Home Blog Page 503

ভিকি খুন কাণ্ডে অভিযুক্ত চারজনকে সোমবার আদালতে তোলা হয়

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভারত রত্ন সংঘের সম্পাদক দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকি খুন কাণ্ডে অভিযুক্ত চারজনকে সোমবার আদালতে তোলা হয়। এদিন পুলিশের তরফে আদালতে উমা সরকারের তিন দিনের ও আকাশ করের ছয় দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

অন্যদিকে অভিযুক্ত সানি সাহা ও বীর চক্র ঘোষকে জেল হাজতে পাঠানোর আবেদন জানিয়ে আদালতে তোলা হয়েছে এদিন পুলিশের তরফে। এই মামলায় এখন পর্যন্ত ৭ জন গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে একজন অভিযুক্তকে রবিবার কলকাতার রায়গঞ্জ থেকে গ্রেপ্তার করে পুলিশ।

ধৃতকে সোমবার বিকেলে আগরতলায় নিয়ে আসা হয় ট্রানজিট রিমান্ডে। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করবে পুলিশ। একথা জানান সরকার পক্ষের আইনজীবী শংকর লোধ। সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি জানান ঘটনায় সব অভিযুক্তরা ধরা পড়বে অচিরেই।

 

 

অনিয়মের অভিযোগে সিদ্ধি আশ্রমের দুটি দোকানে অভিযান চালায় সদর মহকুমা শাসক ও খাদ্য দপ্তর যৌথভাবে

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ঠাণ্ডা পানীয়ের অধিক মূল্য রাখার অভিযোগ উঠল আগরতলা সিদ্ধি আশ্রম এলাকার একটি দোকানের বিরুদ্ধে। পাশাপাশি একটি কেকের দোকানে মিলেছে অনেক অনিয়ম। অভিযোগ কেকের দোকান ছিল অপরিচ্ছন্ন। এছাড়া যেসব কেক ছিল সেগুলি কোনদিনের তাও ঠিক ভাবে বলতে পারেননি ম্যানেজার।

সোমবার সদর মহকুমা প্রশাসনের এনফোর্সমেন্ট টিম অভিযান চালায় সিদ্ধি আশ্রম এলাকায়। অভিযানে নেমেই অনিয়ম পায় দুই দোকানে। ফুড কন্ট্রোলার প্রদীপ কুমার ভৌমিক জানান তারা রিপোর্ট জমা দেবেন মহকুমা শাসকের কাছে। এর পরে সংশ্লিষ্ট দপ্তর গুলি ব্যবস্থা নেবে আইন অনুযায়ী। তিনি পাশাপাশি জানান এদিন বটতলা বাজারে আলু- পেঁয়াজের মূল্য যাচাইয়ে অভিযান চালিয়েছেন। প্রতিনিয়ত বাজার গুলিতে অভিযান চলবে।

CAA বিরোধিতায় আন্দোলনে নামছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতায় আন্দোলনে নামছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। সোমবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে একথা জানান কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ। তিনি জানান ২১ মে রাজ্যের মুখ্য সচিবের কাছে কংগ্রেসের এক প্রতিনিধি দল স্মারকলিপি জমা দেবে।

এর পরে রাজ্যজুড়ে আন্দোলনে নামবে কংগ্রেস ও আদিবাসী কংগ্রেস। এদিন কংগ্রেস ভবনে এসে কংগ্রেসে যোগ দেন তিপ্রা মথার বিভিন্ন স্তরের কয়েকজন নেতৃত্ব। তাদের স্বাগত জানান বিধায়ক সুদীপ রায় বর্মণ,প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ আদিবাসী কংগ্রেসের নেতৃত্ব।

সাংবাদিক সম্মেলনে বিধায়ক সুদীপ বাবু অভিযোগ করেন, কেন্দ্র ও যেসব রাজ্যে বিজেপি সরকার রয়েছে তারা সিএএ কার্যকরী করার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং ভোটে জয়ী হওয়ার উপক্রম বলে মনে করে কংগ্রেস।

তিনি বলেন, খুব কায়দা করে বলা হচ্ছে যেসব রাজ্যের যেখানে ষষ্ঠ তপশীল মোতাবেক স্ব-শাসিত জেলা পরিষদ রয়েছে সেখানে সি এ এ লাগু হবে না। এ প্রসঙ্গে তিপ্রা মথার প্রধান প্রদ্যোত কিশোর দেববর্মণের সামাজিক মাধ্যমে একটি পোস্ট নিয়ে এর সমালোচনা করেন সুদীপ বাবু। তিনি বলেন, সিএএর বিরোধী কংগ্রেস।

 

মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিমার সুযোগ রাজ্যের কেউ পাচ্ছেন না : নবারুণ

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে শিক্ষা-স্বাস্থ্য-আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে বলে অভিযোগ। ব্যর্থ বিজেপি সরকার ও মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এর বিরুদ্ধে পথে নামতে চলেছে ৪ টি বামপন্থী ছাত্র- যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, উপজাতি যুব ফেডারেশন, ভারতের ছাত্র ফেডারেশন ও উপজাতি ছাত্র ইউনিয়ন।

সোমবার মেলারমাঠ ছাত্র-যুব ভবনে সাংবাদিক সম্মেলনে একথা জানান চার সংগঠনের নেতৃত্ব। সাংবাদিক সম্মেলনে এসএফআই-র রাজ্য সম্পাদক সন্দীপন দেব জানান, ২১ মে থেকে ২৪ মে পর্যন্ত চার সংগঠন রাজ্যের বিভিন্ন জায়গায় মিছিল-ডেপুটেশন-সভা করবে।

মঙ্গলবার আগরতলায় কর্মসূচী পালন করবে ছাত্র যুব সংগঠনগুলি। এসব কর্মসূচীতে ছাত্র-যুবদের ব্যাপকভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। সাংবাদিক সম্মেলনে যুব নেতা নবারুণ দেব অভিযোগ করে বলেন বর্তমান মুখ্যমন্ত্রীর দুই বছরেই স্বাস্থ্য ক্ষেত্রে বেহাল অবস্থা। হাসপাতালে গেলে মিলে না ওষুধ, রক্ত। ঘটা করে উদ্বোধন করা মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিমার সুযোগ রাজ্যের কেউ পাচ্ছেন না।

তিনি বলেন, উচ্চশিক্ষিত একজন মুখ্যমন্ত্রী হয়ে কিভাবে উচ্চ মাপের প্রতারণা করা যায় বর্তমান মুখ্যমন্ত্রী তা করে দেখাচ্ছেন। অভিযোগ ব্লাড ব্যাংক গুলি রক্ত স্বল্পতায় ভুগছে। যুব নেতার অভিযোগ পরিকল্পিত ভাবে গোটা রাজ্যকে নেশায় ডুবিয়ে দেওয়া হচ্ছে। তিনি চার সংগঠনের তরফে রাজ্যের সমস্ত অংশের মানুষের কাছে আহ্বান রাখেন এসবের বিরুদ্ধে এগিয়ে আসার।

তাদের প্রশ্ন স্বাস্থ্য-আইন-শৃঙ্খলার ক্ষেত্রে ব্যর্থতার দ্বায় শিকার করে কি পদত্যাগ করবেন মুখ্যমন্ত্রী?এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন যুব নেতা কৌশিক রায় দেববর্মা, ছাত্র নেতা নেতাজী দেববর্মা, সুজিত ত্রিপুরা সহ অন্যরা।

বাড়িতে তল্লাশি চালিয়ে ৩৬ কেজি গাঁজাসহ আটক এক যুবক 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নেশা কারবারিরা বিভিন্ন পন্থা অবলম্বন করে নেশা সামগ্রী গাঁজা বিভিন্ন জায়গায় পাচার করছে। তবে অনেক সময় রেলপথে কিংবা সড়ক পথে নিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে ধরা পড়ছে নেশা কারবারিরা।এবার রাজধানীতে এক বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় নেশা সামগ্রী গাঁজা।

রবিবার রাতে গোপন খবরের ভিত্তিতে পশ্চিম থানার পুলিশ অভিযান চালায় রাজধানীর কৃষ্ণনগর প্রগতি রোডে সুমিত দেববর্মার বাড়ির ভাড়াটিয়া অমিত দেববর্মার ঘরে। পুলিশ তল্লাশি চালিয়ে তাঁর ঘর থেকে উদ্ধার করে ট্রলির ভিতরে রাখা প্রায় ৩৬ কেজি গাঁজা।

গ্রেপ্তার করা হয় অভিযুক্ত অমিত দেববর্মাকে। পশ্চিম থানার ওসি জানান উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য আনুমানিক দেড় লাখ টাকা। পুলিশ একটি মামলা নিয়ে সোমবার ধৃতকে আদালতে সোপর্দ করে।

 

 

রাজধানীতে ৫ কুখ্যাত নেশা কারবারি পুলিশের জালে আটক 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীতে ড্রাগসের ছড়াছড়ি। অভিযোগ আনাচে কানাচে প্রতিদিন দেদার বিক্রি হচ্ছে ড্রাগস। অল্পবয়সী যুবরা এতে জড়িয়ে পড়ছে। রবিবার সন্ধ্যারাতে গোপন খবরের ভিত্তিতে পূর্ব আগরতলা থানার পুলিশ অভিযান চালায় কলেজটিলা এলাকায়। সেখানে গিয়ে তারা দেখেন তিনজন যুবক ড্রাগস বিক্রি করছে।

যার নেতৃত্বে রয়েছে তান্না করচৌধুরী। তাঁর বিরুদ্ধে এর আগে পূর্ব থানায় ৬ টি মামলা রয়েছে। এর মধ্যে দুটি ডাকাতি ও ৪ টি এনডিপিএস ধারায়। পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে নিয়ে আসে। এর পরে মহিলা মহাবিদ্যালয় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করে।

৫ জনের কাছ থেকে উদ্ধার হয় ১৪ গ্রাম ব্রাউন সুগার। উদ্ধার হয়েছে নগদ ২৫৬০০ টাকা, ৫ টি মোবাইল, দুটি বাইক, একটি স্কুটি। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নিয়েছে পুলিশ । ধৃতরা হল তান্না করচৌধুরী, অজয় পাল, অর্জুন সরকার, পিথুস সরকার, অভিজিৎ সাহা।

 

সামনেই বর্ষার মরশুম চিন্তা নেই, রাজ্যে পর্যাপ্ত পরিমানে মজুত রয়েছে জ্বালানি ও খাদ্য সামগ্রী : খাদ্যমন্ত্রী

0

জনতার কলম তৃণমূল আগরতলা প্রতিনিধি :- রাজ্যে বর্তমানে কোথাও কোন পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সমস্যা নেই। কিছুদিন আগে রেলপথ বন্ধ থাকার সময় চাহিদা অনুযায়ী না হলেও আইওসিএল সড়কপথে মানুষের যান চলাচলে অসুবিধা যাতে না হয় ব্যবস্থা করেছে। সেজন্য আইওসি এলকে ধন্যবাদ জানান খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী।

সোমবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করেন তিনি। সঙ্গে ছিলেন বিশেষ সচিব অনিন্দ্য ভট্টাচার্য, খাদ্য দপ্তরের অধিকর্তা নির্মল অধিকারী, অতিরিক্ত অধিকর্তা অনিমেষ দেববর্মা। সাংবাদিক সম্মেলনে সম্প্রতি রেলপথের সমস্যার কারণে রাজ্যে জ্বালানি সহ বিভিন্ন জিনিসের যে সমস্যা দেখা দিয়েছিল তা তুলে ধরেন।

তিনি বলেন, সামনেই বর্ষার মরশুম। এই সময়ে সড়কপথে পণ্য আসার ক্ষেত্রে বিশাল ব্যাঘাত ঘটে। মন্ত্রী বলেন, বর্তমানে রাজ্যে জ্বালানি মজুত পর্যাপ্ত পরিমাণে রয়েছে। প্রতিদিন রাজ্যে পেট্রোলের চাহিদা ২৭৫ কিলো লিটার। ডিজেলের চাহিদা ৩৬৫ কিলো লিটার। আগামী দুই তিনদিনের মধ্যে আরও ট্যাংকার আসছে।

তিনি জানান, গণবণ্টন ব্যবস্থায় বর্তমানে রাজ্যে চাল মজুত রয়েছে ৭০ দিনের। মন্ত্রী তথ্য দিয়ে আরও জানান লবণ ৪৫ দিন, চিনি ২৮ দিনের মজুত রয়েছে। পাশাপাশি খোলাবাজারের নিত্য প্রয়োজনীয় জিনিস মজুতের তথ্যও মন্ত্রী তুলে ধরেন। তিনি জানান চাল প্রায় ৩৮ দিনের, ডাল ৯৫ দিনের, লবণ ১২, চিনি ৫০ দিনের, মজুত রয়েছে।

খাদ্য মন্ত্রী আরও জানান, বাজার গুলিতে প্রশাসনের টিম প্রতিনিয়ত অভিযান চালাচ্ছে। অনিয়ম মেলায় বিভিন্ন ব্যবসায়ীদের জরিমানা করা হয়েছে। অভিযান চালানো হয়েছে রেশন সপেও। কয়েকটি রেশনশপের বিরুদ্ধে নোটিস ইস্যু করা হয়েছে। একটির লাইসেন্স বাতিল করা হয়েছে।

 

 

ভোটের মধ্যে রাহুল গান্ধী পৌঁছেছেন রায়বেরেলি, পুজো দিলেন হনুমান মন্দিরে

0

জনতার কলম ওয়েবডেস্ক :- কংগ্রেস নেতা রাহুল গান্ধী আজ রায়বেরেলিতে গিয়েছিলেন যেখান থেকে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং পিপালেশ্বর হনুমান মন্দিরে প্রার্থনাও করেছেন। রায়বেরেলিও পঞ্চম দফার ভোট কেন্দ্রের অন্তর্ভুক্ত। এই সময়ে, রাহুল গান্ধী কিছু ভোটকেন্দ্র পরিদর্শনও করেছেন এবং যারা ভোট দিয়েছেন তাদের সাথে দেখা করেছেন।

রাহুল গান্ধী রায়বেরেলি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যেখান থেকে তার মা সোনিয়া গান্ধী পাঁচবার সাংসদ হয়েছেন। উত্তরপ্রদেশে লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ১৪টি লোকসভা আসনে আজ ভোটগ্রহণ চলছে। এর মধ্যে রয়েছে মোহনলালগঞ্জ, লখনউ, রায়বেরেলি, আমেঠি, জালাউন, ঝাঁসি, হামিরপুর, বান্দা, ফতেহপুর, কৌশাম্বি, বারাবাঙ্কি, ফৈজাবাদ, কায়সারগঞ্জ এবং গোন্ডা। তিনি কেরালার ওয়ানাড থেকেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর আগে, রাহুল গান্ধী এক্স-এ একটি পোস্টে দাবি করেছিলেন যে দেশে পরিবর্তনের ঝড় বইছে। তার পোস্টে তিনি লিখেছেন, “ভারতের জনগণ একসঙ্গে এই নির্বাচনে লড়ছে এবং দেশ জুড়ে পরিবর্তনের ঝড় বয়ে যাচ্ছে। আমি আমেঠি এবং রায়বেরেলি সহ সারা দেশের কাছে আবেদন জানাচ্ছি – প্রচুর সংখ্যায় এসে ভোট দিন। আপনার পরিবার এবং ভারতের সমৃদ্ধির জন্য।

রাহুল গান্ধী বলেন, “প্রথম চার ধাপে এটা স্পষ্ট হয়ে গেছে যে মানুষ সংবিধান ও গণতন্ত্র রক্ষার জন্য দাঁড়িয়েছে এবং বিজেপিকে পরাজিত করছে।” উত্তরপ্রদেশে সাত দফায় ভোট হচ্ছে। চলমান লোকসভা নির্বাচন ২০২৪এর পঞ্চম ধাপের ভোটিং সোমবার সকাল ৭ টায় কঠোর নিরাপত্তা ও ব্যবস্থার মধ্যে ছয়টি রাজ্য এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৯টি সংসদীয় আসনে শুরু হয়েছে।

আপনাদের জানিয়ে রাখি, ১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত সাত দফায় লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোট গণনা হবে ৪ জুন।

১০ জুন ওড়িশায় বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী শপথ নেবেন,দিল্লিতে শপথ নেবে মোদি সরকার : প্রধানমন্ত্রী 

0

জনতার কলম ওয়েবডেস্ক :- সোমবার ওড়িশার ঢেঙ্কানাল এবং কটকে জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কটকে প্রধানমন্ত্রী বলেছেন – এটা নিশ্চিত যে ১০ জুন ওড়িশায় বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী শপথ নেবেন। তৃতীয়বারের মতো দিল্লিতে শপথ নেবে মোদি সরকার। এটাও নিশ্চিত।

এর আগে, ঢেঙ্কানালের জনসভায় তিনি বলেছিলেন – ওড়িশার বিজেডি সরকার পুরোপুরি দুর্নীতিবাজদের নিয়ন্ত্রণে। মুষ্টিমেয় দুর্নীতিবাজ মুখ্যমন্ত্রীর বাসভবন ও কার্যালয় দখল করে নিয়েছে। বিজেডির ছোট নেতারাও কোটি টাকার মালিক হয়েছেন।

এদিন তিনি আরো বলেন, ওড়িশায় একটাই স্লোগান প্রতিধ্বনিত হচ্ছে। স্লোগান ‘ওড়িশায় প্রথমবার ডাবল ইঞ্জিন সরকার’। বিজেডি সরকার ২৫ বছর ধরে এখানে রয়েছে, কিন্তু আজ পুরো ওড়িশা এত বছরে মানুষ কী পেয়েছে তা আত্মদর্শন করছে। ওড়িশার জল, বন এবং জমি আছে, তবুও এখানে সবচেয়ে বেশি দুর্দশা রয়েছে।

একবিংশ শতাব্দীর ওড়িশার উন্নয়নের গতি দরকার। বিজেডি সরকার কোনো অবস্থাতেই তা দিতে পারে না। আপনি এই শতাব্দীর পুরো অংশে বিজেডিকে সুযোগ দিয়েছেন। এখন সময় এসেছে যে আপনি BJD এর শিথিল নীতি, শিথিল কাজ এবং ধীর গতি ছেড়ে বিজেপির দ্রুত গতির সরকার বেছে নিন।

তিনি বলেন, মোদি সরকার আদিবাসী পরিবারগুলির জন্য বন ধন যোজনা তৈরি করেছে, এর মাধ্যমে এমএসপিতে বনজ পণ্য কেনা হয়। সারা দেশে 3,500 টিরও বেশি ভ্যান ধন কেন্দ্র রয়েছে। এখানে ওডিশাতেও, প্রায় 200টি বন ধন কেন্দ্র খোলা আছে, যার মধ্যে 80টিরও বেশি বনজ পণ্য MSP-তে কেনা হয়। কিন্তু, বিজেডি সরকার আপনাকে বনজ উৎপাদনের সঠিক এমএসপিও দেয় না।

প্রধানমন্ত্রী বলেন, বিজেডি সরকারের অধীনে জগন্নাথ মন্দিরও নিরাপদ নয়। এমনকি শ্রী রত্ন ভান্ডারের চাবিও গত ৬ বছর ধরে জানা যায়নি। এর পেছনে বড় রহস্য লুকিয়ে আছে বিজেডি সরকার এবং মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠরা। গোটা ওড়িশা জানতে চায় যে তদন্তের রিপোর্টে এমন কী আছে যে বিজেডি নিজেই সেই রিপোর্ট চাপা দিয়েছে?

এদিন, দুটি জনসভার আগেই পুরী পৌঁছেছিলেন প্রধানমন্ত্রী মোদী। জগন্নাথ মন্দিরে গিয়ে রোড শো করেন তিনি। এই সময় পুরী থেকে বিজেপি প্রার্থী সম্বিত পাত্রও তাঁর সঙ্গে ছিলেন। লোকসভা নির্বাচনের জন্য ২৫ মে ওড়িশার ঢেঙ্কানাল, পুরী এবং কটকে ভোট হওয়ার কথা।

লোকসভা নির্বাচনের সঙ্গে ওড়িশায় বিধানসভা নির্বাচনও অনুষ্ঠিত হচ্ছে। সোমবার দ্বিতীয় দফায় ৩৫টি বিধানসভা আসনে ভোট হচ্ছে। এরপর ২৫ মে ও ১লা জুন ৪২-৪২টি আসনে ভোট হবে।

পশ্চিম বাংলায় তৃণমূল সরকারের ১৩ বছর, বাংলার মানুষে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী 

0

জনতার কলম ওয়েবডেস্ক :-১৩ বছর আগে পরিবর্তনের ইতিহাস লেখা হয়েছিল আজকের দিন। বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর টানা আর ও দুই বার বাংলার মানুষ ‘বাংলার মেয়েকে’ বসিয়েছেন মুখ্যমন্ত্রীর কুর্সিতে। এদিন সোশ্যাল মিডিয়ায় বিশেষ পোস্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ১৩ বছর আগে, আজকের এই ঐতিহাসিক দিনে, আমি প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলাম। সেই দিন থেকে পশ্চিমবঙ্গের গণদেবতার সেবা করার অঙ্গীকার নিয়ে, আমরা রাজ্যের উন্নয়নের জন্য একটি পরিবর্তনমূলক যাত্রা শুরু করেছিলাম।

আমি মা-মাটি-মানুষের কাছে তাঁদের অকুণ্ঠ সমর্থন এবং অফুরান ভালোবাসার জন্য আজীবন কৃতজ্ঞ। আমি বাংলাকে প্রগতি ও সমৃদ্ধির আরও উচ্চতায় উন্নীত করার প্রতিশ্রুতিতে আমৃত্যু বদ্ধপরিকর। আজ মা-মাটি-মানুষ-দিবসে বাংলার সকল মানুষকে আমাদের রাজ্যে গণতন্ত্র বজায় রাখার যে ভূমিকা তাঁরা পালন করেছেন সেজন্য তাঁদের সকলকে অভিনন্দন জানাচ্ছি।