্ন সংঘের সম্পাদক দুর্গা প্রসন্ন দেব হত্যাকাণ্ডে অভিযুক্ত বীর চক্র ঘোষকে আটক করে তারা।

সেখানেই হয় তাঁর ডাক্তারি পরীক্ষা। ট্রানজিট রিমান্ডে সোমবার আগরতলায় বিমানে নিয়ে আসা হয়। যদিও তাঁর গ্রেপ্তারি নিয়ে এদিন পুলিশ মুখ খুলেননি। ভিকি খুনে এখন পর্যন্ত পুলিশের জালে তিনজন। এদের মধ্যে একজন যুবতী। এছাড়া গ্রেপ্তার করা হয়েছে সংঘের প্রাক্তন সম্পাদক প্রদ্যোত ধর চৌধুরীকে।

দুইজনই পুলিশ রিমান্ডে আছে। তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। উল্লেখ্য ৩০ এপ্রিল শালবাগান এলাকায় সন্ধ্যারাতে খুন হন ভারতরত্ন সংঘের ক্লাব সম্পাদক দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকি।

 

 

প্রয়াত হলেন ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট সাংবাদিক তপন কুমার দাস

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আরও এক সাংবাদিকের অকাল প্রয়াণ। শনিবার প্রয়াত হন সাংবাদিক তপন কুমার দাস। মাত্র ৪৮ বছর বয়সে তিনি প্রয়াত হন। প্রয়াত সাংবাদিক তপন কুমার দাস বেশকিছু দিন আগে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিছুটা সুস্থ হওয়ার পর হাসপাতাল থেকে ছুটি নিয়ে ভাড়া বাড়িতে যান।

শনিবার ভোরে ভাড়া বাড়িতে তিনি গুরুতর ভাবে অসুস্থ হয়ে পড়েন। সাথে সাথে পরিবারের লোকজন তাঁকে জিবি হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে দেন। তাঁর মৃত্যুতে সংবাদ জগৎ-এর এক অপূরণীয় ক্ষতি হয়েছে বলে অভিমত ত্রিপুরা ওয়েব মিডিয়া ফোরামের । সাংবাদিক তপন কুমার দাসের প্রয়াণে শোক জানিয়েছে ত্রিপুরা ওয়েব মিডিয়া ফোরাম। সমবেদনা জানিয়েছে তাঁর পরিবার পরিজনদের প্রতি।