Home Blog Page 480

নিয়োগ প্রক্রিয়া বাতিলের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল বাম ছাত্র যুব সংগঠনের 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা বিধানসভায় নিয়োগ প্রক্রিয়া বাতিল করার প্রতিবাদ জানিয়ে রাজপথে নামল বাম ছাত্র যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, উপজাতি যুব ফেডারেশন, ভারতের গণতান্ত্রিক ছাত্র ফেডারেশন ও উপজাতি ছাত্র ইউনিয়ন। শুক্রবার বিকেলে চার ছাত্র-যুব সংগঠনের নেতা-কর্মীরা নিয়োগ প্রক্রিয়া বাতিলের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল বের করে।

রাজধানীর মেলারমাঠ থেকে বের হয় মিছিল। নেতৃত্ব দেন নবারুণ দেব,পলাশ ভৌমিক, কৌশিক রায় দেববর্মা, সন্দীপন দেব, সুজিত ত্রিপুরা, সুলেমান আলি সহ অন্যরা। তারা রাজধানীর পোস্ট অফিস চৌমুহনী পর্যন্ত ঘুরে এসে আচমকা প্যরাডাইস চৌমুহনীতে পথ অবরোধ করে বসে।পথ অবরোধের ফলে ব্যস্ততম সময়ে যানবাহন আটকে যায়। পরে ১০ মিনিট পর তারা পথ অবরোধ তুলে নেয়।

বাম ছাত্র যুব নেতৃত্বের অভিযোগ, বিজেপি সরকারের বেকার বিরোধী নীতিতে একের পর এক নিয়োগ প্রক্রিয়া বাতিল হচ্ছে। উল্লেখ্য, ত্রিপুরা বিধানসভায় গ্রুপ-সি ও গ্রুপ-ডি ৩৭ টি পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। বেকাররা আবেদনও করেছিলেন। কিন্তু শুক্রবার আচমকা তা বাতিল করে দেওয়া হয় বিধানসভার তরফে।

পাশাপাশি আরও অভিযোগ টি আই টিতে ৬ টি সহকারী অধ্যাপকের পদে নিয়োগের জন্য টি পি এস সি যে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিল তাও বাতিল করে দেওয়া হয়। এর তীব্র নিন্দা জানান বাম ছাত্র-যুব নেতৃত্ব।তারা বিজেপি সরকারকে বেকার বিরোধী বলে আখ্যা দেন।

 

 

রাজ্যের ব্লাড ব্যাংক গুলিতে বর্তমানে রক্তের সংকট আছে, রক্তদানে সবাইকে এগিয়ে আসতে হবে : সুশান্ত 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- যানবাহন চলাচল আচমকা বন্ধ করে দিয়ে আন্দোলন প্রশাসন কোনভাবে মেনে নেবে না।রাধানগর স্ট্যান্ড চত্বরের পরিবেশ যেন ঠিক থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে যানবাহন চালকদের। যানবাহন চালানোর সময় বিভিন্ন সমস্যা হতে পারে। কিন্তু তাই বলে কথায় কথায় রাস্তা অবরোধ করে দেওয়া কাম্য নয়।শুক্রবার এক রক্তদান শিবিরে একথা বললেন পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী।

এদিন রাজধানীর রাধানগর মোটরস্ট্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে রক্তদান শিবির হয়। রাধানগর মোটরস্ট্যান্ডে হয় এই রক্তদান শিবির। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পরিবহণমন্ত্রী সুশান্ত চৌধুরী, ত্রিপুরা সড়ক উন্নয়ন নিগমের চেয়ারম্যান বলাই গোস্বামী, নিগমের এমডি উত্তম মণ্ডল, পুর নিগমের কর্পোরেটর প্রদীপ চন্দ, সমাজসেবী পাপিয়া দত্ত সহ অন্যান্যরা।শিবিরে রক্তদাতা পরিবহণ শ্রমিকদের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা যায়।

আলোচনা করতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী যান চালকদের উদ্দেশ্যে বলেন মানুষকে নিয়ে সমাজ তৈরি হয়। সমাজের প্রতি দায় বদ্ধতার থেকে রক্তদান করতে হবে। রাজ্যের ব্লাড ব্যাংক গুলিতে বর্তমানে রক্তের সংকট। আর রক্তের ঘাটতি মেটাতে বিভিন্ন সংস্থা, সংগঠন রক্তদান শিবির করে আসছে।

 

 

মেধা তালিকা প্রকাশের দাবিতে চাকরি প্রত্যাশী বেকারদের ধরনা-ডেপুটেশন ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়ের সামনে

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের সরকারি বিভিন্ন দপ্তরে নিয়োগের জন্য ইন্টার্ভিউ প্রক্রিয়া শুরু হয়েছে দুই-তিন বছর আগে থেকেই। আবার কোন ইন্টার্ভিউ প্রক্রিয়া একেবারে শেষ হলেও মেধা তালিকা প্রকাশ করা হচ্ছে না বলে অভিযোগ। ফলে হতাশ রাজ্যের বেকাররা। তারা বিভিন্ন জায়গায় এসে ধরনা-ডেপুটেশন আবার কোথাও বিক্ষোভ দেখাচ্ছেন।

শুক্রবার রাজধানীর ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়ের সামনে এসে ধরনা সংগঠিত করেন মেধা তালিকা প্রকাশের দাবিতে চাকরি প্রত্যাশীরা। চাকরি প্রত্যাশীরা জানান ফায়ার সার্ভিসে ফায়ারম্যান ও চালক পদে ২০২২ সালের মে মাসে নিয়োগ প্রক্রিয়া শুরু। ২০২৩ সালে লিখিত পরীক্ষা নেওয়া হয় জানুয়ারি মাসে।

কিন্তু এর পরে আর কোন সাড়া শব্দ নেই। মেধা তালিকা প্রকাশ কিংবা ভাইভা নেওয়া হচ্ছে না। ফলে হতাশ তারা। তাদের অভিযোগ নিয়োগ প্রক্রিয়া নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করলেও বিফল হন। অধিকর্তার সঙ্গে দেখা করলেও কোন সুরাহা হয়নি। বাধ্য হয়ে শুক্রবার তারা ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়ের সামনে এসে ধরনা দেন। অভিযোগ তখন পুলিশ তাদের গ্রেপ্তার করে নিয়ে যায়।

 

 

পরিবহন দপ্তরের পক্ষ থেকে হেলমেটবিহীন বাইক চালকদের মধ্যে হেলমেট বিতরণ 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পথ দুর্ঘটনায় রাজ্যে অকালে বহু মানুষের জীবন ঝড়ে পড়ছে। বিশেষ করে মাথায় আঘাত লাগার কারণে। আহত লোকটিকে চিকিৎসা করাতে গিয়ে কোন কোন পরিবার সর্বশান্ত হয়ে যায়। প্রতি বছর ত্রিপুরায় ৭০০-৭৫০ পথ দুর্ঘটনা ঘটে। এর মধ্যে বিশাল সংখ্যার মৃত্যু হয়। সেই সংখ্যা কমিয়ে আনাই লক্ষ্য। এই অবস্থায় সড়ক সুরক্ষার সচেতনতার বার্তায় হেলমেট ব্যবহার করার উপরে জোর দেওয়া হচ্ছে।

বাইক চালক ও আরোহী দুইজনকে হেলমেট ব্যবহার করা প্রয়োজন। সেই বার্তায় বছরের বিভিন্ন সময়ে সচেতনতা মূলক বার্তা দেওয়া হয়। সচেতনতার বার্তায় প্রতীকী হিসেবে কিছু মোটর বাইক চালকদের মধ্যে হেলমেট বিলি করা হয় পরিবহণ দপ্তরের তরফে। শুক্রবার এ ধরণের অনুষ্ঠান হয় আগরতলা রাধানগর এলাকায়। পরিবহন দপ্তরের পক্ষ থেকে হেলমেটবিহীন চালকদের মধ্যে এই হেলমেট বিতরণ করা হয়।

সহযোগিতায় ছিলেন ত্রিপুরা সড়ক পরিবহণ নিগম। উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, ত্রিপুরা সড়ক উন্নয়ন নিগমের এম ডি উত্তম মণ্ডল, পরিবহণ দপ্তরের কমিশনার, অতিরিক্ত সচিব,ট্রাফিক এস পি, সমাজসেবী পাপিয়া দত্ত, পুর নিগমের কর্পোরেটর প্রদীপ চন্দ, শান্তনা সাহা সহ অন্যরা।

এদিন অতিথিরা বাইক চালক ও আরোহীদের মধ্যে হেলমেট বিলি করেন। আগামী দিনে শহরের বিভিন্ন জায়গায় করা হবে বলে জানান মন্ত্রী। তিনি জানান সচেতনতার বার্তায় এই হেলমেট বিলি করা হয়।

 

 

১৬ টি ক্লাবকে নিয়ে ১৭ জুন শুরু হবে তৃতীয় ডিভিশন ফুটবলের আসর

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত এবছরের মরশুম শুরু হচ্ছে ১৭ জুন। ১৬ টি ক্লাবকে নিয়ে ১৭ জুন শুরু হবে তৃতীয় ডিভিশন ফুটবলের আসর। আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে উমাকান্ত মিনি স্টেডিয়ামে সরোজ সংঘ ও ইকফাই এফসি। পাশাপাশি ১৮ জুন থেকে শুরু হবে মহিলা ফুটবলের আসর। সেদিকে লক্ষ্য রেখে ত্রিপুরা রেফারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজ্যের রেফারিদের নিয়ে একদিনের ফিটনেস ক্যষ্পের আয়োজন করা হয়েছে উমাকান্ত মিনি স্টেডিয়ামে।

একদিনের এই শিবিরে সারারাজ্য থেকে ৫০ জন রেফারি অংশগ্রহন করে।যার মধ্যে রয়েছে ৩ জন মহিলা রেফারি। এিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত সবগুলি প্রতিযোগিতায় এবছর ত্রিপুরা রেফারিদের উপরে আস্থা রাখবেন বলে জানান ফুটবল এসোসিয়েশনের সচিব।

সব ম্যাচ সুন্দরভাবে রেফারিরা পরিচালনা করতে পারে সেই উদ্দেশ্যকে সামনে রেখেই এই শিবিরের আয়োজন করা হয়েছে । এই দিনের এই ফিটনেস ক্যাম্পে উপস্থিত ছিলেন এিপুরা ফুটবল এসোসিয়েশনের সচিব অমিত চৌধুরী, যুগ্ম সচিব তপন সাহা, যুগ্ম সচিব কৃষ্ণপদ সরকার ,রেফারি এসোসিয়েশনের সচিব নারায়ন দে সহ অন্যান্যরা।

২০২৩-২৪ অর্থবর্ষে যে বাজেট ছিল সেই বাজেট অনুযায়ী কাজের অগ্রগতি নিয়ে তপশিলি জাতি কল্যাণ দপ্তরের বৈঠক মন্ত্রীর উপস্থিতিতে 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- তপশিলি জাতি কল্যাণ দপ্তরের যতগুলি প্রকল্প রয়েছে সেসব বিষয় নিয়ে আলোচনা হয় সংশ্লিষ্ট দপ্তরের পর্যালোচনা বৈঠকে। এছাড়া ২০২৪-২৫ অর্থবর্ষে তপশিলি জাতি কল্যাণ দপ্তরের জন্য যে বাজেট বরাদ্দ করা হয়েছে সে বিষয়ে লক্ষ্যমাত্রা স্থির করা হয় বৈঠকে। কাজগুলিও যেন দ্রুত বাস্তবায়ন করা যায় সেই লক্ষ্যেও এই বৈঠকে আধিকারিকদের তিনি নির্দেশ মন্ত্রী সুধাংশু দাস।

শুক্রবার তপশিলি জাতি কল্যাণ দপ্তরের রাজ্য স্তরের পর্যালোচনা বৈঠক হয়। আগরতলা গুর্খাবস্তীতে হয় একদিনের বৈঠক। উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস ছাড়াও দপ্তরের অধিকর্তা সহ অন্যরা। মন্ত্রী সুধাংশু দাস বলেন, ২০২৩-২৪ অর্থ বর্ষে যে বাজেট ছিল সেই বাজেট অনুযায়ী কাজের কি অগ্রগতি হয়েছে বা কোথায় ঘাটতি রয়েছে সে বিষয়ে আজকের এই বৈঠকে আলোচনা হয়।

পাশাপাশি তপশিলি জাতি কল্যাণ দপ্তরের অধীন যে সকল প্রকল্প গুলি রয়েছে, সেগুলি সুবিধাভোগীরা সঠিক ভাবে পাচ্ছে কিনা সেই বিষয়ে আলোচনা করা হয়েছে এইদিনের বৈঠকে। এদিনের বৈঠকে দপ্তরের বিভিন্ন স্তরের আধিকারিকরা অংশ নেন।

 

 

রাজ্যে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো চে গুয়েভার ৯৭ তম জন্মদিন 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গোটা পৃথিবী অন্যতম লড়াইয়ের নায়ক হচ্ছেন চে গুয়েভারা। ছাত্র যুবদের কাছে উতসাহের নাম চে। পৃথিবীর যেখানেই অন্যায়, মানুষ অত্যাচারিত হয় সেই মানুষদের পাশে দাঁড়ানোর বাম পন্থীদের যে শিক্ষা দেয় সেই শিক্ষা দানের আরেকটা নাম হচ্ছে চে গুয়েভারা। শুক্রবার বিপ্লবী চে গুয়েভারার জন্মদিনে একথা বললেন যুব নেতা নবারুণ দেব।১৯২৮ সালের ১৪ জুন বিশ্ব বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্মদিন পান।

প্রতিবছর উনার জন্মদিন পালন করা হয়। এবছর উনার ৯৭ তম জন্মদিন। সারা পৃথিবীর সঙ্গে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। এবছরও এর ব্যতিক্রম ঘটেনি। এদিন সকালে আগরতলা মেলারমাঠ ছাত্র- যুব ভবনে হয় অনুষ্ঠান।

বিপ্লবী চে গুয়েভারার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক নবারুণ দেব, ভারতের ছাত্র ফেডারেশনের রাজ্য সভাপতি সুলেমান আলি, সম্পাদক সন্দীপন দে, উপজাতি ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা সহ অন্যরা। এর্নেস্তো ‘চে গুয়েভারা’ ছিলেন একজন আর্জেন্টিনীয় মার্ক্সবাদী, বিপ্লবী, চিকিৎসক, লেখক, বুদ্ধিজীবী, গেরিলা নেতা, কূটনীতিবিদ, সামরিক তত্ত্ববিদ এবং কিউবার বিপ্লবের প্রধান ব্যক্তিত্ব। তবে তিনি সারা বিশ্ব ‘চে’ নামেই পরিচিত।

 

 

রাজ্যে মাছের চাহিদা এবং যোগানের মধ্যে অনেক ফারাক রয়েছে, মাছের উৎপাদন বাড়াতে কাজ করছে দপ্তর : মৎসমন্ত্রী 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বর্তমানে এখনো বহিরাজ্য কিংবা বাংলাদেশ থেকে মাছ আমদানি করতে হচ্ছে ত্রিপুরায়। চাহিদা এবং যোগানের মধ্যে অনেক ফারাক রয়েছে। এখনো প্রায় পনেরো থেকে কুড়ি হাজার মেট্রিক টন মাছ বাইরের রাজ্য থেকে কিংবা বাংলাদেশ থেকে আনতে হচ্ছে। বৃহস্পতিবার রাজ্যভিত্তিক পর্যালোচনা সভায় একথা বললেন মৎস্য মন্ত্রী সুধাংশু দাস।

দপ্তর পরিকল্পনা নিয়ে মাছের উৎপাদন বাড়ানোর জন্য বিভিন্ন জেলাভিত্তিক লক্ষ্যমাত্রা দিয়ে কাজ করে চলেছে দপ্তর।

বৃহস্পতিবার গুর্খাবস্তি মৎস্য দপ্তরের কার্যালয়ে হয় বৈঠক। সেখানে মন্ত্রী সুধাংশু দাস ছাড়া উপস্থিত ছিলেন দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যরা। এতে অংশ নেন বিভিন্ন জেলার মৎস্য দপ্তরের উপ অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরা। মন্ত্রী ২৩২৪ অর্থবছরে কি সাফল্য কিংবা কি দুর্বলতা রয়েছে সেগুলি নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে চলতি অর্থবছরে লোকসভা নির্বাচনের কারণে অনেকটা সময় কাজ করা যায়নি।

তাই মিশন মুডে সারা বছরের লক্ষ্যমাত্রা নিয়ে কিভাবে সাফল্য আনা যায় সেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি তিনি জানান উনকোটি জেলায় মাছ উৎপাদন বাড়ানোর যে প্রকল্প গ্রহণ করা হয়েছে তার কাজ ইতিমধ্যে শুরু হবে।

 

রাজ্যে রক্তের চাহিদার তুলনায় যোগানে অনেকটা ফারাক রয়েছে, তাই নিয়মিত রক্তদান করুন : পর্যটনমন্ত্রী 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের ব্লাড ব্যাংক গুলিতে রক্তের সংকট। আর রক্তের সংকট নিরসনে বিভিন্ন জায়গা হচ্ছে রক্তদান শিবির। বৃহস্পতিবার আসাম রাইফেলসের ২১ সেক্টরের উদ্যোগে রক্তদান শিবির হয়। আসাম রাইফেলসের সদর কার্যালয়ে হয় শিবিরটি। উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ আসাম রাইফেলসের আধিকারিকরা।

শিবিরকে ঘিরে আসাম রাইফেলস জোয়ানদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, রক্তদান নিয়ে অনেকের মধ্যেই এখনো কিছুটা ভয়-ভীতি রয়েছে ।কিন্তু এই রক্তদানে কোন ভয়ের কিছু নেই। রক্ত দিলে তার তিন মাস পর শরীরে উৎপন্ন হয়ে যায়। একজনের রক্তে চারজন মুমূর্ষ রোগীকে বাঁচানো যায়।

মন্ত্রী বলেন, রাজ্যে রক্তের চাহিদার তুলনায় যোগানে অনেকটা ফারাক রয়েছে। তাই নিয়মিত রক্তদান শিবির সংগঠিত না করলে রক্ত সংকট দেখা দিতে পারে। বিষয়টির দিকে গুরুত্ব দিতে হবে সকলকে। তিনি আরো বলেন, মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার ব্লাড ব্যাংক কর্তৃপক্ষকে বলেছে যেখানে রক্তদান শিবিরের আয়োজন করা হবে সেখানেই যাতে তারা গিয়ে রক্ত সংগ্রহ করে।

রক্ত সংগ্রহ করতে যেন কোন ধরনের গাফিলতি না হয় তার জন্য বলা হয়েছে। সকল অংশের মানুষকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী।