Home Blog Page 479

বেকারত্বের জ্বালায় মানুষ দিশেহারা, প্রধানমন্ত্রীর বিশ্বকর্মা যোজনা মুখ থুবড়ে পড়েছে : সুদীপ 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতি ইস্যুতে এবার পথে নামতে চলেছে যুব কংগ্রেস। শনিবার প্রদেশ যুব কংগ্রেসের কর্মশালায় অংশ নিয়ে একথা জানান বিধায়ক সুদীপ রায় বর্মণ।এদিন আগরতলা প্রেস ক্লাবে হয় একদিনের কর্মশালা। সংগঠনের সকল জেলা ও ব্লক যুব কংগ্রেসে সভাপতিদের নিয়ে এই সেমিনার হয়।

কর্মশালায় কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ অভিযোগ করেন, নরেন্দ্র মোদীর ১০ বছরের শাসনকালে দেশের বিভিন্ন রাজ্যে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। সর্বশেষ নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। দেশের মানুষ একটা বিপজ্জনক পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে। বেকারত্বের জ্বালায় মানুষ দিশেহারা। প্রধানমন্ত্রীর বিশ্বকর্মা যোজনা মুখ থুবড়ে পড়েছে।

তিনি বলেন,যুবকদের জাগ্রত করতে এবং নেশা বিরোধী লড়াইকে আরও তেজি করার জন্যও এদিন আলোচনা হয়েছে। বিভিন্ন ইস্যুতে যুব কংগ্রেস রাস্তায় নামবে বলেও জানান বিধায়ক। উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মণ, যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা সহ অন্যরা।

 

 

নীট পরীক্ষার ফলাফলের দুর্নীতিতে যারা যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সরব হলো AIDSO

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নীট পরীক্ষার ফলাফলে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। এনিয়ে সরব বিভিন্ন ছাত্র সংগঠন সহ শিক্ষানুরাগী মহল। এই দুর্নীতিতে যারা যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এবার জানাল এ আই ডি এস ও। শনিবার সংগঠনের তরফে বিক্ষোভ দেখানো হয় অফিস লেন শিক্ষাভবনের সামনে।উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক রাম প্রসাদ আচার্য সহ অন্যরা।

এদিনের বিক্ষোভ কর্মসূচী থেকে তারা দাবি জানান, এনটিএ বাতিল করে নীট পরীক্ষার দায়িত্ব সরকারকে নেওয়া, নীট পরীক্ষার কেলেঙ্কারির বিচার বিভাগীয় তদন্ত, যেসব পড়ুয়ারা ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রতি সুবিচার করার দাবি তাদের। এসব দাবিতে রাষ্ট্রপতির কাছেও সংগঠনের তরফে পিটিশন দাখিল করা হবে ১৯ জুন।

পাশাপাশি রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সব ছাত্রছাত্রী যাতে কলেজে ভর্তির সুযোগ পায় এই দাবিও জানায় এআইডিএসও।

 

 

অবাধ ও সুষ্ঠু পঞ্চায়েত নির্বাচনের দাবিতে রাজ্য নির্বাচন কমিশনে ডেপুটেশন কংগ্রেস নেতৃত্বের 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস দলের প্রার্থীরা যাতে অবাধে মনোনয়ন পত্র জমা দিতে পারেন সেই দাবি জানালো প্রদেশ কংগ্রেস।রাজ্য নির্বাচন কমিশনারের কাছে তারা এই দাবি জানায়। অবাধ ও সুষ্ঠু পঞ্চায়েত নির্বাচনের দাবিতে রাজ্য নির্বাচন কমিশনে ডেপুটেশন দেয় শনিবার প্রদেশ কংগ্রেসের এক প্রতিনিধি দল।

প্রতিনিধি দলে ছিলেন,অলক রঞ্জন গোস্বামী, টিটন পাল, মদন সাহা, হাবিল মিয়া, আবদুল বাসিত চৌধুরী। প্রতিনিধি দলের নেতৃত্ব এদিন বলেন,পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে যে ডিলিমিটেশন হয়েছে তা সঠিকভাবে হয়নি। পাশাপাশি খসড়া ভোটার তালিকাতেও রয়েছে অনিয়ম বলে অভিযোগ।

এ ব্যাপারে ইতিমধ্যে জেলাশাসকদের সঙ্গে কংগ্রেসের প্রতিনিধিরা দেখা করে সমস্যা তুলে ধরেছে। রাজ্য নির্বাচন কমিশনের কাছে তারা দাবি জানায় প্রার্থীরা যেন বিনা বাধায় মনোনয়নপত্র জমা দিতে পারেন। অভিযোগ গত নির্বাচনে নব্বই শতাংশ বিরোধী দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারেনি।

ফলে এবছর তাদের দাবি থাকবে যেন অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার ব্যবস্থা করা হয় এবং প্যারা মিলিটারি দিয়ে যেন নির্বাচন কার্য সম্পন্ন করা হয়।

 

 

প্রতি ম্যাচে জয়ের লক্ষ্যকে সামনে রেখেই জোর কদমে অনুশীলন শুরু করেছে ইউবিএসটি দল 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চলতি মাসের ১৭ জুন থেকে শুরু হচ্ছে ত্রিপুরা ফুটবল সংস্থা পরিচালিত তৃতীয় ডিভিশন লিগ প্রতিযোগিতা। আসরকে সামনে রেখে ইতিমধ্যে অংশগ্রহণকারী ১৬ টি ক্লাব নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করে দিয়েছে। এবছর ১৬ টি ক্লাবকে ২ টি গ্রুপে রাখা হয়েছে। গ্রুপ –এ-তে রয়েছে আনন্দ ভবন ক্লাব, ইয়ুথ ক্লাব, জষ্পুইজলা প্লে সেন্টার, ইউবিএসটি, সিমনা তমাকারি এফসি, পান্থই স্পোর্টিং সোসাইটি, ঐকত্যান যুব সংঘ ও কেশব সংঘ।

এ- গ্রুপের দ্বিতীয় ম্যাচে ১৯ জুন আসরে নিজেদের প্রথম ম্যাচে উমাকান্ত মিনি স্টেডিয়ামে মুখোমুখি হবে জষ্পুইজলা প্লে সেন্টার ও ইউবিএসটি। ম্যাচকে সামনে রেখে কোচ বিশাল সাহার তত্ত্বাবধানে জোর কদমে অনুশীলন চালিয়ে যাচ্ছে ইউবিএসটি দলের ফুটবলাররা। দলের প্রশিক্ষক বিশাল সাহা জানান প্রতিযোগিতাকে সামনে রেখে ৬ জুন থেকে অনুশীলন শুরু করে দিয়েছে ক্লাবের ফুটবলাররা। দলের ফুটবলাররা প্রতি ম্যাচে জয়ের লক্ষ্যকে সামনে রেখেই খেলতে নামবে। দলের মধ্যে বেশ কিছু প্রতিভাবান ফুটবলার রয়েছেন। যাদের প্রতিভা দলকে যেকোনো পরিস্থিতি মোকাবেলা করতে সাহায্য করবে।

 

 

ফের দূরপাল্লার ট্রেন থেকে উদ্ধার দুই বাংলাদেশী তাদেরকে সহযোগিতা করার অভিযোগে গ্রেপ্তার ৪ ভারতীয় নাগরিক 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ফের দূরপাল্লার ট্রেন থেকে উদ্ধার দুই বাংলাদেশী নাগরিক। তাদেরকে সহযোগিতা করার অভিযোগে গ্রেপ্তার ৪ ভারতীয় নাগরিক। শনিবার তাদের আদালতে সোপর্দ করে আগরতলা সরকারি রেল থানার পুলিশ। অবৈধভাবে বাংলাদেশ থেকে এসে ভারতের বিভিন্ন জায়গায় প্রায়শই কাজের সন্ধানে যাওয়ার পথে আগরতলা রেল স্টেশনে ধরা পড়ছে জি আর পির হাতে লোকজন।

এবার বহিঃরাজ্য থেকে দূরপাল্লার ট্রেনে আগরতলায় এসে আটক দুই বাংলাদেশী নাগরিক। এদের মধ্যে একজন মহিলা। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে আগরতলার জিআরপি থানা, আরপিএফ ও গোয়েন্দা বিভাগ যৌথভাবে এই সাফল্য পায়। কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস আগরতলা রেল স্টেশনে আসামাত্র দুইজন বাংলাদেশী ও চারজন ভারতীয়কে নাগরিককে গ্রেফতার করে।

শনিবার জিআরপি থানার ওসি তাপস দাস জানান তাদের কাছে আগে খবর ছিল কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস দিয়ে দুজন বাংলাদেশি আসবে। তাদের সহযোগিতা করছে এমন ৪ জন ভারতীয় নাগরিকও রয়েছে।

তিনি জানান কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রেল স্টেশনে আসার পরে তারা দ্রুত বেগে চলে যাওয়ার চেষ্টা করছিল। তখনই পুলিশ গ্রেপ্তার করে। তাদের জিজ্ঞাসাবাদ করা হলে স্বীকার করে দুইজন বাংলাদেশী। এদের মধ্যে একজন মহিলা।

 

 

বিশ্বনেতাদের সাথে একসাথে হয়ে ভবিষ্যত প্রজন্মের জন্য একটি উন্নত বিশ্ব তৈরি করব : মোদী 

0

জনতার কলম ওয়েবডেস্ক :- শনিবার G7 শীর্ষ সম্মেলনে যোগদানের পর ইতালি থেকে রওনা হওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি বার্তা টুইট করেছেন।

তিনি টুইট করে লেখেন, “আপুলিয়ার G7 শীর্ষ সম্মেলনে একটি অত্যন্ত ফলপ্রসূ দিন ছিল। বিশ্বনেতাদের সাথে মতবিনিময় করেছেন এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। একসাথে, আমরা এমন কার্যকর সমাধান তৈরি করার লক্ষ্য রাখি যা বিশ্ব সম্প্রদায়কে উপকৃত করবে এবং ভবিষ্যত প্রজন্মের জন্য একটি উন্নত বিশ্ব তৈরি করবে। আমি ধন্যবাদ জানাই ইতালির জনগণ এবং সরকার তাদের উষ্ণ আতিথেয়তার জন্য।

 

 

স্বচ্ছ, ন্যায্য, নিরাপদ, অ্যাক্সেসযোগ্য এবং দায়িত্বশীল করতে সমস্ত দেশের সাথে কাজ করবে ভারত : মোদী

0

জনতার কলম ওয়েবডেস্ক :- G-7 শীর্ষ সম্মেলনের সংলাপ অধিবেশনে ভাষণ দেওয়ার সময়, প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন যে ভারত কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) স্বচ্ছ, ন্যায্য, নিরাপদ, অ্যাক্সেসযোগ্য এবং দায়িত্বশীল করতে সমস্ত দেশের সাথে কাজ করবে। প্রধানমন্ত্রী বলেছিলেন যে শক্তির ক্ষেত্রে ভারতের দৃষ্টিভঙ্গি চারটি নীতির উপর ভিত্তি করে – প্রাপ্যতা, অ্যাক্সেসযোগ্যতা, সামর্থ্য এবং গ্রহণযোগ্যতা।

গ্লোবাল সাউথ’-এর সামনে চ্যালেঞ্জগুলিকে আন্ডারলাইন করে, তিনি বলেছিলেন যে তারা বিশ্বব্যাপী অনিশ্চয়তা এবং উত্তেজনার ধাক্কা বহন করছে। তিনি বলেছিলেন যে ভারত ‘গ্লোবাল সাউথ’-এর দেশগুলির অগ্রাধিকার এবং উদ্বেগগুলিকে বিশ্ব মঞ্চে তুলে ধরার দায়িত্ব বলে মনে করেছে। প্রধানমন্ত্রী বলেন, “এই প্রচেষ্টায় আমরা আফ্রিকাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছি।

আমরা গর্বিত যে ভারতের সভাপতিত্বে, G-20 আফ্রিকান ইউনিয়নকে তার স্থায়ী সদস্য করেছে, মোদী বলেন, ভারত আফ্রিকার সমস্ত দেশ এবং ভবিষ্যতের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, স্থিতিশীলতা এবং নিরাপত্তায় অবদান রাখছে। আমিও এটা করতে থাকব।

G7 থেকে মোদির যে ধরনের ছবি উঠে এসেছে, তাতে স্পষ্ট সারা বিশ্বে ভারতের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে

0

জনতার কলম ওয়েবডেস্ক :- ইতালিতে অনুষ্ঠিত G7-এ অংশ নিয়ে ভারতে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমরা আপনাকে বলি যে ভারত G7 গোষ্ঠীর সদস্য নয় তবে তিনি একটি বিশেষ আমন্ত্রণে ইতালিতে গিয়েছিলেন। G7 থেকে PM মোদির যে ধরনের ছবি উঠে এসেছে। এর থেকে স্পষ্ট যে সারা বিশ্বে ভারতের সুনাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিশ্বের শক্তিশালী দেশগুলো কীভাবে ভারতকে তাদের সঙ্গী হিসেবে দেখে। G7 সদস্যদের গ্রুপ ফটো এই সত্য সম্পূর্ণরূপে নিশ্চিত করা হয়.

বিশ্বের বড় বড় নেতারা ইতালির আপুলিয়ায় অনুষ্ঠিত G7 শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী মোদীর সাথে দেখা করতে আগ্রহী ছিলেন। আমরা আপনাকে বলি যে প্রধানমন্ত্রী মোদী সর্বদা বৈশ্বিক প্ল্যাটফর্মে শান্তির কথা বলেন। তিনি সর্বদা বিশ্ব সম্প্রদায়ের স্বার্থ এবং ভবিষ্যত প্রজন্মের জন্য একটি উন্নত বিশ্ব গড়ার কথা বলেন। তিনি প্রযুক্তির পাশাপাশি সংস্কৃতিকে শক্তিশালী করার কথা বলেন। এসবই ভারতকে বিশ্বের বিশ্বগুরু হিসেবে প্রতিষ্ঠিত করে। আর তার ঝলক দেখা গেছে গতকাল ইতালিতে।

 

 

ওড়িশায় নতুন সরকার ভালো কাজ করবে : রাজ্যপাল 

0

জনতার কলম ওয়েবডেস্ক ভুবনেশ্বর, ওড়িশা: ওড়িশায় সরকার পরিবর্তনের বিষয়ে, ছত্তিশগড়ের রাজ্যপাল বিশ্বভূষণ হরিশ্চন্দন সংবাদ মাধ্যমের মুখো মুখি হয়ে বলেন , “আমি আশা করি এটি একটি ভাল সরকার হবে। গণতন্ত্রে, জনগণের কণ্ঠস্বর শুনতে হবে এবং জনগণের সমস্যার সমাধান করা উচিত।

রক্তের কোন জাত ধর্ম নেই, রক্তদান করুন এবং রক্তদাতাকে উৎসাহ করুন : মুখ্যমন্ত্রী

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাজারে অনেক ধরণের পুরষ্কার কেনা গেলেও রক্তের চেয়ে বড় কোন পুরষ্কার নেই। জনসংখ্যার ১৫ শতাংশ মানুষের শরীরের রক্ত নেগেটিভ গ্রুপের।জনসংখ্যার ১ শতাংশ রক্ত ব্লাড গ্রুপে মজুত না থাকলে সমস্যা হয়। অপারেশনের জন্য অনেক সময় রক্তের প্রয়োজন হয়। বিশ্ব রক্তদাতা দিবসে শুক্রবার একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

প্রতিবছর ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হয় সারা দেশের সঙ্গে রাজ্যেও। বিভিন্ন জায়গায় হয় অনুষ্ঠান। এবছর রাজ্যভিত্তিক অনুষ্ঠান হয় আগরতলা রবীন্দ্র ভবনে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডাঃ সঞ্জীব দেববর্মা সহ অন্যান্যরা। এদিন সেখানে রক্তদান শিবিরও হয়। প্রচুর মানুষ উৎসাহ নিয়ে রক্তদান করেন।

শিবিরে নেগেটিভ গ্রুপের তিনজন রক্তদাতাকে পুরস্কৃত করেন মুখ্যমন্ত্রী। পতাকা নেড়ে রক্ত সংগ্রহের ভ্রাম্যমাণ নতুন ভ্যানেরও সূচনা হয়। প্রতিটি গাড়িতে এক সাথে দুইজন রক্তদাতা রক্তদানের ব্যবস্থা রয়েছে। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি বলেন, রাজ্যে রক্তদানে মানুষ এগিয়ে আসছে। রাজ্যে ১২ টি সরকারি ব্লাড ব্যাঙ্ক রয়েছে।

এক জন রক্তদাতা চার জন্য মুমূর্ষু রোগীকে বাঁচাতে পারে। মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, রক্তের কোন জাত ধর্ম নেই। রাজ্যের স্বীকৃত ক্লাব গুলি নিয়মিত রক্তদান শিবির করলে সংকট হবে না রক্তের।