Home Blog Page 478

ফুটবল দলের জার্সি প্রকাশ করলো রাজধানীর কৃষ্ণনগরের ইউ বি এস টি ক্লাব

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত সি ডিভিশন ফুটবলে অংশ নিচ্ছে ইউ বি এস টি। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ফুটবল দলের জার্সি প্রকাশ করলো রাজধানীর কৃষ্ণনগরের ইউ বি এস টি। রবিবার ক্লাব ঘরেই হয় সাংবাদিক সম্মেলন।১৭ জুন থেকে এবছর শুরু হচ্ছে টি এফ এ পরিচালিত সি ডিভিশন ফুটবল লিগ। মোট দুটি গ্রুপে ১৬ টি দলকে নিয়ে এ বছর অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা।

ইউবিএসটির প্রথম খেলা উনিশে জুন। দল এবার ভালো ফল করবে বলে সাংবাদিক সম্মেলনে আশা প্রকাশ করেন ক্লাব সম্পাদক ধীমান দেববর্মা। স সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ক্লাবের ক্রিকেট প্রশাসক সঞ্জয় বোস সহ অন্যান্যরা।কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী ক্লাব ইউ বি এস টি। এবছর ৫৩ বছরে পদার্পণ করেছে এই ক্লাবটি। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি বিশেষ করে খেলাধুলায় তাদের একটা আলাদা ঐতিহ্য রয়েছে।

রাজধানীর জগন্নাথ রিক্রিয়েশন ফোরামের উদ্যোগে হলো গঙ্গা পূজা 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-গঙ্গা মায়ের আশীর্বাদে সকল মানুষের যেন কল্যাণ হয়।সকলকে যাতে রোগ মুক্ত রাখেন মা গঙ্গা। রবিবার জগন্নাথ রিক্রিয়েশন ফোরামের গঙ্গা পূজায় অংশ নিয়ে একথা বললেন আগরতলা পুর নিগমের মেয়র তথা রামনগরের নবনির্বাচিত বিধায়ক দীপক মজুমদার। এদিন রাজ্যের বিভিন্ন জায়গায় গঙ্গা পূজার আয়োজন করা হয়।

জগন্নাথ রিক্রিয়েশন ফোরামের পাশাপাশি মহারাজগঞ্জ বাজার মৎস্য ব্যবসায়ী সমিতিও গঙ্গা পূজা করে। রীতি নীতি মেনেই হয় গঙ্গা পূজা। রাজধানীর জগন্নাথ রিক্রিয়েশন ফোরামের গঙ্গা পুজায় উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পুর নিগমের কর্পোরেটর রত্না দত্ত, জগন্নাথ জিউ মন্দিরের মহারাজ, সমাজসেবী সঞ্জয় সাহা সহ অন্যরা।

জৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের অষ্টমী তিথি রবিবার। কথিত আছে এই দিনে মহাদেবের জটা থেকে মা গঙ্গার উৎপত্তি হয়েছিল।

ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকাদের দ্রুত গ্র্যাচুইটি প্রদানের দাবিতে সরব হলো সি আই টি ইউ

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৯৭৫ সাল থেকে আইসিডিএস প্রকল্প ভারতে চালু হয়। এই প্রকল্পে কাজ করছেন দেশে প্রায় ২৩ লাখ ৭১ হাজার ২০৩ জন কর্মী-সহায়িকা। এটা ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত হিসেব। ত্রিপুরায় রয়েছে ১৯,৭৪৮ জন অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকা। তাদের মজুরি খুবই কম। মা-শিশুদের দেখভালের জন্য বিশাল কাজ করে আসছেন অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকারা।

এই কর্মীদের গ্র্যাচুইটি দেওয়ার জন্য ২০২২ সালে সুপ্রিম কোর্ট রায় দেয়। কিন্তু এই রায় কার্যকর করার জন্য বিজেপি সরকারের যে উদ্যোগ নেওয়া দরকার ছিল তা গ্রহণ করেনি। পরে ত্রিপুরায় অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকারা ত্রিপুরা হাইকোর্টে একটি মামলা করেন। উচ্চ আদালত মামলাকারীদের পক্ষে রায় দেন। অভিযোগ এক মাস অতিক্রান্ত হয়ে গেলেও রাজ্য সরকার এখনও অঙ্গনওয়ারি কর্মী- সহায়িকাদের গ্র্যাচুইটি কার্যকর করছে না।

তাই রাজ্য সরকারের কাছে সি আই টি ইউ অনুমোদিত ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকা সংগঠন আবেদন জানায় এই রায় দ্রুত কার্যকর করার। রবিবার সংগঠনের তরফে সাংবাদিক সম্মেলন করা হয় সি আই টি ইউ রাজ্য দপ্তরে। উপস্থিত ছিলেন সি আই টি ইউর রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত, শ্রমজীবী মহিলা সমন্বয় কমিটির নেত্রী জয়া বর্মণ, অঙ্গনওয়াড়ি কর্মী সংগঠনের সভানেত্রী সহ অন্যরা।

 

 

এক মানব পাচারকারীকে আটক করলো পুলিশ 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা রেল স্টেশনে আটক ৪ বাংলাদেশী নাগরিকদের জিজ্ঞাসাবাদ চালিয়ে এক মানব পাচারকারীকে আটক করলো জি আর পি থানার পুলিশ। ধৃতের নাম জুটন দত্ত। তাঁর বাড়ি দক্ষিণ জেলার বিলোনিয়া মহকুমার মতাই এলাকায়। আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস জানান সম্প্রতি অবৈধ ভাবে ভারতে প্রবেশ করে চার বাংলাদেশী মহিলা।

তাদের আগরতলা রেল স্টেশনে আটক করে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে আন্তর্জাতিক মানব পাচারকারীর নাম জানতে পারে পুলিশ। তাঁর বিরুদ্ধে এর আগেই বহিঃরাজ্যে মামলা রয়েছে।পুলিশ জানায় ধৃত বাংলাদেশী নাগরিকরা জানায় জুটন দত্তের মাধ্যমে তারা ভারতে প্রবেশ করেছে।ধৃতদের কাছ থেকে তথ্য পেয়েই মানব পাচারকারীকে আটক করেছে পুলিশ।

 

 

রাজ্যের গণদেবতাদের অভিনন্দন জানিয়ে এলাকায় বিজয় মিছিল বিজেপি কর্মী-সমর্থকদের

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দেশের গণতন্ত্রপ্রিয় মানুষ লোকসভায় দুই হাত ভরে আশীর্বাদ করেছেন নরেন্দ্র মোদীকে। তৃতীয় বারের জন্য নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করেছেন দেশকে সেবা করার জন্য। দেশের জনগণ নরেন্দ্র মোদীর উপরে ভরসা রেখেছেন। তাই গণদেবতাদের অভিনন্দন জানিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় বিজয় মিছিল হচ্ছে ভারতীয় জনতা পার্টির তরফে। রবিবার বিজয় মিছিল হয় আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ড এলাকায়।

উপস্থিত ছিলেন বিজেপি সদর শহর জেলা সভাপতি অসীম সাহা, বিধায়িকা মিনা রানী সরকার, টাউন বড়দোয়ালি মণ্ডলের সভাপতি সঞ্জয় সাহা, ওয়ার্ডের কর্পোরেটর অলক রায় সহ অন্যরা। বিজয় মিছিল ওয়ার্ড এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিন বিজয় মিছিলে বিজেপি কর্মী-সমর্থকদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

এদিন বিজেপি সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য বলেন, সমস্ত রেকর্ড ম্লান করে দিয়ে রাজ্য থেকে দুটি পদ্মফুল মোদীজীকে উপহার দেওয়া হয়। তিনি জানান পশ্চিম লোকসভা আসনের অধীন টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রে পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে সবচেয়ে বেশি ভোট পেয়েছে বিজেপি।

 

 

চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে মৃত্যু হল দুর্ঘটনায় আহত যুবতী বধূর

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে মৃত্যু হল দুর্ঘটনায় আহত যুবতী বধূর। শনিবার গভীর রাতে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিতে মৃত্যু হয় বধূর। মৃতের নাম রাখী সাহা। রবিবার ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঘটনায় শোকের ছায়া বিলোনিয়া মহকুমার দুর্গাপুর এলাকায়।

জানা গেছে বাইকে করে স্ত্রীকে নিয়ে স্বামী আশিস রায় চিকিৎসক দেখিয়ে বাড়ি ফিরছিলেন। তখন বৃষ্টি হচ্ছিল। পথে বাইকের পেছন থেকে পড়ে যান বধূ। সঙ্গে সঙ্গে আহত রাখি সাহাকে নিয়ে যাওয়া হয় বড়পাথরি হাসপাতালে। সেখান থেকে তাকে রেফার করাহয় শান্তিরবাজার জেলা হাসপাতালে।পরে জিবিতে পাঠানো হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি।

পশ্চিমবঙ্গের নির্বাচনোত্তর সন্ত্রাস সরেজমিনে খতিয়ে দেখতে বিপ্লব দেবের নেতৃত্বে কমিটি গঠন

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নির্বাচনের ফল ঘোষণার পরে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় সন্ত্রাসের ঘটনা ঘটছে বলে অভিযোগ। আরও অভিযোগ তৃণমূলের দুর্বৃত্তরা বিভিন্ন জায়গায় হিংসার ঘটনায় জড়িত। এসব ঘটনা খতিয়ে দেখতে সাংসদদের একটি টিম পশ্চিমবাংলায় পাঠাচ্ছে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি।

সমস্ত জায়গায় ঘুরে দেখে দলের সর্বভারতীয় নেতৃত্বের কাছে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে প্রতিনিধি দলকে। বিজেপি-র ৪ জন সাংসদকে নিয়ে এই সংসদীয় টিম এর মধ্যেই পশ্চিমবাংলায় যাবেন।এই কমিটির কনভেনার করা হয়েছে রাজ্যের সাংসদ বিপ্লব কুমার দেবকে। এছাড়া টিমের অন্য তিন সদস্য হলেন সাংসদ রবি শঙ্কর প্রসাদ, ব্রিজলাল ও কবিতা পাতিদার।

পূর্বতন বাম সরকার কখনও কৃষকদের কাছ থেকে ধান কিনেনি, বরং কেন্দ্রের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়েছে : খাদ্যমন্ত্রী 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার জন্য বছরে দুই বার কৃষকদের কাছ থেকে ধান কেনা হচ্ছে সহায়ক মূল্যে। যতদিন বিজেপি সরকার থাকবে ততদিন কৃষকদের কাছ থেকে ধান কেনা চলবে। পূর্বতন বাম সরকার কখনও কৃষকদের কাছ থেকে ধান কিনেনি। বরং কেন্দ্রের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়েছে। কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয়ের কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে একথা গুলি বললেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী।

তিনি বলেন,আগামী এক মাসের মধ্যে সরকারিভাবে ধান কেনার কাজ শেষ করা হবে। কারন এক মাসের মধ্যে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষন ঘোষনা হয়ে যেতে পারে তাই রাজ্য সরকার চাইছে কৃষকদের উৎপাদিক ধান এর মধ্যে কিনে নেওয়ার। কৃষকদের কাছ থেকে এই মরশুমে ধান ক্রয়ের কর্মসূচীর রাজ্য ভিত্তিক কর্মসূচীর উদ্বোধন হয় শনিবার জোলাইবাড়িতে। স্থানীয় মোটর স্ট্যান্ডে হয় অনুষ্ঠান।উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ, খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী,জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া, বিধায়ক প্রমোদ রিয়াং, খাদ্য দপ্তরের বিশেষ সচিব,দক্ষিন জেলার জেলা শাসক,শান্তিরবাজার মহকুমা শাসক সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে কৃষিমন্ত্রী রতন লাল নাথ বিগত বাম আমলের সঙ্গে বর্তমান সময়ে কৃষি ব্যবস্থার বিভিন্ন দিকগুলি তুলে ধরেন। কৃষি মন্ত্রী জানান বিগত বাম আমলে কৃষকদের কোনপ্রকার উন্নয়ন করা হয়নি।বর্তমান সময়ে কৃষকদের উন্নয়নের পাশাপাশি কৃষকদের উৎপাদিত ফসল সরকারিভাবে ক্রয় করা হচ্ছে ও আনারস থেকে শুরু করে কৃষকদের উৎপাদিত বিভিন্ন ফসল দেশের বাইরে পাঠানো হচ্ছে। রাজ্য সরকার সবসময় কৃষকদের উন্নয়নের স্বার্থে কাজ করে যাবেন বলে জানান কৃষিমন্ত্রী।

 

 

 

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে মন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করলো যুব কংগ্রেস 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করলো প্রদেশ যুব কংগ্রেস। শনিবার কেন্দ্রীয় মন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করে তারা আগরতলা শহরে। নীট ইউ জি পরীক্ষার ফলাফলে দুর্নীতির অভিযোগ এনে সরব বিরোধী ছাত্র সংগঠনগুলি। শনিবার আগরতলা শহরে এই দুর্নীতির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস।

আগরতলা প্রেস ক্লাবের সামনে থেকে বের হয় মিছিল। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রাজধানীর কামান চৌমুহনীতে শেষ হয় বিক্ষোভ মিছিল। সেখানে যুব কংগ্রেস কর্মীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করেন। যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা বলেন,বিজেপি হল যুব বিরোধী। যুবকদের স্বার্থে কোন কাজ করে না ভারতীয় জনতা পার্টি। যুবদের পরীক্ষার আগেই প্রশ্ন পত্র ফাঁস হয়ে যায়।

বিজেপি যুবদের বেকার রেখে দাঙ্গাবাজ দলের নেতা বানিয়ে অশান্তির কাণ্ডারি বানিয়ে তুলেছে।তিনি অভিযোগ করেন, টিউশন মাফিয়াদের সঙ্গে মিশে নীট ইউজি প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। নীটের ফল যেখানে ১৬ তারিখ প্রকাশ হওয়ার কথা ছিল, সেই জায়গায় লোকসভা নির্বাচনের ফল ঘোষণার দিন নীটের ফল প্রকাশ করা হয়।

 

 

দুধ- ডিম উৎপাদনে রাজ্য এখনও অনেকটাই পিছিয়ে রয়েছে : সুধাশু

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দুধ- ডিম উৎপাদনে রাজ্য এখনও অনেকটাই পিছিয়ে রয়েছে। ফলে ডিমের ঘাটতি পূরণে বহিঃরাজ্যের উপরে নির্ভর করতে হচ্ছে। তবে মাংস উৎপাদনে ত্রিপুরা স্বয়ংসম্পূর্ণ হচ্ছে। শনিবার একথা জানান প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। লোকসভা নির্বাচনের জন্য নিজের হাতে থাকা বিভিন্ন দপ্তরের পর্যালোচনা বৈঠক করতে পারেন নি মন্ত্রী সুধাংশু দাস।

তাই এখন ধাপে ধাপে এসব দপ্তরের পর্যালোচনা সভা করছেন। শনিবার প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পর্যালোচনা সভা হয়। দপ্তরের প্রধান কার্যালয়ের কনফারেন্স হলে রাজ্যভিত্তিক পর্যালোচনার বৈঠক হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস, দপ্তরের অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরা। এদিনের বৈঠকে আলোচনার বিষয় নিয়ে মন্ত্রী জানান ২০২৩-২৪ অর্থবছরে দুধ, মাংস এবং ডিমের চাহিদা কতটা পূরণ করা সম্ভব হয়েছে এবং ২০২৪-২৫ অর্থবছরের চাহিদা অনুযায়ী নেওয়া পরিকল্পনা কতটা বাস্তবায়ন হচ্ছে সেই বিষয় গুলি নিয়ে আলোচনা হয়। এছাড়াও এদিনের বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।