Home Blog Page 518

গাঁজা সহ আটক বহিঃরাজ্যের এক যুবক

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ফের আগরতলা রেল স্টেশনে গাঁজা সহ আটক বহিঃরাজ্যের এক যুবক। এবার বিহার নয়, আটক করা হয়েছে রাজস্থানের এক যুবককে। রেলপথ ব্যবহার করে বাইরের রাজ্যে গাঁজা পাচারের চেষ্টা অব্যাহত।

অভিযোগ অবৈধভাবে পাচারকারীরা গাঁজা ত্রিপুরা থেকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু অধিকাংশ সময়ই জিআরপি ও আরপিএফের হাতে ধরা পরে যাচ্ছে তারা। ফের বহিঃরাজ্যে গাঁজা পাচারের সময় আগরতলা রেলস্টেশনে আটক এক যুবক।

মঙ্গলবার সন্ধ্যা রাতে আগরতলা সরকারি রেল পুলিস এক রাজস্থানের যুবককে আটক করে। তার কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার করে গাঁজা। একথা জানান আগরতলা সরকারি রেল থানার ওসি তাপস দাস। বুধবার ধৃতকে আদালতে সোপর্দ করা হয়।তিনি জানান উদ্ধার হওয়া গাঁজার মূল্য লক্ষাধিক টাকা।

রবীন্দ্র নাথ শুধু বাঙালী নয়, সকলের সর্বকালের শ্রেষ্ঠ কবি : প্রদীপ কুমার চক্রবর্তী

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো আরো আরো দাও প্রাণ। তব ভুবনে তব ভবনে মোরে আরো আরো আরো দাও স্থান। এরকম বিভিন্ন গানের মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় রাজ্যে বিশ্বকবি রবী ঠাকুরের জন্মজয়ন্তী পালন করা হয় দিনভর বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে। তথ্য-সংস্কৃতি দপ্তরের তরফে সারা রাজ্যে জেলা-মহকুমা স্তরে হয় রবি ঠাকুরের জন্মজয়ন্তীর অনুষ্ঠান।

সকালে আগরতলার রবীন্দ্র কাননে হয় কবি প্রনামের প্রভাতী অনুষ্ঠান। উপস্থিত ছিলেন দপ্তরের সচিব পি কে চক্রবর্তী, অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ অন্যরা। উপস্থিত অতিথিরা রবি ঠাকুরের মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেন। এর পরে ছোট ছোট শিল্পীরা পরিবেশন করে মনোজ্ঞ নাচ, গান। সচিব প্রদীপ কুমার চক্রবর্তী এদিন বলেন, রবীন্দ্র নাথ সকলের গর্ব। রবীন্দ্র নাথ শুধু বাঙালী নয়, সকলের সর্বকালের শ্রেষ্ঠ কবি।

 

 

যুব সমাজকে অবক্ষয়ের গ্রাস থেকে পরিত্রাণ পেতে রবীন্দ্র নাথ ঠাকুর অত্যন্ত প্রাসঙ্গিক : আশীষ

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মজয়ন্তী উদযাপন করা হয় কংগ্রেস ছাত্র-যুব সংগঠন যুব কংগ্রেস ও এন এস ইউ আই-র তরফে। বুধবার সকালে প্রদেশ কংগ্রেস ভবনের সামনে হয় শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। কংগ্রেস ভবন প্রাঙ্গণে বিশ্বকবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃত্ব।

উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা সহ অন্যান্য নেতৃত্ব। প্রদেশ কংগ্রেস সভাপতি এদিন বলেন, যুব সমাজকে যেভাবে অবক্ষয় গ্রাস করেছে এর থেকে পরিত্রাণ পেতে রবীন্দ্র নাথ ঠাকুর অত্যন্ত প্রাসঙ্গিক। বর্তমান যুব সমাজের কাছে রবীন্দ্র নাথের আদর্শকে তুলে ধরে উনার কর্মসূচীর প্রসার ঘটনাও অত্যন্ত প্রয়োজন।

 

 

আমাদের সামনে লড়াইয়ের অন্যতম হাতিয়ার হতে পারে রবীন্দ্র নাথ ঠাকুর : পলাশ 

0
Oplus_131072

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সরকারিভাবে শুধু নয়, বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র-যুব সংগঠনের তরফেও শ্রদ্ধা জানানো হয় কবি গুরুকে জন্মজয়ন্তীতে। বুধবার সকালে রাজ্যে চারটি বামপন্থী ছাত্র-যুব সংগঠনের তরফে হয় অনুষ্ঠান।আগরতলা মেলারমাঠ ছাত্র-যুব ভবনে বিশ্ব কবিকে শ্রদ্ধা জানানো হয়।

ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, উপজাতি যুব ফেডারেশন, ভারতের ছাত্র ফেডারেশন ও উপজাতি ছাত্র ইউনিয়নের উদ্যোগে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মদিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব নেতা পলাশ ভৌমিক, নবারুণ দেব,কৌশিক রায় দেববর্মা, ছাত্র নেতা সন্দীপন দেব, সুজিত ত্রিপুরা সহ অন্যরা। তারা কবি গুরুর প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানান।

যুব নেতা পলাশ ভৌমিক বলেন, সমগ্র দেশজুড়ে যে গভীর কালো অন্ধকার গ্রাস করতে চাইছে এই সময় আমাদের সামনে লড়াইয়ের অন্যতম হাতিয়ার হতে পারে রবীন্দ্র নাথ। কারণ রবীন্দ্র নাথ ঠাকুরের লেখার মধ্যদিয়েই সাম্প্রদায়িকতার বিষবাস্পের বিরুদ্ধে বারে বারে তিনি আঘাত করার চেষ্টা করেছেন। ফলে এই লড়াই বাম ছাত্র যুব সংগঠন গুলি যৌথভাবে লড়তে চায় বলে জানান পলাশ ভৌমিক। এই লড়াইয়ে রবীন্দ্র নাথের কথাই হাতিয়ার হতে পারে।

 

 

আগরতলা পুর নিগমের ৩৯ নম্বরের উদ্যোগে কবিগুরু রবীন্দ্র নাথ ঠাকুরের ১৬৩ তম জন্মবার্ষিকী পালন 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কবিগুরু রবীন্দ্র নাথ ঠাকুরের ১৬৩ তম জন্মবার্ষিকীতে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে বিভিন্ন সংস্থা, সংগঠন। আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডও ৫ দিন ব্যাপী কর্মসূচী গ্রহণ করে।

বুধবার ওয়ার্ডের উদ্যোগে সকালে হয় শোভাযাত্রা। সহযোগিতায় ছিল এ ডিনগর ইংরেজি মাধ্যম স্কুল। এদিন এডিনগর স্কুল এলাকা থেকে বের হয় শোভাযাত্রা।

বর্ণময় শোভাযাত্রায় এলাকার লোকজন সহ শিক্ষক- শিক্ষিকারা অংশ নেন। ওয়ার্ড এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। উপস্থিত ছিলেন কর্পোরেটর অলক রায় সহ অন্যরা। শোভাযাত্রা ঘিরে এলাকায় বেশ সাড়া পড়ে।

 

 

সন্তোষ মেমোরিয়াল প্রথম ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতার তিনটি ম্যাচ হয় মঙ্গলবার তিন মাঠে

0

জনতার কলম ওয়েবডেস্ক :- সন্তোষ মেমোরিয়াল প্রথম ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতার তিনটি ম্যাচ হয় মঙ্গলবার তিন মাঠে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন পরিচালিত এদিনের ম্যাচ গুলি হয় নরসিংগড় টিআইটি মাঠে। সেখানে মুখোমুখি হয় বিসিসি ও ইউবিএসটি। ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে বিসিসি ৩৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৭৭ রান সংগ্রহ করে।

পাল্টা ব্যাট করতে নেমে ইউবিএসটি ১ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয়। এদিন আরেকটি ম্যাচে পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে কসমোপলিটন ও মৌচাক ক্লাব মুখোমুখি হয়।ম্যাচে প্রথমে ব্যাট করে মৌচাক ক্লাব।

তাদের দেওয়া ১৩৬ রানের জয়ের লক্ষ্যকে তাড়া করতে নেমে কসমোপলিটন ৩০ ওভার ৪ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দিনের তৃতীয় ম্যাচে এমবিবি স্টেডিয়ামে মুখোমুখি হয় পোলস্টার ক্লাব ও চলমান সংঘ। ম্যাচে চলমান সংঘকে হারিয়ে লিগে টানা দ্বিতীয় জয় তুলে নেয় পোলস্টার ক্লাব।

 

 

ভিকি খুনকাণ্ডে গ্রেপ্তার প্রদ্যোত ধর চৌধুরীর বাড়িতে তল্লাশি চালায় পুলিশ 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চাঞ্চল্যকর ভিকি খুনকাণ্ডে গ্রেপ্তার ঊষাবাজার ভারতরত্ন সংঘের প্রাক্তন সম্পাদক প্রদ্যোত ধর চৌধুরীর বাড়িতে তল্লাশি চালায় পুলিশ । মঙ্গলবার ম্যাজিস্ট্রেট সঙ্গে নিয়ে পুলিশ তল্লাশি চালিয়েছে। একই সঙ্গে এদিন তল্লাশি চালানো হয় ঊষাবাজার এলাকার বাসিন্দা সুকান্ত গুপ্তের বাড়িতেও। দুই বাড়িতে দীর্ঘ সময় পুলিশ তল্লাশি চালায়।

বিভিন্ন তথ্য তারা সংগ্রহের চেষ্টা করে।তবে এদিনের অভিযান নিয়ে পুলিশ কিছু বলতে চায়নি। এদিনের অভিযানের নেতৃত্বে ছিলেন এসডিপিও এনসিসি সুব্রত বর্মণ,এয়ারপোর্ট থানার ওসি অভিজিৎ মণ্ডল। ভারতরত্ন সংঘের সম্পাদক দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকি হত্যা কাণ্ডে এখন পর্যন্ত পুলিশ এক যুবতী সহ তিনজনকে গ্রেপ্তার করেছে। তাদের রিমান্ডে এনে পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।

 

 

উকিলের নামে ৪লক্ষ টাকা হাতিয়ে নিলো মুহুরি

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-জায়গার সমস্যার সমাধান করে দেওয়ার জন্য আইনজীবীর কথা বলে এক পরিবারের কাছ থেকে ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠল মুহুরির বিরুদ্ধে। অভিযুক্তের বিরুদ্ধে পুলিশে মামলা করলেন অসহায় পরিবার। মোহনপুর মহকুমার বামুটিয়া আমতলী এলাকার বাসিন্দা ভবানী নামে এক মহিলার পরিবারের জায়গা নিয়ে সমস্যা রয়েছে।

সেই সমস্যা নিরসনের জন্য তারা মোহনপুরের এক মুহুরির মাধ্যমে আইনজীবী অঞ্জন দেবনাথের দ্বারস্থ হন। অভিযোগ জায়গার সমস্যা মিটিয়ে দিতে আইনজীবীর নাম করে সেই পরিবারের কাছে মুহুরি বাবুল চন্দ্র বিশ্বাস ৫ লাখ টাকা দাবি করেন। কিন্তু এত টাকা দিতে অক্ষমতা প্রকাশ করে সেই পরিবার। তারা ৩ লাখ টাকা দেন মুহুরির কাছে।

এছাড়া নথিপত্র তৈরি করে দেওয়ার জন্য আরও ১ লাখ টাকা দেন। অভিযোগ এর পরেও মুহুরি আরও দুই লাখ টাকা দেওয়ার জন্য চাপ দেন। কিন্তু পরিবারটি এজন্য ৬ মাস সময় চান। কিন্তু মুহুরি তাতে রাজি হননি বলে অভিযোগ।আরও অভিযোগ জমির নথিপত্র মুহুরি আটকে রাখেন। অবশেষে জায়গার মালিক পক্ষ আইনজীবীর সঙ্গে কথা বলে জানতে পারেন তিনি কোন টাকাই পাননি। অবশেষে সমস্ত ঘটনা জানিয়ে বামুটিয়া পুলিশ ফাঁড়িতে মামলা করা হয়।

বাইকের ধাক্কায় আহত মহিলার মৃত্যু

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পথ দুর্ঘটনা কিছুতেই থামছে না রাজ্যে। একের পর এক ঘটে চলেছে যান দুর্ঘটনা। এবার বাইকের ধাক্কায় আহত মহিলার মৃত্যু। আহত হয়েছেন আরও দুইজন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিশালগড়ের লালসিংমুড়া ব্রিজ সংলগ্ন এলাকায়।

এদিন মোটর বাইকে করে যাচ্ছিলেন বিকাশ দেবনাথ ও ননী রঞ্জন দেববর্মা নামে দুইজন। পথে তুলসি নম নামে এক মহিলাকে সজোরে ধাক্কা দেয় বাইকটি। এতে আহত হন মহিলা সহ তিনজন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় দমকল কর্মীরা। তারা আহত তিনজনকে উদ্ধার করে বাইপাস দিয়ে মহকুমা হাসপাতালে নিয়ে আসে।

কারণ বিশালগড় বাজারে যানজট ছিল। এদিকে হাসপাতালে নিয়ে আসার পরে মহিলাকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অন্যদিকে আহত বাইক আরোহী দুইজনকে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালে রেফার করা হয় উন্নত চিকিৎসার জন্য।

ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেশবাসীকেও ভোট দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী 

0

জনতার কলম ওয়েবডেস্ক :- লোকসভার তৃতীয় দফায় ভোট নেওয়া হয় মঙ্গলবার। ১২ রাজ্যের ৯৩ আসনে নেওয়া হয় ভোট। এদিন ভোট দিলেন নিজ ভোট গ্রহণ কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি গুজরাটের আমদাবাদের রনিপের নিশান উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভোট দেন। সকালে ৭ টার একটু পরেই ভোট কেন্দ্রে গিয়ে নিজের মতদান প্রয়োগ করেন। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রীকে দেখতে রাস্তার দুই ধারে ভিড় জমান বহু মানুষ। তাঁকে দেখামাত্রই হুল্লোড় করে ওঠেন তাঁরা। রাস্তার ধারে ধরা পড়ে উল্লাসের ছবি। ওঠে ‘মোদি মোদি ‘ স্লোগান। ভোটকেন্দ্রে যাওয়ার পথে তিনি সইও বিলোলেন। আবদার রাখলেন অনুরাগীর। নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের পরে মোদী বলেন, দেশে এই ‘দান’-এর বিশেষ গুরুত্ব রয়েছে এবং সেই চেতনা থেকে দেশবাসীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এই কেন্দ্রে এবারো বিজেপি প্রার্থী অমিত শাহ।