Home Blog Page 504

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

0

জনতার কলম ওয়েবডেস্ক :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসির মৃত্যুতে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, ভারত-ইরান দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করতে তাঁর অবদান সর্বদা স্মরণ করা হবে।

“প্রধানমন্ত্রী মোদি নিজ সামাজিক মাধ্যম এক্স-এ লিখেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডঃ সাইয়েদ ইব্রাহিম রাইসির মর্মান্তিক মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও মর্মাহত। ভারত-ইরান দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার ক্ষেত্রে তাঁর অবদান সর্বদা স্মরণ করা হবে। তার পরিবার এবং ইরানের জনগণের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইলো।

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যু, উদ্ধার মৃতদেহ 

0

জনতার কলম ওয়েবডেস্ক :- রবিবার মাঝ আকাশ থেকে নিখোঁজ হয়ে যায় রাইসির কপ্টার। আজ সকালে ভেঙে পড়া হেলিকপ্টারের খোঁজ মিলেছে। হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিসহ অন্যদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দিয়ে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় অনুসন্ধান অভিযানও শেষ হয়েছে। ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি আজ সোমবার এ তথ্য জানিয়েছে।

ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পীর হোসেইন কোলিভান্দ দেশটির রাষ্ট্রীয় টিভিকে বলেন, শহীদ হওয়া ব্যক্তিদের মরদেহ ইরানের উত্তর-পশ্চিমের তাবরিজ শহরে স্থানান্তর করার প্রক্রিয়া চলছে। তাবরিজ শহরটি ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী। এই প্রদেশেই দুর্গম পাহাড়ি এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় অনুসন্ধান অভিযান শেষ হয়েছে বলেও ঘোষণা দেন ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান।প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে ইরানে পাঁচ দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনি আজ এই ঘোষণা দেন। একই সঙ্গে তিনি গভীর শোক প্রকাশ করেন।

উল্লেখ্য, গতকাল রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ানসহ দেশটির কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন। এই ঘটনায় ইরানের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রীসহ সব আরোহী নিহত হয়েছেন বলে আজ দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা নিশ্চিত করেন।

বিদ্যাজ্যোতি স্কুলগুলির মাধ্যমিক ও দ্বাদশের নিরাশাজনক ফলাফল নিয়ে সোচ্চার বামপন্থী ছাত্র সংগঠন 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিদ্যাজ্যোতি স্কুলগুলির মাধ্যমিক ও দ্বাদশের নিরাশাজনক ফলাফল নিয়ে সোচ্চার বামপন্থী ছাত্র সংগঠনদ্বয় ভারতের ছাত্র ফেডারেশন ও উপজাতি ছাত্র ইউনিয়ন। রবিবার আগরতলা শহরে রাজপথে বিক্ষোভ মিছিল করে সরকারের তরফে স্পষ্টীকরণের দাবি জানানো হয়।

মিছিল থেকে দুই ছাত্র সংগঠনের তরফে দাবি জানানো হয়েছে বিদ্যাজ্যোতির যেসব স্কুলে বাংলা মাধ্যমে লেখাপড়ার জন্য ভর্তি হয়েছিল পড়ুয়ারা তাদের বাংলাতে লেখাপড়া ও পরীক্ষার সুযোগ দেওয়া এবং ইংরেজি মাধ্যমের পড়ুয়াদের ইংরেজিতে পরীক্ষার সুযোগ দেওয়ার। এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ সরকারকে গ্রহণ করতে হবে।

বিদ্যাজ্যোতি প্রকল্প যেভাবে মুখথুবড়ে পড়েছে এবং সরকার এসব ঢাকার জন্য যেভাবে নীরব থাকছে এর বিরোধিতা করে দুই সংগঠন। এদিন বিকেলে মেলারমাঠ ছাত্র-যুব ভবনের সামনে থেকে বের হয় বিক্ষোভ মিছিল। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বাম ছাত্র সংগঠনদ্বয়ের বিক্ষোভ মিছিল।

এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব বলেন,রাজ্যের বিদ্যাজ্যোতি স্কুলের পড়ুয়াদের উপরে একটা অবর্ণনীয় দুর্দশা নেমে এসেছে। এজন্য দায়ী রাজ্যের বিজেপি সরকার। বিদ্যাজ্যোতি স্কুলের নিরাশাজনক ফলাফল নিয়ে সরকারের তরফে কোন বক্তব্য এখনও শোনা যায়নি বলে অভিযোগ।এদিন কর্মসূচীতে উপস্থিত ছিলেন ছাত্র নেতা সুলেমান আলি, সন্দীপন দেব, নেতাজী দেববর্মা, সুজিত ত্রিপুরা সহ অন্যরা।

 

 

বাবা লোকনাথ ব্রক্ষ্মচারীর তিরোধান দিবস উপলক্ষে রক্তদান শিবির আয়োজন

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রক্তের যোগান ও চাহিদার মধ্যে ভারসাম্য রক্ষা করে এ ধরণের রক্তদান শিবির। রক্তের কোন বিকল্প নেই। রবিবার রাজধানীর লোকনাথ মন্দিরে রক্তদান শিবিরে একথা বললেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি বলেন, নির্বাচনের সময় রক্তের সংকট দেখা দেয়। তা পূরণে মুখ্যম্নত্রিয়াহ্বান জানিয়েছেন রক্তদান শিবির করার জন্য।

বাবা লোকনাথ ব্রক্ষ্মচারীর তিরোধান দিবস উপলক্ষে প্রতিবছর বিভিন্ন কর্মসূচী নেই লোকনাথ মন্দির। এবছর লোকনাথের ১৪৩ তম তিরোধান দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী নিয়েছে। রবিবার মন্দির কমিটির তরফে হয় রক্তদান শিবির। উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, নিগমের কর্পোরেটর রত্না দত্ত,দৈনিক সংবাদ ট্রাস্টের চেয়ারম্যান সঞ্জয় পাল সহ লোকনাথ মন্দির কমিটির সভাপতি-সম্পাদক। রক্তদান শিবির ঘিরে উৎসাহ দেখা যায় রক্তদাতাদের মধ্যে।

 

 

TCAপরিচালিত সন্তোষ মেমোরিয়াল প্রথম ডিভিশন লিগ ক্রিকেট প্রতিযোগিতায় রবিবার সম্পন্ন হলো তিনটি ম্যাচ 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন পরিচালিত সন্তোষ মেমোরিয়াল প্রথম ডিভিশন লিগ ক্রিকেট প্রতিযোগিতায় রবিবারও অন্যদিনের মতো তিনটি ম্যাচ হয়। তবে বৃষ্টির জন্য দুটি ম্যাচ মীমাংসা হয় ডি এল মেথব পদ্ধতিতে। এদিন এমবিবি স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে বিসিসি ও পোলস্টার মুখোমুখি হয়।

ম্যাচে প্রথমে ব্যাট করে পোলস্টার ক্লাব। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৭ রান তুলে।পোলস্টারের হয়ে সন্দীপ মিতাল ৭৩ রান ও সন্দীপ সরকার ৪১ রান করে। বোলিং-এ বিসিসির হয়ে তথাগত ৩ টি উইকেট পান। পাল্টা ব্যাট করতে নেমে বিসিসি ১১০ রান তুলতে সক্ষম হয় ৩৭ ওভার ৪ বলে। ১১৭ রানে জয়ী হয় পোলষ্টার।

এর ফলে ৬ ম্যাচে ৫ জয় নিয়ে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পোলস্টার ক্লাব। দিনের আরেকটি ম্যাচ হয় পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে। বৃষ্টির জন্য এই মাঠের ম্যাচের ফয়সালা হয় ডি এল মেথব পদ্ধতিতে। অন্যদিকে টিআইটি মাঠে ম্যাচে বৃষ্টির জন্য ডি এল মেথব পদ্ধতিতে ইউবিএসটি ৪ রানে পরাজিত করে ওপিসিকে।

 

 

পরিত্যক্ত বাড়ি থেকে মাঝবয়সী মহিলার মৃতদেহ উদ্ধার

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পরিত্যক্ত বাড়ি থেকে মাঝবয়সী মহিলার মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় পুলিস। মামলা নিয়ে আমতলী থানার পুলিস তদন্তে। মৃত মহিলার পরিচয় পাওয়া যায়নি।

কিভাবে পরিত্যক্ত ঘরে মহিলার মৃত্যু হল এনিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে আমতলী থানাধিন সেকেরকোট পান্ডবপুর এলাকায়। রবিবার দুপুরে স্থানীয় সমাজ কল্যাণ সংস্থার পেছনের একটি পরিত্যক্ত বাড়ি থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। এলাকার লোকজন দুর্গন্ধ পেয়ে আমতলী থানায় খবর দেন।

ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিস। অজ্ঞাত পরিচয় মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ময়না তদন্তের জন্য। মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে ভিড় করেন স্থানীয় লোকজন।পুলিস মামলা নিয়ে তদন্তে।

 

 

ছাত্র সংঘ ক্লাবের উদ্যোগে শিশুদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রবীন্দ্র নাথের ভাবনা,সাহিত্য- সৃষ্টি আগামী প্রজন্মের সামনে তুলে ধরার প্রয়াস সরকারের পাশাপাশি বিভিন্ন সংস্থা-সংগঠন নিচ্ছে। রবিবার ছাত্র সংঘে এক অনুষ্ঠানে একথা বললেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে রাজধানীর কৃষ্ণনগরের ছাত্র সংঘ। রবিবার সংঘের তরফে হয় দিনভর কর্মসূচী।

এদিন সকালে হয় শিশুদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা। এছাড়াও এদিন রবীন্দ্র সংগীত-নৃত্য প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সকালে বসে আঁকো প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার ও সংঘের কর্মকর্তারা। শিশুদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা ঘিরে ভালো সাড়া পড়ে। ছাত্র সংঘ সারা বছর বিভিন্ন সামাজিক কর্মসূচী নিয়ে থাকে। বর্তমানে এই সংঘের ৬৮ বছর পূর্ণ হয়েছে।

 

বর্তমানে ভারতে অবহেলিত কৃষকরা : শ্যামল দে

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বর্তমানে কৃষিক্ষেত্রে বহুমুখী সংকট। ভারতের জাতীয় আয়ের বড় অংশ আসে কৃষিক্ষেত্র থেকে। কিন্তু বর্তমানে ভারতে অবহেলিত কৃষি ক্ষেত্র। কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকার জনস্বার্থের পরিপন্থী নীতির কারণে গরীব শ্রমজীবী সহ সমাজের সকল অংশের মানুষ বিভিন্নভাবে আক্রান্ত।

ত্রিপুরায় আর্থ-সামাজিক অবস্থা এতো নিচে নেমেছে যে ভাবা যায় না। খিদের জ্বালায় মা তাঁর সন্তান বিক্রি করে দিচ্ছে। একটা দুর্বিষহ পরিস্থিতি। রবিবার ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের রাজ্য সম্পাদক শ্যামল দে এই অভিযোগ করেন। রবিবার ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের ৪৫ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। একই সঙ্গে সংগঠনের নেতৃত্ব নারায়ণ দত্তের শহীদান দিবস পালন করা হয়।

সকালে সংগঠনের রাজ্য কার্যালয় মেলারমাঠে হয় অনুষ্ঠান। প্রথমে পতাকা উত্তোলন করেন রাজ্য সম্পাদক শ্যামল দে। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা নেতৃত্ব অরুন সিনহা সহ অন্যরা। ১৯৮০ সালে ১৯-২০ মে দুই দিনের সম্মেলনের মধ্য দিয়ে ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের জন্ম হয় উদয়পুরে। প্রতিবছর সংগঠনের জন্মদিন উদযাপন করা হয়। এদিন সংগঠনের রাজ্য সম্পাদক অভিযোগ করেন গোটা দেশে বিজেপি- আর এস এস শুরু করেছে ধর্মের ভিত্তিতে বিভাজনের রাজনীতি।

 

 

মুমূর্ষু রোগীর যখন রক্তের প্রয়োজন হবে তখন সকলের দরকার রক্তদান করা : শান্তনা 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রক্ত দিলেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা। রবিবার আগরতলা সরকারি নার্সিং কলেজে রক্তদান শিবিরে নিজে রক্ত দিলেন মন্ত্রী। উৎসাহিত করলেন অন্যদের। রাজ্যে রক্তের সংকট নিরসনে এইডস কন্ট্রোল সোসাইটি-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে এদিন রক্তদান শিবির হয়।

এতে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী সান্ত্বনা চাকমা, স্বাস্থ্য দপ্তরের সচিন কিরণ গিত্যে, স্বাস্থ্য অধিকর্তা ডাঃ সঞ্জীব দেববর্মা, পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দপ্তরের অধিকর্তা ডাঃ অঞ্জন দাস সহ অন্যরা। এদিন শিবিরে রক্তদাতাদের উৎসাহ দিতে রক্ত দিলেন মন্ত্রীর পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্যের সহধর্মিণীও।

এদিন শিবিরে মন্ত্রী সান্তনা চাকমা বলেন, সমাজের উন্নয়নে মুমূর্ষু রোগীর যখন রক্তের প্রয়োজন হবে তখন সকলের দরকার রক্তদান করা। তিনি সকলের কাছে আহ্বান রাখেন রক্তদানের মতো মহৎ কাজে এগিয়ে আসার। মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজনে এগিয়ে আসতে পারলে এর থেকে বড় আনন্দ আর কিছু হতে পারে না। এদিন শিবিরকে ঘিরে দারুণ সাড়া পড়ে আই জি এম হাসপাতাল কমপ্লেক্সে ত্রিপুরা সরকারি নার্সিং কলেজে।

 

 

স্বাধীনতার ৪৯ বছর বয়সে ভিয়েতনাম শিক্ষা- অর্থনীতি-স্বাস্থ্যসহ সমস্ত দিকে এগিয়ে : জিতেন্দ্র 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- স্বাধীনতার ৪৯ বছর বয়সে ভিয়েতনাম শিক্ষা- অর্থনীতি-স্বাস্থ্যসহ সমস্ত দিক দিয়ে এগিয়ে গেছে।ধান উৎপাদনে অন্যতম দেশ গোটা ভিয়েতনামে করোনা মহামারির সময়ে ৫০০ লোকও মারা যায়নি।ভিয়েতনাম বিপ্লবের জনক হো চি মিনের জন্মদিনে একথা বললেন বিরোধী দলনেতা তথা সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী।

প্রতিবছর সিপিএম এর তরফে সারা দেশের সঙ্গে ত্রিপুরায়ও ভিয়েতনামের জাতীয় মুক্তি সংগ্রাম এবং বিপ্লবের মহান নেতা হো চি মিনের জন্মদিন যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। এবছর তাঁর ১৩৫ জন্মদিনেও ব্যতিক্রম ঘটেনি।

রবিবার সকালে সিপিএম রাজ্য দপ্তরে হয় শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান। উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক, ছাত্র নেতা সুলেমান আলি সহ অন্যরা।উপস্থিত সকলে হো চি মিনের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।